মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র দারুল মাস্উদ্‌ ২১৯ বেহেশতের বিস্ময়কর ফল £ঃ আমরা বেহেশ্তের নেয়ামত সম্বন্ধে কখনও চিন্তা করিয়া দেখি নাই। এই কারণেই দুনিয়ার নেয়ামতে মত্ত রহিয়াছি। কোন এক কিতাবে দেখিয়াছি, বেহেশ্তে বিচিত্র মজার ব্যাপার হইবে--কোন কোন সময় ফল সন্মুখে আনয়ন করা হইবে।_ওয়ার জন্য উহা ভাঙ্গিতেই উহা হইতে অতি সুন্দরী হুর বাহির হইয়া আসিবে। ইহা দেখিয়া বেহেশ্তীর বিস্ময়ে তাক লাগিয়া যাইবে। | কোন এক আমীর লোকের মেহমানদারীর কাহিনী শুনিয়াছি। উক্ত আমীর লোকের বাবু্টি মেহমানের সন্মুখে খাদ্যদ্রব্য আনিয়া রাখিল। তাহা পরিমাণে খুবই অল্প ছিল। রুটি এবং তরকারী: নিঃশেষ হইলে বাবুর্চি বলিল, ডিশ্‌ এবং পেয়ালা ভক্ষণ করুন} মেহমান ক্রোধান্বিত হইয়া বলিল ঃ তুমি বেআদবী করিতেছ ? আমাকে ডিশ্্‌-পেয়ালা খাইতে বলিতেছ? সে করজোড়ে বলিল ঃ হুষূর, বেআদবী করিতেছি না! আপনি ইহা ভাঙ্গিয়াই দেখুন। মেহ্‌মান ডিশ্‌ ও পেয়ালা ভাঙ্গিয়া দেখিতে পাইলেন, উহা ‘মালাই’ আহার করিয়া খুব স্বাদ পাইলেন বাবুর্চি পুনরায় বলিল £ দস্তরখানও আহার করুন। দস্তরখান ছিড়িয়া মুখে দিতেই মেহমান দেখিতে পাইল, এক বিচিত্র ধরনের রুটি । নবাব-বাদশাহ্‌দের দস্তরখানে এরূপ মজার ব্যাপার সময়ে সময়ে হইয়া থাকে। কিন্তু বেহেশ্তে এমন তামাশা প্রত্যহ হইবে। অতএব, এরূপ ধারণা নিতান্ত ভুল যে, মৃত্যুর পরে মানুষের সবকিছুই বিলীন হইয়া যায়। মুসলমান কখনও এরূপ হয় না; বরং মৃত্যুর পরে মুসলমান এমন শান্তি ও আরামজনক স্থানে পৌঁছিয়া যায় যে, উহার সম্মুখে দুনিয়ার সুখ-শান্তি এবং নেয়ামত কিছুই নহে। অতএব, মৃত আত্মীয়েরা পরলোকে গমন করিয়া আকাঙ্ক্ষা করেঃ আহা, তোমরাও যদি সেখানে হইতে, দুনিয়ায় না থাকিতে! আল্লাহ্‌ তা'আলা বলেনঃ Los PEGE UE San san 0 Sui si a ESE Le আল্লাহ্‌র দ্বীনের উন্নতির জন্য যাহারা আল্লাহ্‌র রাস্তায় শহীদ হইয়াছেন, তাহাদিগকে মৃত মনে করিও না। তাহারা স্বীয় প্রভুর সন্নিধানে জীবিত! তাহাদিগকে বেহেশ্ত হইতে রিযিক প্রদান করা হইতেছে। আল্লাহ্র অনুগ্রহে ও দয়ায় তাহারা বেশ আনন্দে আছে। যাহারা এখনও তাহাদের সঙ্গে মিলিত হয় নাই, তাহাদের জন্যও তাহারা আনন্দ করে যে, পরলোকে পৌঁছিয়া তাহাদের কোন প্রকার চিন্তা বা ভয় থাকিবে না। তাহারা আল্লাহ্‌ তা'আলার অনুগ্রহ ও পুরস্কার লাভ করিয়া আনন্দ উপভোগ করিতেছে এবং এজন্যও তাহারা আনন্দিত যে, আল্লাহ্‌ তা'আলা নেককার লোকের বিনিময় নষ্ট করেন না। এখন বল, তোমাদের অভিমতই ঠিক, না বেহেশ্তবাসীদের ? নিঃসন্দেহ, তাহাদের মতই ঠিক। তাই দুনিয়া ছাড়িয়া পরলোকে চলিয়া যাওয়া তোমাদের জন্যও মঙ্গল। আখেরাত দুনিয়া অপেক্ষা উৎকৃষ্ট ঃ আল্লাহ্‌ পাক বলেনঃ 5550 & ll OE lI LS “তোমরা পার্থিব জীবনকে আখেরাতের উপর অগ্রাধিকার দান করিতেছ, অথচ আখেরাত উহা হইতে বহুগুণে উত্তম এবং স্থায়ীও বটে!” ইহাতে বুঝা গেল যে, মৃত ব্যক্তিগণের মতই ঠিক। জীবিত লোকেরই: বেহেশ্তে পৌঁছিবার আকাঙ্ক্ষা করা উচিত । অতএব, তোমরা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।