মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র তারজীহুল্‌ আখেরাহ্‌ ২০৭ এইরূপে বাকীর চেয়ে নগদ উত্তম হইলে কৃষিকর্মও চলিত না। কেননা, উহাতেও ভবিষ্যতের অধিক ফসলের আশায় নগদ বীজকে মাটিতে মিশাইয়া দেওয়া হয়। যদি তোমরা নগদ লাভের এতই অনুরক্ত হইয়া থাক, তবে আর খেত-কৃষি করিও না। কিন্তু তাহা তোমরা কর না; বরং অধিক ফসল লাভের আশায় প্রত্যেক বৎসরই কৃষি করিয়া থাক। তবে আখেরাত এবং দূনিয়ার ক্ষেত্রে এই বিচার কেন করিতেছ যে, দুনিয়া নগদ এবং আখেরাত বাকী; এতটুকু চিন্তা করিতেছ না যে, আখেরাত এমন বাকী, যাহার তুলনায় দুনিয়া কিছুই নহে। আখেরাতের আর একটি গুণ__উহা অনস্তকাল স্থায়ী। স্থায়িত্ব স্বয়ং এমন একটি গুণ, যাহার তুলনায় নগদ গুণ কিছুই নহে, পৃথিবীতে ইহার নধীর যথেষ্ট রহিয়াছে। এক ব্যক্তি আপনাকে বাড়ী দিতে চায়--তাহার দুইটি বাড়ী আছে, একটি ক্ষুদ্র এবং কাচা বাড়ী। অপরটি পাকা এবং বিরাট অষ্টালিকা। সে আপনাকে বলেঃ “আপনি বিরাট অট্টালিকাটি চাহিলে তাহাও দিতে পারি, কিন্তু ইহা ধারস্বরূপ পাইবেন, চারি বৎসর পরে ফেরত দিতে হইবে। কিন্তু যদি কাচা বাড়ীটি লইতে ইচ্ছা করেন, তবে ইহা চিরতরে আপনার মালিকানাস্বত্বে ছাড়িয়া দেওয়া হইবে।” এখন বলুন, আপনি কি করিবেন? নিঃসন্দেহ, প্রত্যেক জ্ঞানী মানুষই বলিবে, ধারের ক্ষণস্থায়ী বিরাট অট্টালিকা অপেক্ষা চিরস্থায়ী স্বত্ববিশিষ্ট কাচা ছোট বাড়ীটি উত্তম। কিন্ত দুঃখের বিষয়, আখেরাতের ব্যাপারে তোমাদের এইরূপ সিদ্ধান্ত হয় না। চিরস্থায়ী আখেরাতকে তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ত্যাগ করিতেছ। মানুষের আয়ুই কত? অনেকে সুস্থ অবস্থায় রাত্রে শয্যা গ্রহণ করে এবং সকালে দেখা যায়, সে মরিয়া রহিয়াছে। এই অস্থায়ী মুর্দার জন্য তোমরা নিজের আসল বাসস্থান বিনষ্ট করিতেছ, যাহা অনন্তকালের জন্য আল্লাহ্‌ তা'আলা তোমার মালিকানা স্বত্বে দান করিতে চান। তদুপরি আরও মজার কথা এই যে, এখানকার ব্যাপার সম্পূর্ণ উল্টা। কেননা, আখেরাতের মোকাবেলায় দুনিয়া তেমন মর্যাদাপূর্ণ এবং সৌন্দর্যময় স্থান নহে। আখেরাত উহা অপেক্ষা বহুগুণে অধিক প্রশস্ত, অনেক বড়, অতি সুন্দর ও উচ্চস্তরের। অথচ তুমি একটি ক্ষণস্থায়ী কাচা বাড়ীর জন্য-_যাহা কিছুকাল ব্যবহারের জন্য ধারস্বরূপ পাইতেছ, সেই ধারও বৎসর দুই বৎসরের জন্য নহে; বরং দুই-এক মুহূর্তের জন্য, কেননা, মৃত্যুর জন্য কোন নির্ধারিত সময় তোমার জানা নাই, হয়তো প্রত্যেক নিঃশ্বাসই তোমার শেষ নিঃশ্বাস হইতে পারে, এমন উত্তম ও উচ্চস্তরের মহল ত্যাগ করিতেছ যাহা অনন্তকালের জন্য তোমার মালিকানাস্বত্বে ছাড়িয়া দেওয়া হইত! এখন বল, তোমার সেই নগদ-বাকীর ওযষর কোথায় গেল? বন্ধুগণ ! দুনিয়া তোমরা দুই- এক মুহূর্তের জন্য পাইতেছ। ইহাতে কোন শাস্তিও নাই, কেবল কষ্টই কষ্ট । অথচ আখেরাত অনন্ত কালের জন্য পাওয়া যাইতেছে, সেখানে দুঃখ-কষ্টের নামও নাই। উহা দেখিয়া তৎক্ষণাৎ বলিবেঃ 515 EST G3 o IE I Ey St SH Ue Adi 3h ss ia OE Bs LLNS EAN SS Sa “সমস্ত প্রশংসা আল্লাহ্‌ তা'আলার, যিনি আমাদের চিন্তা দূর করিয়া দিয়াছেন, নিশ্চয়, আমাদের প্রভু ক্ষমাশীল এবং প্রচুর বিনিময় প্রদানকারী, যিনি স্বীয় অনুগ্রহে আমাদিগকে অনন্ত বাসগৃহে স্থান দিয়াছেন। এখানে আমাদিগকে কোন কষ্টও স্পর্শ করে না এবং কোন ক্লান্তিও স্পর্শ করে না৷” আর একটি সন্দেহ রহিল--দুনিয়াপ্রার্থীরা বলিতে পারে, আমরা যে ব্যবসায় ও কৃষিকার্যে বাকী অধিক লাভকে নগদ পুঁজির উপর প্রাধান্য দান করি, তাহার কারণ এই যে, ব্যবসায় এবং কৃষিকার্যে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।