মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ২২৮ মাওয়ায়েযে আশ্রাফয়া ইচ্ছা করেন।” ইহাতে সন্দেহ হয় যে, হয়তো কোন এক সময়ে চিরকালের জন্য বেহেশতে অবস্থান বিচ্ছিন্ন হইয়া পড়িবে অথবা পড়ার সম্ভাবনা রহিয়াছে। । ইহার উত্তরে আমি বলিতেছি, 5 Lc 31 কথাটি (5 ৯45 বাক্যের ব্যাপকতা হইতে বাদ দেওয়া হয় নাই; বরং ia ll অর্থাৎ, যাহারা সৌভাগ্যবান-_পদের ব্যাপকতা হইতে বাদ দেওয়া হইয়াছে 505৬ 3। এবং ৮ শব্দটি এখানে ১৯ -এর অর্থে ব্যবহৃত হইয়াছে। সারমর্ম এই--যাহারা সৌভাগ্যবান তাহারা বেহেশ্তে প্রবেশ করিবে। কিন্তু যাহাকে খোদা ইচ্ছা করিবেন না সে বেহেশ্তে যাইবে না। অর্থাৎ, কোন কোন আমলকারী এমনও আছে, যাহাদিগকে আমরা সৌভাগ্যবান মনে করি, কিন্তু খোদার নিকট তিনি সৌভাগ্যবান নহেন। আল্লাহ্র শপথ, এই কথাটি সুফিগণের কোমর ভাঙ্গিয়া দিয়াছে। কেননা, কাহারও নিশ্চয়তামূলক খবর নাই যে, তিনি আল্লাহ্‌ তা'আলার দৃষ্টিতে কিরূপ আছেন। 4১৮ 45; ০১৮২১ 4৯1১51, ১৮ 5 “প্রিয়জন কাহাকে চায় এবং তাহার আকর্ষণ কাহার দিকে হয় কে জানে।” সূরা-আ’রাফের এক আয়াতে ইব্‌নে-আব্বাস (রাঃ) 41:5১ ২।৷ বাক্যে ৮ শব্দটিকে &* এর অর্থে বলিয়াছেন। এই আয়াতদ্বয়ে বাহ্যিক কোন পার্থক্য নাই। সুতরাং এখানেও ১ -কে ৬৮ এর অর্থে বলায় কোন ক্ষতি নাই! অতঃপর বেহেশ্তিগণের বেহেশতে চিরস্থায়ী অবস্থান সন্বন্ধে আর কোন সন্দেহ থাকিতে পারে না। কেননা, এখানে চিরস্থায়ী অবস্থান হইতে এ; £04৮ $। কথাটিকে বাদ দেওয়া হয় নাই। মাওলানা শাহ্‌ আবদুল কাদের ছাহেব (রঃ) এই আয়াতের অন্যরূপ এক তফসীর করিয়াছেন, যাহা খুবই বিচিত্র । সেই ব্যাখ্যার প্রতি কাহারও কল্পনা পৌঁছিতে পারে না। উহার সারমর্ম এই এ১১ ১১ ২! কথা দ্বারা আল্লাহ্‌ তা'আলা নিজের চিরস্থায়িত্ব এবং বেহেশ্তবাসিগণের চিরস্থায়িত্বের পার্থক্য বর্ণনা করিয়াছেন। অর্থাৎ, খোদা তা'আলার চিরস্থায়িত্ব কাহারও ইচ্ছার অধীন নহে, কিন্ত বেহেশ্তিগণের চিরস্থায়িত্ব আল্লাহ্‌ তা'আলার ইচ্ছাধীন। এ, ॥১১২। বাক্যে শুধু এতটুকু বলা উদ্দেশ্য যে, বেহেশ্তিগণের চিরস্থায়িত্ব স্বয়ংসম্পন্ন নহে; বরং আল্লাহ্র ইচ্ছার অধীন। ইহার অর্থ এই নহে যে, তাহাদের বেহেশতে চিরস্থায়িত্ব কোন সময় লোপ পাইবে। কেননা, অন্যান্য আয়াতে একথা জানা গিয়াছে যে, বেহেশ্তবাসীদের চিরস্থায়িত্ব সন্বন্ধে আল্লাহ্‌ তা'আলার ইচ্ছা কখনও পরিবর্তন হইবে না। কাজেই তাহাদের চিরস্থায়িত্বও কোন সময় লোপ পাইবে না। কিন্ত শাহ ছাহেবের উদ্দেশ্য তাহার এবারত হইতে সকলে বুঝিতে পারিবে না; সেই ব্যক্তি বুঝিবে, যে ব্যক্তি অবগত আছে যে, এখানে একটি সন্দেহ আছে, শাহ ছাহেব উহার নিরসন করিতেছেন। বাস্তবিকপক্ষে শাহ ছাহেব বড় সহজে ও সংক্ষেপে সন্দেহ ভঞ্জন করিয়াছেন। ইহাতে তাহার অগাধ জ্ঞানের প্রমাণ পাওয়া যাইতেছে। এক আর্য পণ্ডিত প্রশ্ন করিয়াছিল-_খোদার অস্তিত্বও অসীম, অনন্ত এবং বেহেশ্তীদের অত্তিত্বও অসীম অনস্ত। তবে তো উভয়ে সমকক্ষ হইয়া গেল। এরূপ প্রশ্নের উত্তরে আমি বলিয়াছিলাম, খোদার অস্তিত্ব কালের পরিপ্রেক্ষিতে অসীম, অনস্ত। আর বেহেশ্তিগণের অস্তিত্ব অনন্ত হওয়ার অর্থ এই যে, তাহাদের অস্তিত্ব লোপ করা হইবে ন৷। কিন্তু শাহ ছাহেবের উত্তর সর্বাপেক্ষা উত্তম। তিনি বলিয়াছেনঃ খোদার অস্তিত্ব সত্তাগতভাবে অনস্ত। আর বেহেশ্তীদের অস্তিত্ব অপরের দ্বারা অনন্ত। অর্থাৎ, আল্লাহ্র ইচ্ছার অধীন। এই আয়াতের অন্তর্নিহিত এই কয়েকটি সুক্ষ্ম কথা বর্ণনা করিলাম। এখন আয়াতের সারমর্ম বর্ণনা করিয়া বক্তব্য সমাপ্ত করিব। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।