মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ২০৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া উক্ত বাকী লাভ ছয় মাস কিংবা এক বৎসরের মধ্যে পাওয়া যায়। কিন্তু আখেরাতের সেই বাকী লাভ কে জানে কখন পাওয়া যাইবে? ইহার উত্তরে আমি বলিব--বিলম্বে অধিক লাভের দরুন নগদকে তখনই প্রাধান্য দান করা যায়, যখন বাকী উসুল হওয়া সম্বন্ধে পূর্ণ নিশ্চয়তা না থাকে। কিন্তু পূর্ণ নিশ্চয়তা থাকিলে দীর্ঘমেয়াদে অধিক লাভের দরুন বাকীর উপর নগদকে প্রাধান্য দেওয়া যাইতে পারে না। আখেরাতের অস্তিত্ব ঃ এখন দেখুন, আখেরাতের অস্তিত্ব নিশ্চিত না সম্ভাবনাযুক্ত ? আল্লাহ্‌ তা'আলা বলেনঃ IG AG He AN HN AS অর্থাৎ, “আখেরাতের অস্তিত্ব এত নিশ্চিত যে, অসংখ্য ধারাবাহিক সংবাদের দ্বারা প্রমাণিত । হযরত ইবরাহীম এবং মূসার (আঃ) যমানা হইতে প্রত্যেক যমানায় ইহার অস্তিত্বের সংবাদ প্রদান করা হইতেছে” সুতরাং এই ওযরও বাতিল হইয়া গেল। আর একটি উত্তর ইতিপূর্বে আমি প্রদান করিয়াছি যে, আখেরাতের অস্তিত্ব ঘটিতে কেবল তোমাদের মৃত্যুর বিলন্ব। মৃত্যুর পরক্ষণ হইতে তোমরা আখেরাতের নেয়ামতসমূহ স্বচক্ষে দেখিতে পাইবে। মৃত্যুর বিলম্ব বা কত? জীবনের দুই মিনিটেরও তো ভরসা নাই। সুতরাং আখেরাতকে দীর্ঘমেয়াদী বাকী বলাই ভুল। তৃতীয় উত্তরের প্রতি এই আয়াতে ইব্রাহীম ও মূসা (আঃ)-এর নাম উল্লেখ দ্বারা ইঙ্গিত করা হইয়াছে যে, আখেরাতের কার্যাবলীর ফল সম্পূর্ণই বাকী নহে; বরং পার্থিব জীবনেও তোমরা ইহার অনেক ফল লাভ করিয়া থাক; যেমন, হযরত ইব্রাহীম ও হযরত মূসা (আঃ)-এর ঘটনা সারা দুনিয়ার লোক অবগত আছে । তাহারা আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিয়াছিলেন, ফলে আল্লাহ্‌ তা'আলা দুনিয়াতেও তাহাদিগকে কেমন কৃতকাৰ্যতা, মঙ্গল, সন্মান ও শাস্তি দান করিয়াছিলেন। তাহাদের শক্রুদল পরাজিত ও পর্যুদস্ত হইয়াছিল এবং তাহারা বিজয়ী ও পরাক্রান্ত হইয়াছিলেন। দুশ্‌মনদের নাম লওয়ার মতও কেহ অবশিষ্ট ছিল না। পক্ষান্তরে তাহাদের নাম লওয়ার জন্য বহুসংখ্যক অনুগামী ও সন্মানকারী প্রত্যেক যুগেই বিদ্যমান রহিয়াছে। সুতরাং আখেরাতের উৎকৃষ্টতা ও স্থায়িত্বের নমুনা দুনিয়াতেও আল্লাহ্‌ তা'আলা বান্দাগণকে দান করিয়া থাকেন। সারমর্ম এই হইল যে, আখেরাতকে দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করিলে দুনিয়ার শান্তি এবং সম্মানও লাভ করা যায়। আল্হামদুলিল্লাহ্‌, ফলত প্রত্যেক যমানার বরং আজকালের আখেরাত প্রত্যাশীগণও দুনিয়াদারদের অপেক্ষা অধিক শাস্তি ও সন্মান লাভ করিয়া থাকেন। দুনিয়াদারগণ তো ইহাই কামনা করে, বস্তুত তাহাও আখেরাত প্রত্যাশী লোকই অধিক লাভ করেন। এখন আর এই বিষয়ে কোন সন্দেহের অবকাশ রহিল না। সারকথা এই--দুনিয়াকে আখেরাতের উপর অগ্রাধিকার দিবেন না। অতঃপর দুনিয়া অর্জনেও নিষেধ নাই । সমস্ত কাজে শুধু এতটুকু লক্ষ্য রাখুন--আখেরাত বিনষ্ট হইতেছে কিনা। এখন দো'আ করুন, আল্লাহ্‌ তা'আলা যেন আমাদিগকে সুষ্ঠু বোধশক্তি এবং আমলের তওফীক দান করে। O Gal GHG HS LSS CS GES ls Galil 55 3 Ml — EE — এলাহাবাদ শহর, ১০ই শাবান ১৩৪০ হিজরী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।