মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ ২২৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া অতএব, বিভিন্ন হাদীস ও ঘটনাবলী হইতে বুঝা যায়, মৃত্যুর সঙ্গে সঙ্গে একাকিত্ব এবং নির্জনতা শেষ হইয়া যায়। মুসলমানের রূহ্‌ রূহের জগতে যাইয়া হুযুরে আক্‌রাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করিয়া ধন্য হয় এবং নিজের আত্মীয়-স্বজনকে দেখিয়া আনন্দিত হয়। ফলকথা, সেখানে সর্বপ্রকার আনন্দই থাকিবে। প্রত্যেকেই সেখানে এমন আনন্দ লাভ করিবে যে, দুনিয়াতে তাহা কেহ স্বপ্নেও দেখে নাই। আল্লাহ্‌ তা'আলা বলেনঃ ESEyy G35 SAY UL Mls OSES “বেহেশ্তীরা শরাবের পেয়ালা লইয়া পরস্পর কাড়াকাড়ি করিবে। তাহাতে কোন অশ্লীল উক্তিও হইবে না এবং কোন গালি-গালাজও হইবে না৷” এই শান্তির নমুনা দুনিয়াতে কিছু পাওয়া গেলে আল্লাহ্‌ওয়ালাগণের জীবনে পাওয়া যায়। দুনিয়াদারগণ ইহার গন্ধও পায় না। __ আমাদের হাজী ছাহেব কেব্লাকে যাহারা দেখিয়াছেন তাহারা বলেন £ হযরত হাজী ছাহেবের অভ্যাস ছিল, ফজর ও এশরাকের নামাযের পরে তিনি হুজ্রা হইতে মিষ্টির হাঁড়ি বাহির করিয়া মাওলানা শেখ মোহাম্মদ এবং হযরত হাফেয মোহাম্মদ যামেন ছাহেবের সঙ্গে বসিয়া মিষ্টি আহার করিতেন। কোন কোন সময় এরূপ ঘটিত যে, তাহাদের মধ্যে একজন মিঠাইর হাঁড়ি লইয়া দৌড়াইতেন আর অবশিষ্ট দুই জন উহা তাহার হাত হইতে কাড়িয়া লওয়ার জন্য পাছে পাছে ছুটিতেন। আজকাল অবশ্য ইহাকে শালীনতাবিরোধী মনে করা হয়। কিন্তু কে জানে, ডাক লরার লোকেরা কোর কেছ বহযকেলাল মত মনে রিয়া জুহযা।:র্ত ব্যর্র জই যে, আজকাল কষ্ট দেওয়ার নামই শালীনতা রাখা হইয়াছে। মোটকথা, আখেরাতে যেই শান্তি ও শান্তির উপকরণ রহিয়াছে, দুনিয়ায় তাহা সম্ভব নহে। একথাটি স্মরণ রাখিলে কোন আত্মীয়-স্বজনের মৃত্যুতে শোক-দুঃখ আসিতে পারে না। হা, এই দুঃখ হইতে পারে যে, আমি কেন তথায় পৌঁছিতে পারিলাম না। তোমাদের দো'আ যদি কবূল হয় এবং মৃত ব্যক্তি পুনরায় দুনিয়ায় চলিয়া আসে, তবে আল্লাহ্র কসম ! সে এখানে থাকা পছন্দ করিবে না; বরং আবার মৃত্যুরই আকাঙ্ক্ষা করিবে এবং তোমাদিগকে তিরস্কার করিবে যে, তোমরা দুনিয়ার সহিত মন লাগাইয়া রাখিয়াছ। আখেরাতকে ভুলিয়া রহিয়াছ। অথচ আমরা এই আক্ষেপ করি__আহা, অমুক আত্মীয় এখন আমাদের মধ্যে থাকিলে সেও আমাদের সঙ্গে আমরূদ এবং আনার খাইতে পারিত। ইহা ঠিক কবির এই উক্তির ন্যায় $ buts bo li 4 - Jl AS GLI SS “তুমি কখনও সোলায়মানকে দেখ নাই। তুমি পাখীর ভাষা কেমন করিয়া জানিবে?” অথচ আমাদের অবস্থা এই £ Se OA 3 Jl 2D - mE Em ISAS UR “পাথরের ভিতরে আবদ্ধ কীট মনে করে, তাহার যমীন এবং আসমান উহাই ৷” প্রিয়জনের এস্তেকালে দুঃখ হওয়া স্বাভাবিক, ইহা দুষণীয় নহে। কারণ, ইহা অনিচ্ছামূলক। ইহার যুক্তি এই যে, এই স্বাভাবিক শোক-দুঃখের মাধ্যমে মানুষ আল্লাহ্‌ তাআলার প্রতি মনোযোগী হওয়ার সুযোগ পায় এবং তজ্জন্য সওয়াব প্রাপ্ত হয়। কিন্তু এই বিলাপ এবং প্রাণ ফাটান কান্না “আহা! সে সঙ্গহীন হইয়া গেল, সে আমাদের ন্যায় সুস্বাদু খাদ্য আহার করিতে পাইবে না।” www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।