-পত্র ২১০ মাওয়ায়েযে আশ্রাফিয়া 21 135 5:41 ০] এই আয়াতে এক দলের সম্বন্ধে বলিয়াছেন যে, ইহারা অনস্তকাল পর্যন্ত দোযখের অগ্নির মধ্যে আর্তনাদ করিতে থাকিবে, যে পর্যন্ত আসমান ও যমীন বিদ্যমান থাকে। হা, তবে আপনার প্রভু যদি ইচ্ছা করেন। কারণ, তিনি যাহা ইচ্ছা করিতে পারেন। দ্বিতীয় আয়াতে অপর দলের বিষয়ে বলিতেছেন? = 1১১৯০ 543 159 অর্থাৎ, ‘যাহারা নেককার ও পুণ্যবান, তাহারা আসমান ও যমীন বিদ্যমান থাকাকাল পর্যন্ত সর্বদা বেহেশ্তে বাস করিতে থাকিবে। হা, তবে আপনার প্রভু যদি ইচ্ছা করেন৷’ মোটকথা, অনস্তকালের জন্য তাহাদের উপর অনুগ্রহ হইতে থাকিবে। কোন সময়ই তাহা বন্ধ হইবে না। এই হইল আলোচ্য আয়াতের তরজমার সারমর্ম । কবর এবং রূহের সম্পর্ক £ঃ এখন এই বিষয়টি অবলম্বন করিয়া এতটুকু ব্যক্ত করা আমার উদ্দেশ্য_মানুষ সর্বদা এই ভুল ধারণায় লিপ্ত রহিয়াছে যে, সমস্ত ভোগ ও স্বাদ দুনিয়াতেই সঞ্চিত ও পুঞ্জীভূত রহিয়াছে। আখেরাতের, বিশেষ করিয়া কবর সম্বন্ধে তাহাদের ধারণা-_কবর একটি বিজন প্রান্তর ব্যতীত আর কিছুই নহে। মানুষ যেহেতু আখেরাতের নেয়ামতসমূহের বিস্তৃত বিবরণ অবগত নহে, সুতরাং যদিও আলমে বরযখের বিশাল বিস্তৃত প্রান্তর কল্পনায় উদিত হয়; কিন্তু তথাকার সুখ-শাপ্তির কথা কল্পনাও করে না। আর যাহারা পরলোকের সুখ-শান্তির বিষয়ে বিস্তারিত জ্ঞান রাখে--তাহারাও যেহেতু তৎবিষয়ক চিন্তা মনে উপস্থিত রাখে না-কাজেই তাহাদের মনের অবস্থাও সেই অজ্ঞ লোকেরই অনুরূপ। পরজগতকে বিজন ও ভয়ঙ্কর প্রান্তর বলিয়া তাহারাই ধারণা করে, যাহারা পরলোক সন্বন্ধে কিছুটা জ্ঞান রাখে। পক্ষান্তরে যাহারা অজ্ঞ, তাহাদের ধারণা শুধু এই যে, পরজগত অত্যন্ত সঙ্ধীর্ণ, কিয়ামতের পরে বেহেশতের কল্পনা অবশ্য তাহাদের মনেও উদিত হয়, কিন্তু কিয়ামতের পূর্বে ও মৃত্যুর পরে তাহাদের শুধু কবরের ধারণাই আসে। প্রকাশ্যত যাহা একটি সঙ্কীর্ণ ও অন্ধকার গহবর। অজ্ঞ লোকেরা ইহাকেই কবর বলিয়া ধারণা করিয়া থাকে। কিন্তু যাহারা আলমে বরযখের অবস্থা সম্বন্ধে অবগত আছে, তাহারা জানে যে, ইহা প্রকৃত কবর নহে। ইহা তো শুধু দেহের কবর বা ঘর। রূহের বাসস্থান এই গর্ত নহে; এই গর্তের সহিত রূহের সম্পর্ক থাকিলেও রহ্ এখানে আবদ্ধ থাকে না। সম্পর্ক থাকা এক কথা৷ আর আবদ্ধ থাকা অন্য কথা। দেখুন! যমীনের সঙ্গে সূর্যের সম্পর্ক অবশ্যই আছে। ইহারই আলোতে সমস্ত ভূমণ্ডল আলোকিত হয়। তাই বলিয়া কি সূৰ্য যমীনে আবদ্ধ ? কখনই নহে, সূর্য যমীন অপেক্ষা শত শত গুণে বড়। রূহকেও তডত্বূপই মনে করুন। কবি বলেনঃ EEE IN EEA 8 Lis yt IG “যেমন সূর্য আস্মানের মধ্যস্থলে অবস্থিত এবং উহার কিরণ পৃথিবীর সকল প্রান্তের নগর ও দেশসমূহকে আলোকিত করে।” আপনি হয়তো দেখিয়াছেন, কোন পানিপূর্ণ পাত্রে বা ভাণ্ডে দৃষ্টি করিলে সূর্য দেখিতে পাওয়া যায়।.কিন্তু কেহ কি বলিতে পারেন যে, সূর্য উহাতে আবদ্ধ আছে? কখনই নহে! এইরূপে আপনারা আয়নার মধ্যে নিজের আকৃতি দেখিতে পান। তখন আয়নার সঙ্গে আপনার সম্পর্ক তো স্থাপিত হয়, কিন্তু তাহাতে আপনি কি আয়নার মধ্যে আবদ্ধ হইলেন? কখনই না। অতএব, মৃত্যুর পরে দেহের সহিত রূহের সম্পর্ক ঠিক এইরূপই থাকে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।