মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ ২২২ মাওয়ায়েযে আশ্রাফিয়া ইহার উত্তর এই যে, তেমন লোক হয়তো তুমিই হইবে, বেহেশ্তে থাকিয়া যাহার মরিতে ইচ্ছা হইবে। আর তো কাহারও তেমন ইচ্ছা হওয়ার সম্ভাবনা নাই। কেননা, মরিতে তো দুনিয়াতেও কাহারও মন চায় না। স্বভাবত মৃত্যুকে সকলে না-পছন্দ করে, যদি কাহারও মনে মৃত্যুর কামনা হয়ও, তবে ইহার কারণ হয়তো দুঃখ-কষ্টের আধিক্য, যাহা অসহনীয় হওয়ার কারণে মানুষ মৃত্যু কামনা করে। কিন্তু বেহেশ্তে কোনই দুঃখ-কষ্ট নাই, অথবা আল্লাহ্র সাক্ষাৎলাভের আগ্রহাতিশয্যে মানুষ মৃত্যু কামনা করে। বেহেশ্তে সেই আগ্রহও পূর্ণ হইয়া যাইবে। কাজেই তথায় মৃত্যুর আকাঙ্ক্ষা হওয়ার কোনই কারণ নাই। প্রকৃত উত্তর এই যে, বেহেশ্তে যাওয়ার পর মৃত্যুর কামনা মনে আসিতেই পারে না। পরীক্ষা- স্বরূপও এই আকাঙ্ক্ষা মনে আসিবে না। কিয়ামত সংঘটিত হওয়ার পর বেহেশ্তে প্রবেশলাভের পরেই এসমস্ত সুখ-শান্তি উপভোগ করা যাইবে। রূহের অবস্থা ৪ কিয়ামতের পূর্বের অবস্থা এই হইবে যে, রহের অবস্থানের জন্য আরশের নীচে একটি ফানুস ঝুলান থাকিবে। সবুজ পাখীর আকারে রহসমূহ উহাতে অবস্থান করিবে। সবুজ পাখীর এই দেহ-পিঞ্জর, উহাদের দেহ বা খাচা হইবে না; বরং বাহনস্বরূপ হইবে। যেইখানে যাওয়ার ইচ্ছা হইবে, সেই বাহনে আরোহণপূর্বক উড়িয়া যাইবে। ইহাই আখেরাতের নেয়ামত এবং সুখ-শান্তি, যাহার জন্য আল্লাহওয়ালাগণের অন্তর দুনিয়ার প্রতি বিরূপ। রাসূলুল্লাহ্‌ (দঃ) হাদীসে বলিয়াছেনঃ আমার সহিত দুনিয়ার কি সন্বন্ধ ? আর দুনিয়ার সহিত আমার কি সম্পর্ক ? দুনিয়াতে তো আমার অবস্থা এইরূপ, যেমন কোন মুসাফির ভ্রমণ করিতে করিতে কোন গাছের ছায়ায় বিশ্রামের জন্য দণ্ডায়মান হয়। বলাবাহুল্য, এমতাবস্থায় মুসাফির গাছের সহিত মন লাগায় না, উহাকে নিজের স্থায়ী বাসস্থানও মনে করে না। কিন্তু আমাদের অবস্থা আক্ষেপের উপযোগী কিনা, এখন চিন্তা করিয়া দেখুন। আমরা দুনিয়ার সহিত মন লাগাইয়া রাখিয়াছি, অথচ এই দুনিয়াকে ছাড়িয়া যাইতে হইবে, এই বিশ্বাস সকলেরই আছে। কেহই এখানে চিরস্থায়ী নহে। বস্তুত দুনিয়ার সহিত এত অধিক মন লাগাইবার কারণ শুধু এই যে, মানুষ মনে করিয়াছে, মৃত্যুর পরে মানুষ এক সঙ্ধীর্ণ ও অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ থাকে এবং একাকী পড়িয়া থাকে। এই নির্জনতার কল্পনায় মানুষের মনে ভয়ের সঞ্চার হয়; বরং মানুষের একটি খারাপ অভ্যাস, অদৃশ্যকে সম্মুখস্থ বস্তুর উপর ধারণা করিয়া এরূপ মনে করে যে, ইহলোকে আমরা যেমন নির্জনতাকে ভয় করি, মৃত্যুর পরেও তদৃূপই হইবে। এই ধারণার উপর ভিত্তি করিয়াই সে মনে করে, মৃত্যুর পরে মানুষ কবরের নির্জন কোঠায় ভয় পাইবে। কিন্তু মৃত্যুর পরে নির্জন কোঠায় আবদ্ধ থাকা এবং নির্জনতাকে ভয় পাওয়া--উভয় কথাই ভুল এবং ক্রটিপূর্ণ। কেননা, দেখা গিয়াছে, অনেক সময় নির্জনতায়ই আরাম হইয়া থাকে। যেমন কবি বলেনঃ Lu 2b 42 le SA SIH 3 - Tm 4 Lil eho “নির্জনতাপ্রিয় স্বভাবের জন্য জনসমাগমের কি প্রয়োজন? যিনি প্রিয়জনের গলি প্রাপ্ত যিনি নির্জনতা ভালবাসেন, নির্জনতার মজা তাহার নিকট জিজ্ঞাসা কর। তিনি তোমাদের জনসমাবেশের প্রতি ঘৃণা প্রকাশ করিয়া বলিতেছেন? Ds a3 LES 308 4s © SEY SG - S Uamgr A SLES Saga Bl Sn pi www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।