মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৯৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া হইবে না; বরং উহার সদৃশ হইবে মাত্র। কিন্তু ইহা হহঁতে আরও সূক্ষ্ম হইবে। এই সদৃশ দেহ শুধু আলমে বরযখের মধ্যেই দেওয়া হইবে। অতঃপর বেহেশ্তে ও দোযখে আবার মৌলউপাদানের দেহই প্রাপ্ত হইবে। অবশ্য আলমে বরযখের মধ্যে ইহলৌকিক দেহ প্রদান করা অসম্ভব নহে, কিন্তু কোন ‘আহ্‌লে কাশ্ফ’ তদ্ূপ দেখিতে পান নাই। তাহারা উপলব্ধি করিয়াছেন, আলমে বরষযখের মধ্যে সদৃশ দেহের মাধ্যমেই মানবাত্মার শাস্তি বা শান্তি হইয়া থাকে। সুতরাং ধর্মদ্রোহীরা যে বলে, “হাদীসে বর্ণিত কবর-আখযাবের বিষয়টি আমাদের 'বোধগম্য হয় না; কেননা, মানবের মৃত্যুর পর আমরা তাহার উপাদানগঠিত দেহ মাসের পর মাস ধরিয়া প্রহরা দিয়াছি, কিন্তু উহাতে আযাব বা সওয়াবের কোন লক্ষণ দেখিতে পাই নাই৷” পূর্বোক্ত বর্ণনা হইতে ইহার উত্তর স্পষ্ট হইয়া গিয়াছে যে, আলমে বরযখের মধ্যে মানুষ ইহলৌকিক দেহেরই সদৃশ এক দেহ প্রাপ্ত হয়, যাহা উপাদানগঠিত নহে। সেই দেহের উপরই তৎকালীন আযাব বা সওয়াব হইয়া থাকে। সুতরাং ইহলৌকিক দেহে আযাব বা সওয়াব অনুভূত না হওয়ায় আযাব বা সওয়াব আদৌ. হইবে না বলিয়া বুঝা যায় না। এতদ্তিন্ন আল্লাহ্‌ তা'আলা নিজের অনুপম কুদরত প্রকাশের নিমিত্ত কোন কোন ক্ষেত্রে ইহলৌকিক দেহের উপরই আযাব এবং সওয়াব দেখাইয়াছেন। এমন বহু ঘটনা শুনা গিয়াছে যে, কোন মৃত ব্যক্তির কবর, হইতে অগ্নিশিখা দেখা গিয়াছে। আবার কোন মৃত ব্যক্তির কবর হইতে অতি পবিত্র সুগন্ধ পাওয়া গিয়াছে। সুতরাং কবর আযাব সম্বন্ধীয় হাদীসের উপর কোন প্রশ্ন হইতে পারে না। মোটকথা, আমি বলিতেছিলাম, বাহ্যিক আকারের সহিত ভিতরের এবং ভিতরের সহিত বাহিরের সামঞ্জস্যও আবশ্যক। কোন কোন মূর্খ দরবেশ এই ভুলের মধ্যে পতিত হইয়াছে যে, তাহারা ভিতরের সংশোধনের প্রতি অত্যধিক গুরুত্ব প্রদান করিয়া বাহিরের সংশোধনকে সম্পূর্ণ নিষ্প্রয়োজন মনে করিতেছে। তাহারা মনে করিয়াছে_-“নামাযের রূহ যেকের।” তদুপরি দাবী করিয়াছে, তাহাদের অভ্যন্তর সর্বদা যেকেরে মগ্ন, সুতরাং তাহাদের নামাযের প্রয়োজন নাই। এরূপে যাকাতের রূহ্‌ অভ্যন্তরকে পাক করা। অন্তরকে লোভ ও কৃপণতা হইতে মুক্ত করা। অতঃপর বলিতেছে-_আমাদের স্বভাব দুরুস্ত হইয়া গিয়াছে। সুতরাং আমাদের যাকাত দেওয়ার প্রয়োজন নাই। এরূপে হজ্জের রহ্‌ আল্লাহ্‌ তা'আলার তাজাল্লী দর্শন করা। আমরা সর্বত্র আল্লাহ্র তাজাল্লী প্রত্যক্ষ করিতেছি। সুতরাং আমাদের হজ্জেরও প্রয়োজন নাই। স্মরণ রাখিবেন--ইহা প্রত্যক্ষ ধর্মদ্রোহিতা, ইহারা শরীঅতের আমলসমূহের রূহ কখনও দেখেই নাই। যদি তাহারা এসমস্ত আমলের রূহ্‌ উপলব্ধি করিতে পারিত, তবে উহাদের বাহ্যিক রূপকে কখনও নিষ্প্রয়োজন মনে করিত না। কেননা, প্রত্যেক আমলের রূহ্‌ এবং উহার বাহ্যিক রূপের সহিত এমন অবিচ্ছেদ্য সম্পর্ক রহিয়াছে যে, বাহ্যিক রূপ ব্যতীত উহা কখনও উপলব্ধি হইতে পারে না। নামাযের রূহ্‌ শুধু ‘যেকের' নহে, যেমন ইহারা মনে করিতেছে-_এক বিশেষ ধরনের যেকের, যাহা কেবল নামাযের বাহ্যিক রূপের সঙ্গেই পাওয়া যাইতে পারে। এরূপে হজ্জ্বের রূহ্‌ শুধু খোদার তাজাল্লী প্রত্যক্ষ করা নহে; বরং হজ্জের নির্দিষ্ট ক্রিয়াকলাপের মাধ্যমে খোদার যে তাজাল্লী প্রত্যক্ষ করা হয়, তাহাই হজ্জের রূহ্‌। যেমন, কোন কোন ওষধ এক বিশেষত্বের কারণে হিতকর হইয়া থাকে। সেই বিশেষত্ব উক্ত গুষধের মধ্যেই নিহিত থাকে। অন্য কোন ওষধে তাহা পাওয়া যাইতে পারে না। যদিও উষ্ণতা এবং শীতলতায় উভয় ওষধই সমান। খুব অনুধাবন করুন। -('রূহুল আরওয়াহ্‌ন’ নামক কিতাবে আমি এই মাস্‌আলাটিকে বিস্তারিতরূপে বর্ণনা করিয়াছি।) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।