-পত্র তারজীহুল্ আখেরাহ্ ২০১ যিনি সকলকে একই ছড়ি দ্বারা তাড়া করিয়া থাকেন। কোন কোন পীর নির্বিচারে বাধাধরা নিয়মের বশীভূত হইয়া যেকোন মুরীদ তাহার নিকট আসুক, অল্পাহার, অল্প নিদ্রা প্রভৃতির নির্দেশ দান করেন। ইহাতে তাহাদের মস্তি্চ শুষ্ক হউক না কেন, কোন পরোয়া নাই। এসমস্ত পীরকে লক্ষ্য করিয়াই মাওলানা বলিয়াছেন ঃ IS AA Oui lia. ail ii LL. 2H 2 Sb bl b Se Hb ib 2 AILS, Lib “চতুষ্পদ জন্তুর শক্তি অনুযায়ী উহার উপর বোঝা চাপাও, দুর্বল লোকের ক্ষমতানুযায়ী তাহাকে কাজের আদেশ দাও। শিশুকে যদি দুধের পরিবর্তে রুটি খাইতে দাও, তবে ইহার ফলে শিশু মৃত্যুর কোলে ঢলিয়া পড়িবে।” অর্থাৎ, শিশুকে দুধের পরিবর্তে রুটি খাইতে দিলে সে দুই-চারি দিনের মধ্যেই ধ্বংস হইয়া যাইবে। সুতরাং প্রত্যেক মানুষকে তাহার বরদাশ্ত শক্তি অনুযায়ী কাজের আদেশ দেওয়া উচিত। প্রত্যেক ব্যক্তিকে প্রথম দিনই চাকুরী ছাড়িয়া সংসারত্যাগী করিয়া দিতে আরম্ভ করিও না। আরেফ শীরাখী এসমস্ত পীরের সন্বন্ধেই বলিতেছেন? I 0 Er bh FSAI SRA IS cA bob RLS “কামনা আছে কিন্তু শক্তি নাই, এরূপ মুরীদের প্রতি অবিচার করিলে তাহা মনুষ্যত্ব হইবে না৷” মানুষ ‘দীওয়ানে হাফেয’ কিতাবটিকে সাধারণ মনে করে, অথচ ইহা শুধু মারেফাতের এবং তরীকতের কথায়ই পরিপূর্ণ। ইহা ভক্তিগত কথা নহে। অন্যথায় অপর কোন গ্রন্থ হইতে তাসাওউফ সংক্রান্ত এত মাসআলা বাহির করা হউক, যাহা প্রকৃতপক্ষে তাসাওউফ শাস্ত্রের কিতাবে নাই প্রকৃত ব্যাপার এই যে, বিষয়বস্তু পূর্ব হইতে যেখানে সঞ্চিত থাকে, সেখান হইতেই বাহির হয়। এরূপ আরও দীওয়ান আছে, যেইগুলি দীওয়ানে হাফেযেরই অনুকরণ করিয়াছে। তথাপি উহাদের মধ্য হইতে তাসাওউফের এত মাসআলা বাহির করা সম্ভব হইবে না। কেননা, ওঁ সমস্ত কিতাবে পূর্ব হইতেই কোন বিষয়বস্তু সঞ্চিত ছিল না। সারকথা, আরেফ শীরাধী বলেনঃ যে সমস্ত দুর্বল লোকের অন্তরে অন্বেষণ এবং কামনা আছে, কিন্তু হিন্মতের অভাব, তাহাদিগকে তাহাদের শক্তির অনুরূপ কাজের নির্দেশ দেওয়া উচিত। শক্তির অধিক কাজের চাপ দেওয়া তাহাদের প্রতি যুলুম এবং মনুষ্যত্বহীনতার পরিচায়ক হইবে। আমি ইদানীং এমন অনেক লোক দেখিয়াছি, কম খাইয়া যাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে। হযরত A CO Bb বং বলিয়া দিলেন যে, “ইহাতে মস্তি শুষ্ক হইয়া যাইবে।” সঙ্গে সঙ্গে এই হাদীসটি পড়িলেনঃ Gist oil 5 3 Goll Sel “শক্তিশালী মুমেন দুর্বল মুমেন অপেক্ষা উত্তম” কেননা, শক্তিশালী ও স্বাস্থ্যবান লোক অপরেরও সেবা-শুশ্রষা করিতে পারে। পক্ষান্তরে দুর্বল লোক নিজেই অন্যের উপর বোঝা হইয়া দীড়ায়। সুতরাং অযথা আহার কমাইয়া নিজেকে দুর্বল করা ভাল নহে। পূর্ব যুগের দরবেশগণ যে বহু পরিশ্রম করিতেন বলিয়া শুনা যায়, তাহাদের শক্তি ছিল প্রচুর। কাজেই এত পরিশ্রমের মধ্যেও খাদ্য নিয়ন্ত্রণ করার কারণে তাহাদের কোন ক্ষতি হইত না বা দুৰ্বলতা আসিত না। তাহারা প্রচুর পরিশ্রমের পরেও এত কাজ করিতেন যে, আমরা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।