-পত্ৰ ১৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া প্রতি বিশ্বাস স্থাপনের দিকে মন আকর্ষণ করা হইয়াছে এবং মধ্যবর্তী আয়াতে দুনিয়া হইতে বিরত থাকার তা'’লীম দিয়া আখেরাতের জন্য এবাদত করার প্রতি উৎসাহিত করা হইয়াছে। বস্তুত আল্লাহ্ তা'আলা যেখানেই এল্ম বা বিশ্বাস সম্বন্ধে উল্লেখ করিয়াছেন, সেখানে কেবল জ্ঞান দান করাই উদ্দেশ্য নহে; বরং তদনুযায়ী আমল করাও উদ্দেশ্য হইয়া থাকে। আর আমলের জন্য এল্্ম হয় একটা উছিলা মাত্র। শুধু বিশ্বাস স্থাপন যথেষ্ট নহে ঃ অনেকে ইহা মনে করিয়া খুশী যে, আখেরাতের প্রতি আমার বিশ্বাস আছে। আমার কিসের চিন্তা? সাবধান! ইহাও নফ্সের একটি অতি সুক্ষ্ম ভ্রান্ত ধারণা। উদ্দেশ্য সফল করার জন্য কেবল বিশ্বাস কখনও যথেষ্ট নহে। উদ্দেশ্য সফল হওয়ায় বিশ্বাস বা ঈমান কিছুটা হিতকর হইলেও আমল ভিন্ন ইহা পূর্ণমাত্রায় ধর্তব্য নহে। আজকাল মানুষের রুচি বিচিত্র ধরনে বিগড়াইয়া গিয়াছে। তাহারা কেবল বিশ্বাস স্থাপনই মুক্তির যথেষ্ট উপায় মনে করিয়া থাকে, আমলের যেন কোন আবশ্যকই নাই। ইহার একমাত্র কারণ হইল, আজকাল লোকে এল্ম ও আলেমদের সহিত যোগাযোগ এবং তাহাদের সাহচর্য ত্যাগ করিয়াছে। বুযুর্গানের কাছেও ঘেঁষে না। যে সমস্ত সভায় দ্বীনি এল্মের আলোচনা হয়, তথায় তাহাদের মন বসে না, ইহার ফলেই এসমস্ত ভুলে পতিত হইয়া বিপথগামী হইয়া যায়। আমল: তো আমলই। যেই ঈমানকে সকলেই একান্ত প্রয়োজনীয় মনে করিয়া থাকে, তাহাতেও বিচিত্র গোলমাল। বিশ্বাসের সংশোধনও আলেমের সংসগ ভিন্ন দুষ্কর। অতএব, শুধু বিশ্বাস তো প্রথমত যথেষ্টই নহে। যদিও তাহাদের ধারণানুসারে ইহাকে যথেষ্ট মনে করাও হয়, তথাপি আফ্সোসের বিষয়! উহাকেও পূর্ণ করিয়া লয় না। এখন অনেক কম লোক এমন পাওয়া যাইবে, যাহাদের আকীদা শরীঅতের বিধানানুরূপ এবং তাহারা সেই সত্যপন্থী দলের শামিল হইতে পারে, যাহাদের সম্বন্ধে হুযূর (দঃ) বলিয়াছেনঃ “আমার উন্মত ৭৩ দলে বিভক্ত হইবে। তন্মধ্যে ৭২ দলই দোষখী, কেবলমাত্র একটি দল মুক্তি পাইবে।” উপস্থিত ছাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন ঃ হুযূর, তাহারা কোন্ দল? তিনি উত্তর করিলেন? ৮৮০১ <5 ৬1৮ অর্থাৎ, “যে দলে আমি এরং আমার ছাহাবীগণ রহিয়াছি।” অতএব, দেখুন, অতি অল্প লোকই এই .দলে রহিয়াছে। যাহারা আছেন তাহারাও এরূপ ভুলের মধ্যে রহিয়াছেন যে, তাহাদের মধ্যে কতক লোক «4 ৬! ১ -এর দলকে কেবল বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখিয়াছে। অর্থাৎ, তাহারা বলে, “হুযূর (দঃ) এবং তাহার ছাহাবাগণের সহিত শুধু বিশ্বাসের এক্য রক্ষা করিলেই মুক্তি পাওয়ার উপযোগী দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথেষ্ট হইবে। অথচ ইহা তাহাদের ভুল। কেননা, ‘যাহা’ শব্দটি এখানে ব্যাপকার্থক, কিন্তু তাহারা ইহাকে নির্দিষ্টর্লপে কেবল বিশ্বাসের সহিতই নির্দিষ্ট করিয়া দিয়াছে। অথচ বিশ্বাস, আমল, স্বভাব-চরিত্র, অভ্যাস যাবতীয় বিষয় এই ৬, শব্দের অন্তর্ভুক্ত হওয়ার কারণে যেমন বিশ্বাস সংশোধনের প্রয়োজন রহিয়াছে, তদ্ূপ বিশ্বাসের পরিপূরক যাবতীয় কার্যাবলী এবং স্বভাব- চরিত্রেরও প্রয়োজন আছে। যাহারা কেবল বিশ্বাস সংশোধন করিয়াই সত্যপন্থী হওয়ার দাবী করিতেছে এবং নিজদিগকে 2৮৬০১ 4 ৬1 ০ এর দলে শামিল করে। অথচ তাহাদের কার্যাবলী এমনই যে, হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীদের কার্যাবলীর সহিত কোনই সামঞ্জস্য নাই। তদুপরি বড় আপত্তিজনক কথা এই যে, ইহারা যে সমস্ত বুযুর্গ লোকের সহিত সম্পর্কিত, তাহারাও কেবল আকীদা ঠিক করিয়া ক্ষান্ত রহিয়াছেন এবং আমল ও এবাদতের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।