মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র দারুল মাস্উদ্‌ ২১৫ এখন আমি দলিল দ্বারা প্রমাণ করিব, আমরা যাহাকিছু মুরদার উদ্দেশ্যে দান করিয়া থাকি, অবিকল তাহাই মুরদার নিকট পৌঁছে না; বরং উহার সওয়াব পৌঁছিয়া থাকে। শুনুন, আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ Sis cil IE Sxl USL al a IE (তোমরা যে জস্ত আল্লাহ্‌র নামে কোরবানী কর) “উহাদের মাংসও আল্লাহ্র নিকট পৌঁছে না এবং উহাদের রক্তও না। কিন্তু তোমাদের খোদাভীতি তাহার নিকট পৌঁছিয়া থাকে।” ইহাতে পরিষ্কার উল্লেখ রহিয়াছে যে, কোরবানীর জন্তুর মাংস এবং রক্ত আল্লাহ্র দরবারে পৌঁছে না; বরং তোমাদের খাটি নিয়ত ও এখ্লাছ পৌঁছিয়া থাকে, আর ইহারই সওয়াব তোমরা লাভ কর এবং সে সওয়াবই মৃত ব্যক্তির নিকট পৌঁছাইয়া দেওয়া হয়--যদি তাহাদের পক্ষ হইতে কোন কোরবানী বা কোন কিছু দান করা হয়। ইহাতে আপনারা একথাও জানিতে পারিয়াছেন যে, মহররম মাসের শরবত বিতরণেও সাধারণ লোকের ধারণা এই যে, কারবালার শহীদগণ পিপাসার্ত অবস্থায় শহীদ হইয়াছেন; সুতরাং তাহাদের রহ্‌কে শরবত পৌঁছান উচিত, যেন তাহাদের পিপাসা নিবারণ হয়। অতএব, প্রথমত এই ধারণাই ভুল যে, এই শরবতই তাহাদের নিকট পৌঁছিয়া থাকে; এই শরবত কখনও পৌঁছে না। দ্বিতীয়ত এরূপ রীতি আকীদারও বিপরীত । আপনারা কি এই আকীদা পোষণ করেন যে, শহীদানে কারবালা এখন পর্যন্ত পিপাসার্তই রহিয়া গিয়াছেন ? তাহারা এখনও কি বেহেশ্তের শরবত প্রাপ্ত হন নাই? এরূপ আকীদা একান্তই অশোভন। আমাদের আকীদা' এই যে, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গেই, আল্লাহ্র ফযলে তাহারা বেহেশ্তের সেই শরাবে তহুরের পেয়ালা প্রাপ্ত হইয়াছেন, যাহাতে তাহাদের পূর্ববর্তী পিপাসাও নিবৃত্ত হইয়াছে এবং ভবিষ্যতকালের জন্যও পিপাসা নিবৃত্ত হইয়াছে। এই ভ্রান্ত বিশ্বাসের এক অনিষ্টকারিতা এই যে, কোন কোন বৎসর শীতকালে মহর্রম মাসের আগমন হয়। তখনও শরবত পান করান হয়। ইহার কুফল এই দাড়ায় যে, অনেক লোক অসুস্থ হইয়া পড়ে। কেহবা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়! এমন রীতি পালন হইতে খোদা রক্ষা করুন। গভীরভাবে লক্ষ্য করিলে দেখা যায়, লোকে না বুঝিয়াই এসমস্ত নিয়ম-প্রথা পালন করিয়া থাকে। যেমন, বিবাহের দুই-চারদিন পূর্বে দুল্হানকে হলুদ বা অন্য কোন রং-এর কাপড় পরাইয়া বদ্ধ কোঠায় নির্জনে বসাইয়া রাখা জরুরী মনে করা হয়। সেখানে তাহাকে নীরবতা এবং উপবাস শিক্ষা দেওয়া হয়, যাহাতে বিবাহের পরে মুখের উপর নিয়ন্ত্রণ রাখা এবং নীরব থাকা তাহার পক্ষে কঠিন না হয়। কিন্তু আমি বলি, বিয়ের পরক্ষণেই এই নীরব থাকার আবশ্যকতাই বা কি? রসম বা কুসংস্কার পালন ব্যতীত আর কিছুই নহে। কোন কোন সময় গ্রীষ্মকালে বিবাহ অনুষ্ঠিত হয়। এই কুসংস্কার পালন করার ফল এই দাড়ায় যে, দুল্‌হানকে বদ্ধ কোঠায় আবদ্ধ রাখিলে তাহার মস্তি ফ্ধ গরম হইয়া যায়। এখন মেয়েলোকেরা বলিবে না যে, বদ্ধ কোঠায় আবদ্ধ করার ফলেই মাথা গরম হইয়াছে; বরং বলিবে যে, জিন্‌ বা ভূতের আসর হইয়াছে। আমি বলি, আসর হইয়াছে সত্য; কিন্তু বলিতে পার কি, এই ভূত কে? দুল্হানের মা, যিনি বেচারীকে দারুণ খ্রীষ্মের মধ্যে বদ্ধ কোঠায় আবদ্ধ করিয়া র।|খিয়াছেন। কেননা, শয়তান দুই প্রকার_-জিন্‌ জাতীয় শয়তান এবং মানুষ জাতীয় শয়তান। বস্তুত মেয়েদের নিকট ভূতের আসর খুবই সস্তা, কথায় কথায় ভূতের আসর হইয়া যায়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।