-পত্র ২০৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া ইহার সারমর্ম এই যে, যে কাফেরদের তিনি তব্লীগ করিতেছিলেন, তাহারা উহার প্রার্থী ছিল না। শুধু হুযুরেরই কাম্য ছিল .যে, তাহারা ঈমান আনয়ন করুক। কিন্তু তাহারা সত্য ধর্ম হইতে বিমুখ ছিল, পক্ষান্তরে, উক্ত ছাহাবী সত্যের অন্বেষী ছিলেন। এমতাবস্থায় কাফেরদের সংশোধন ছিল নিছক ধারণা, আর ছাহাবীর সংশোধন ছিল নিঃসন্দেহ; সুতরাং হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহযুক্ত সংশোধনের প্রতি এত গুরুত্ব কেন প্রদান করিলেন, যাহাতে এমন সময়ে একজন সত্যান্বেষীর আগমন তাহার মনে কষ্টের কারণ হইল? উক্ত ছাহাবীর আগমনের সাথে সাথে যদি তাহারা চলিয়া যাইত, তবে হুযূরের কোন পরোয়াই ছিল না। তাহাদের সঙ্গে হুযূর বেপরোয়াভাব প্রদর্শন করিয়া তৎক্ষণাৎ ছাহাবীকে শিক্ষা প্রদানে প্রবৃত্ত হওয়া উচিত ছিল, যাহার সংশোধন ছিল সুনিশ্চিত সুতরাং ইহা হইতে একটি মাসআলা জানা গেল যে, সুনিশ্চিত লাভকে সন্দেহজনক লাভের উপর অগ্রগণ্য মনে করা উচিত, যেমন ইব্্নে উন্মে মাক্তুমের তা’'লীমে একটুখানি বিলম্ব করার কারণে আল্লাহ্ তাআলা হুযূর (দঃ)-কে তিরস্কার করিয়াছেন, অথচ এই বিলম্বের ফলে তাহা বিনষ্ট হইতেছিল না। ধর্মের মূলনীতির তা’লীমকে তখনই অগ্রগণ্য মনে করা যাইবে, যখন ফল সুনিশ্চিত বা সন্দেহজনক হওয়ার পরিপ্রেক্ষিতে মূলনীতির তা’লীম এবং শাখা-বিধানের তা’'লীম সমকক্ষ হয়। অন্যথায় যাহা সুনিশ্চিত তাহাই সন্দেহজনকের উপর অগ্রগণ্য হইবে। কিন্তু আজকাল সাধারণত মুসলমান ইহার বিপরীত করিতেছে, সন্দেহজনক দুনিয়াবী স্বার্থের খাতিরে সুনিশ্চিত পারলৌকিক স্বার্থ নষ্ট করিতেছে। এই কথাটি প্রসঙ্গক্তমে মধ্যস্থলে বলিয়া ফেলিলাম। আমি বলিতেছিলাম, ‘দুনিয়া’ শব্দে আল্লাহ্ তা'আলা আমাদের ওযর বর্ণনা করিয়াছেন। ধর, তোমাদের REALE Ld যার তা যাগ এবং সৃমিকড বিয়া তোমরা সুদ্রাকে = আছর তের অৰ TR EE LA তারাতারি মধ্যেই উক্ত ওযরের জবাব নিহিত রহিয়াছে। ইহাতে তোমাদের ওযর ভিত্তিহীন বলিয়৷ প্রমাণিত হইয়াছে। কোন লাভ কেবল নগদ হওয়া উহাকে অগ্রাধিকারদানের জন্য যথেষ্ট নহে; বরং উহার অন্য কারণও রহিয়াছে, যদিও দুনিয়ার স্বার্থ নগদ, কিন্তু ইহার বিপরীতপক্ষে আখেরাতের মধ্যে দুইটি অবস্থা রহিয়াছে। আখেরাত দুনিয়ার চেয়ে উৎকৃষ্ট এবং অনস্তকালের জন্য স্থায়ী, সুতরাং আখেরাতের লাভ দুনিয়ার চেয়ে প্রকারেও উত্তম এবং পরিমাণেও অনেক বেশী, আবার অনস্তকালের জন্য স্থায়ীও বটে। দুনিয়ার স্বার্থ উত্তমও নহে, পরিমাণেও অধিক নহে এবং দীর্ঘকাল স্থায়ীও নহে। আখেরাতের মধ্যে যে বিশেষ দুইটি অবস্থা রহিয়াছে, ইহাদের তুলনায় দুনিয়ার শুধু নগদ গুণকে কোন জ্ঞানীই প্রাধান্য দিবে না। কেননা, একমাত্র নগদ গুণই যদি অগ্রগণ্যতার কারণ হইত, তবে ব্যবসায়-বাণিজ্য কখনও চলিত না। কেননা, ব্যবসায়ে নগদ পুঁজি এখনই বিনিয়োগ করিতে হয়, অথচ ইহার লাভ থাকে ভবিষ্যতের অন্ধকারে বাকী। কিন্তু সমস্ত জ্ঞানী লোক এই কারণে ব্যবসায় বন্ধ করিয়া দেন নাই যে, ইহাতে মূলধন নগদ এবং লাভ বাকী; বরং সকলেই ভবিষ্যতের অধিক লাভের আশায় আনন্দের সহিত নগদ পুঁজি ব্যবসায়ে বিনিয়োগ করিয়া থাকে। এখন বুঝা গেল যে, আধিক্য এবং প্রাচূর্যগুণের সম্মুখে নগদ গুণ পরিত্যক্ত হয়। সুতরাং নগদ বলিয়া তোমরা দুনিয়াকে আখেরাতের উপর অগ্রগণ্য কেন মনে করিতেছ? তোমরা ইহাও কি চিন্তা করিয়া দেখিয়াছ যে, আখেরাত দুনিয়ার চেয়ে কত অধিক এবং কত উত্তম? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।