মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ২০০ মাওয়ায়েযে আশ্রাফিয়া আমি বলিঃ হুযূর (দঃ) অভ্যাসবশত যব খাইতেন, না এবাদতের উদ্দেশ্যে খাইতেন? বলাবাহুল্য, এবাদতের উদ্দেশ্যে খাইতেন না। হুযুরের অভ্যাসের অনুসরণ করা আমাদের জন্য ওয়াজেব নহে। ইহার অনুসরণ না করিলে কোন গোনাহৃও হইবে না। হুযূর (দঃ)-এর অভ্যাসের অনুসরণের ক্ষেত্রে অনুসরণকারীর স্বীয় স্বভাব-প্রকৃতি প্রভৃতির প্রতি লক্ষ্য রাখার অধিকার আছে। আসল কথা এই যে, হুযূর (দঃ)-এর কোন কোন অভ্যাসের অনুসরণ আমাদের সহ্যও হইবে না। এ কারণেই নবীর অভ্যাসের অনুসরণ শরীঅত আমাদের জন্য ওয়াজেব করে নাই। অবশ্য কেহ সাহস করিয়া হুযূরের অভ্যাসের অনুরূপ আমল করিতে পারিলে তাহাতে ফযীলত বৃদ্ধি পাইবে সন্দেহ নাই। কিন্তু এরূপ ব্যক্তির অপরের নিন্দা করিবার অধিকার নাই। যবের রুটি সম্বন্ধে আমার একটি ঘটনা স্মরণ পড়িয়াছে। একবার হযরত খাজা বাহাউদ্দীন আটা পিষাণ হুইল। কিন্তু উহাকে চালনি দ্বারা চালিলেন না। কেননা, হুযূর (দঃ) আটার মধ্যে ফু মারিলে যাহাকিছু ভূষি উড়িয়া যাইত, তাহাই যথেষ্ট মনে করিতেন এবং বাকী সমস্তই গুলিয়া লইতেন। খাজা ছাহেবও তদ্রূপ করিলেন। ফলত সেই যবের রুটি খাইয়া সকলেরই পেটে ব্যথা ধরিল। এখন তাহার আদব দেখুন। তিনি এরূপ বলিলেন না যে, সুন্নতের অনুসরণের ফলে এরূপ হইয়াছে; বরং বলিলেন £ “ভাই আমাদেরই ভুল হইয়াছে যে, আমরা হুযূর (দঃ)-এর সমকক্ষতার দাবী করিয়াছিলাম এবং নিজদিগকে সেই সুন্নত পালনের উপযুক্ত মনে করিয়াছিলাম। আমরা তদুপযুক্ত ছিলাম না। এ কারণেই আমাদের কষ্ট ভোগ করিতে হইয়াছে। যিনি এই স্তরের লোক, তিনিই উক্ত সুন্নত পালন করিতে পারেন। আমরা সে স্তরের লোক নহি।” সোবহানাল্লাহ্‌ ! ইহাকেই বলে আদব। হুযূর (দঃ)-এর মাটিতে শোয়ারও অভ্যাস ছিল। কিন্তু আজকাল মানুষের স্বভাব এরূপ হইয়াছে যে, মাটিতে শয়ন করিতে পারে না। এতন্তি্ন কতক লোক যয়তুনের তৈল এবং চর্বি খাইতে পারে না। ইহা খাইলেই তাহাদের অসুখ হয়। অতএব, এসমস্ত সুন্নত পালন করা জরুরী নহে। কেননা, এসমস্ত অভ্যাসগত সুন্নত এবং অভ্যাসের ব্যাপারে নিজের স্বভাবের প্রতি লক্ষ্য রাখিতে শরীঅত অধিকার দিয়াছে। এরূপে চাকুরী এবং খেত-কৃষির সাহায্যে দুনিয়া অন্বেষণ করা নিষিদ্ধ নহে। কেননা, আয়াতের মর্মে বুঝা যায়, সাধারণভাবে দুনিয়া অন্বেষণ করা হারাম নহে; বরং দুনিয়াকে আখেরাতের উপর অগ্রাধিকার দেওয়া হারাম। এতন্তিন্ন হুযুরের (দঃ) বাণী ও কার্যাবলীর দ্বারা প্রমাণিত হয় যে, এ সমস্ত কাজ করা জায়েয । কামেল পীরের অবস্থা ঃ কামেল পীরগণ দুর্বলমতি মুরীদদিগকে দুনিয়ার সহিত জায়েয সম্পর্ক- সমূহ ছিন্ন করিতে নির্দেশ দেন না। চাকুরী, ব্যবসায় এবং কৃষিকার্যের অবাধ অনুমতি দিয়া থাকেন। রুচিকর উত্তম খাদ্য আহার করিতে নিষেধ করেন না, অধিক ঘুমাইতেও নিষেধ করেন না। স্ত্রী-পুত্রের সহিত আমোদ-স্ফর্তি করিতেও বারণ করেন না। অনল্পমাত্রায় আহার করিবার নির্দেশও দেন না; বরং তাহারা প্রত্যেক ব্যক্তির অবস্থা ও স্বভাব অনুযায়ী চিকিৎসা করিয়া থাকেন। যাহার সম্বন্ধে মনে করেন যে, অল্লপাহারে তাহার ক্ষতি হইবে না, তাহাকে মিতাচারের পরিবর্তে শক্তিবর্ধক দুধ-ঘি প্রভৃতি খাওয়ারও আদেশ করেন। সেই পীরকে আনাড়ি বলিতে হইবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।