-পত্র তারজীহুল্ আখেরাহ্ ২০৫ কেননা, তিনি ধারণা করিয়াছিলেন, শাখা-বিধান অপেক্ষা মূলনীতি শিক্ষাদান অগ্রগণ্য । অধিকস্ত এই ব্যক্তি তো সর্বদাই আছে, এই কোরায়শ নেতৃবৃন্দ ঘটনাক্রমেই আসিয়া গিয়াছে; এমন না হয় যে, তব্লীগের এমন সুবর্ণ সুযোগ নষ্ট হয়। বিশেষত ছাহাবীকে তা’লীম দেওয়া অপেক্ষা তাহা- দিগকে তব্লীগ অধিক জরুরী। কেননা, উক্ত ছাহাবী তো ঈমান আনয়ন করিয়াছে, অন্য সময়েও শাখাবিধান শিখিয়া লইতে পারিবে। আর ইহারা কাফের, আমার নিকট আসার কোন গরযই তো তাহাদের নাই। এখন ঘটনাক্রমে হঠাৎ আসিয়া পড়িয়াছে, সম্ভবত তব্লীগ করিলে তাহারা হেদায়ত গ্রহণও করিতে পারে! এই কারণে ছাহাবীর প্রশ্নে হুযুরের মনে কিছুটা বিরক্তিভাব উদয় হইয়াছিল এবং উহার লক্ষণ মুখমণ্ডলেও প্রকাশিত হইয়াছিল। তৎক্ষণাৎ আল্লাহ্ তা'আলার তরফ হইতে সেহ মিশ্রিত তিরস্কার নাযিল হইলঃ ৮43। ৫ 51 55 ১% অর্থাৎ, “রাসূলের ললাট কুঞ্চিত হইল এবং তিনি মুখ ফিরাইলেন, যেহেতু তাহার নিকট একজন অন্ধ আসিয়াছে” আলেমগণ লিখিয়াছেন, ৮৭! অর্থাৎ, ‘অন্ধ’ শব্দের মধ্যে আল্লাহ্ তা'আলা হুযুরের ওযর বর্ণনা করিয়া দিয়াছেন যে, কাহারও আগমনে আপনার ললাট কুঞ্চিত হইয়া পড়া আপনার সদয় স্বভাবের পক্ষে অতিশয় অশোভন। কেননা, আগস্তক ব্যক্তির ইহাতে মনে কষ্ট হয়, কিন্তু উক্ত ছাহাবী যেহেতু অন্ধ ছিলেন, তিনি হুযুরের ললাট কুঞ্চন দেখিতে পান নাই। এই কারণেই এমন সময়ে হুযুরের ললাট কুঞ্চিত হইয়াছিল বা উহার লক্ষণ প্রকাশ পাইয়াছিল। কেননা, ইহাতে অন্ধ আগস্তকের মনে কষ্ট হয় নাই। তিনি যদি চক্ষুন্সান হইতেন, তবে হুযুরের চেহারা মোবারকে অসন্তোষের লক্ষণ কখনও প্রকাশিত হইত না। এখন একটি কথা এই যে, যদি ইহা হুযুরের পক্ষে ওযরই ছিল, তবে ইহার জন্য আল্লাহ্ তাহাকে তিরস্কার কেন করিলেন? উত্তর এই যে, হুযুরের মর্যাদা অনেক উচ্চে। তাহার চরিত্র পূর্ণাঙ্গ ও অতি উচ্চ শ্রেণীর হউক, ইহাই আল্লাহ্ তা'আলার ইচ্ছা! অতএব, যদিও একটি বাহ্যিক কারণে উক্ত ছাহাবীর মনে হুযুরের ললাট কুঞ্চনে কষ্ট হয় নাই, কিন্ত ব্যবহারটি তো এমন হইয়াছে যে, উক্ত ছাহাবী দেখিতে পাইলে মনে কষ্ট হইত। সুতরাং হুযুরকে সতর্ক করিয়া দেওয়া হইল-__এমন কাজ যেন কখনও না করা হয়, যাহাতে হুযুরের দরবারে আগস্তকদের মনে সামান্য মাত্রায়ও কষ্ট হইতে পারে। সোব্হানাল্লাহ্! কেমন সুন্দর তা’লীম! আজকাল মানুষ লোকের সন্মুখে অসন্তোষ প্রকাশ না করাকে এখলাছ মনে করে; অথচ যদি এসন্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় যে, অন্য কেহ আমার অসন্তোষ জানিতে পারিবে না, তখন কিন্তু ইহার প্রতি লক্ষ্য রাখা হয় না। আল্লাহ্ তা'আলা এসম্বন্ধে সতর্ক করিয়া দিলেন যে, ইহাও পৃত চরিত্র-বিরোধী। এখন আর একটি প্রশ্ন বাকী থাকে যে, হুযুর যখন এমন একটি কাজে মশ্গূল ছিলেন, যাহা উক্ত ছাহাবীর কাজ হইতে অগ্রগণ্য ছিল, তখন উক্ত ছাহাবী কর্তৃক এমন গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটান হুযুরের অসন্তোষের কারণ অবশ্যই ছিল। সুতরাং এই অসস্তুষ্ট হওয়ার মধ্যে হুযূর ন্যায়পন্থা ছিলেন, তথাপি তাহাকে তিরস্কার কেন করা হইল? উক্ত ছাহাবী অসময়ে উত্তর এই যে, ৮%! অর্থাৎ ‘অন্ধ’ শব্দের মধ্যে উক্ত ছাহাবীর ওযরও বর্ণিত হইয়াছে যে, বেচারা অন্ধ হওয়ার কারণে জানিতে পারে নাই হুযূর তখন কি কাজে মশ্গূল ছিলেন। আর একটি উত্তর স্বয়ং আল্লাহ তা'আলা সম্মুখের দিকে বর্ণনা করিতেছেন? SAY SALLE UF Sha LEE iil 2 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।