মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ দারুল মাস্ডদ্‌ ২১১ সুতরাং এই বাহ্যিক কবর দেহের জন্য অবশ্যই কয়েদখানা। কিন্তু ইহা রূহের বন্দীখানা নহে। বস্তুত রহই মানুষ, দেহ মানুষ নহে। কোন মানুষকে যদি কবরে দাফন করা না হয়; বরং দেহটাকে নেকড়ে বাঘ খাইয়া-ফেলে, তখন আপনি বলিতে পারেন না যে, নেকড়ে বাঘ মানুষ খাইয়াছে। এতটুকু বলিতে পারেন যে, দেহকে খাইয়া ফেলিয়াছে। সুতরাং কবরকে মানুষের বন্দিশালা মনে করা ভুল। উহা শুধু দেহের কারাগার মন্দ কার্যের দরুন মানুষের কবরে যে সঙ্কীর্ণতা হইয়া থাকে, উহার অর্থ এই নহে যে, কবরের গর্ত সঙ্কীর্ণ হইয়া যায়। কারণ, কেহ কবরে সমাহিত না হইলে কি সে এই সঙ্কীর্ণতা হইতে রক্ষা পাইবে? বরং উক্ত সঙ্ধীর্ণতা অন্য রূপ। খুব বুঝিয়া লউন যে, রূহ্‌ কবরের মধ্যে আবদ্ধ থাকে না, তবে কবরের সহিত উহার সম্পর্ক অবশ্যই থাকে। যাহারা সম্পূর্ণ অজ্ঞ তাহারা মনে করে যে, মৃত্যুর পরে যে আলমে আখেরাত আরম্ভ হয় তাহা খুবই সঙ্কীর্ণ। ইহার কারণ এই যে, তাহারা এই বাহ্যিক কবরকেই রূহের কবর বলিয়া মনে করে। আখেরাতকে ভয় করার কারণ ঃ আখেরাত সন্বন্ধে যাহাদের কিছুমাত্র জ্ঞান আছে, তাহারা রূহকে কবরে আবদ্ধ মনে করে না। তাহারা কেবল মনে করে, আখেরাতের জগত আফ্রিকার মরুভূমির ন্যায় বিজন ও ভয়ঙ্কর প্রান্তর। তাহারা কল্পনাও করে না যে, পরলোকে ইহুলোকের চেয়ে উৎকৃষ্ট ফল-মূলাদি, সুন্দর ও মনোরম উদ্যানরাজি, বিরাট ও উত্তম অট্টালিকাসমূহ এবং সর্ববিধ সুখ-শাপ্তির উপকরণ বিদ্যমান রহিয়াছে। এই কারণেই সাধারণ মানুষের পরলোকের প্রতি আগ্রহ নাই; বরং তাহা হইতে ভয় পাইতেছে। ইহা আখেরাতের নেয়ামতসমূহ হইতে অজ্ঞ থাকারই কুফল। কেননা, সুখ-শান্তির প্রতিই সাধারণত মানুষের আগ্রহ হইয়া থাকে। এমন স্বভাবসম্পন্ন মানুষ অনেক কম আছে--যাহারা শুধু আল্লাহ্‌ তা'আলার সান্নিধ্যলাভের উদ্দেশ্যে আখেরাতের প্রতি আগ্রহশীল হইয়া থাকে। এই কারণেই আল্লাহ্‌ তা'আলা কোরআন শরীফে আখেরাতের নানাবিধ সুখ-শান্তি এবং নেয়ামতের উল্লেখ করিয়া বলিয়াছেন? ০১4455) 5 D3 5 “ইহার প্রতিই আগ্রহশীল ব্যক্তিদের আগ্রহান্বিত হওয়া উচিত!” অন্যদিকে কোরআন ও হাদীসের বাণীসমূহে আখেরাতের প্রতি উৎসাহ এবং দুনিয়ার প্রতি নিরুৎসাহ প্রদান করা হইয়াছে। যেমন, রাসূলুল্লাহ্‌ (দঃ) বলেনঃ TRESS CAST EAIIT EY “দুনিয়া তাহার ঘর যাহার ঘর নাই এবং দুনিয়ার জন্য সঞ্চয় করে সেই ব্যক্তি, যাহার বৃদ্ধি নাই।” অথচ আমাদের অবস্থা ইহার বিপরীত ৷ দুনিয়ার প্রতিই আমাদের আগ্রহ অধিক, আর আখেরাতকে আমরা ভয় করি। ইহার একমাত্র কারণ আখেরাতের নেয়ামতসমূহ হইতে অজ্ঞতা । এখনই আমি তাহা বর্ণনা করিয়াছি এবং বলিয়াছি যে, কারণ দূরীভূত করিয়াই ইহার প্রতিকার করা যাইতে পারে। সুতরাং আখেরাতের নেয়ামত এবং সুখ-শান্তির কল্পনা সর্বদা মনের সম্মুখে উপস্থিত থাকা আবশ্যক । এই কারণেই অদ্যকার আলোচনার জন্য আমি এই আয়াতটি অবলম্বন করিয়াছি। শুনুন! আল্লাহ্‌ বলেনঃ ৯ 5 4 ৮১ 1১১০১ 535 ৮ “যাহারা নেক্‌কার তাহারা বেহেশ্তের মধ্যে চিরকাল থাকিবে।” বেহেশ্ত-এর আভিধানিক অর্থ উদ্যান। সোব্হানাল্লাহ্‌! কি পবিত্র বাণী! একটি শব্দের মধ্যেই সমস্ত বিবরণ দান করিয়াছেন। অনুরূপভাবে ইতিপূর্বে বলিয়াছেন, ১৬ $1355 5:। ৬ “দুরদৃষ্ট লোকেরা দোযখে প্রবেশ করিবে।” এখানেও একটিমাত্র শব্দ ব্যবহার করা হইয়াছে, কিন্তু ইহাতে আবশ্যকীয় ব্যাখ্যা নাই! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।