মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া প্রতিশ্রুতি অনুসারে আখেরাতের সফরে তোমরা যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করিলে তাহা সহজেই পাইয়া যাইবে, পথ উনুক্ত হইবে। এতদিন এই উদ্দিষ্ট পথ সন্বন্ধে অমনোযোগী ও বেপরোয়া থাকিয়া হৃদয়ে যে অন্ধকার পুণ্জীভূত হইয়াছিল, তাহা দূরীভূত হইয়া যাইবে। ইতঃপর কৃতকার্যতার মহান উপায়সমূহ দৃষ্টিগোচর হইবে। উদ্দিষ্ট গন্তব্যস্থান নিকটবর্তী এবং সহজলভ্য মনে হইতে থাকিবে-_এই তো হইল উক্ত ব্যাপারের কিতাবী প্রমাণ। এতদ্ব্যতীত দুনিয়ার অস্থায়িত্ব এবং ইহাকে ছাড়িয়া যাওয়ার কথা সর্বদা স্মরণ থাকিলে ইহার প্রতি অনুরাগ লোপ পাইবে। অনুরাগজনিত অন্ধকার দূরীভূত হইবে, অজ্ঞতার অন্ধকার দূরে সরিয়া যাইবে। এখন অনিবার্যরূপে অন্তরে এক প্রকার আলোর উদয় হইয়া হৃদয় উদ্ভাসিত হইয়া উঠিবে। আখেরাতের সফরের পথ আলোকিত হইবে। আমল ও এবাদতের রাজপথ ঝকঝক করিবে। অতঃপর সফর করিয়া গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছা খুবই সহজ হইয়া পড়িবে। আল্লাহ্‌ তাআলার সান্নিধ্যলাভের আশা শক্তিশালী হইয়া উঠিবে। কেননা, পথের এই আলোর মধ্যে উক্ত আশার আলো দৃষ্ট হইবে। কারণ, খোদার সৃষ্টি অনর্থক এবং নিষ্ফল নহে, এসমস্ত সৃষ্ট পদার্থের পশ্চাতে কোন উদ্দেশ্য এবং মঙ্গল অবশ্যই নিহিত রহিয়াছে। যাবতীয় উদ্দেশ্যের মধ্যে ইহাও একটি উদ্দেশ্য যে, স্বীয় অভ্যাসানুযায়ী আল্লাহ্‌ তা'আলা কোন কাৰ্যকে ফলশূন্য করেন নাই। সওয়াব হউক বা আযাব। এমন কখনই নহে যে, এই পরীক্ষা-জগতে মানুষ কোন কাজ করিবে এবং উহার বিনিময়ে সওয়াব কিংবা আযাব হইবে না। অবশ্য আমরা কোন কোন আমল দেখিতে পাইতেছি, যাহার বিনিময়ে দুনিয়াতে সওয়াব-আযাব কিছুই হয় না। দেখুন, এক ব্যক্তি আজ শরীঅত অনুযায়ী কোন ভাল কাজ করিল। আমরা তাহার এই কাজের বিশেষ কোন ফল বা সওয়াব দেখিতে পাই না। আবার কোন ব্যক্তি শরাবপান বা যেনার ন্যায় জঘন্য কাজ করিল, ইহার দরুন পাপের কোন প্রতিক্রিয়া বা শাস্তি ভোগ করিতেও দেখি না। অতএব, জগতে যখন কোন ভাল-মন্দ কাজের সওয়াব বা আযাব ভোগ করিতে দেখিতেছি না, তখন বুঝা গেল যে, ইহা ছাড়াও অন্য কোন জগত নিশ্চয়ই আছে, যেখানে এসমস্ত কার্যের ফল পাওয়া যাইবে, উক্ত কার্যসমূহের ফল অবশ্যই ভোগ করিবে। আমরা এক মহান গন্তব্যস্থানের দিকে সফর করিতেছি, উপরোক্ত বর্ণনাটি একথার যৌক্তিক প্রমাণ। ‘যুক্তি’ বলিতে পারিভাষিক যুক্তি আমার উদ্দেশ্য নহে। এখানে আমার উদ্দেশ্য অগ্রগণ্যতা অর্থে যুক্তি। অর্থাৎ, সম্ভাব্য পদার্থের অস্তিত্ব এবং অনস্তিত্ব উভয়ই সমান। কোন প্রতিবন্ধক না থাকা অবস্থায় ইহার অস্তিত্ব বা অনস্তিত্বের যেকোন একদিক অগ্রগণ্য হওয়াকেই আমি যৌক্তিক প্রমাণ বলিয়াছি। যেমন-_আখেরাতও মূলত একটি সম্ভাব্য বিষয়, ইহারও উভয় দিক সমান। অর্থাৎ, হইতেও পারে, নাও হইতে পারে। হওয়াও অবধারিত নহে, না হওয়াও অনিবার্য নহে। কিন্তু যুক্তি এবং বিবেক ইহার অস্তিত্বের দিককে অগ্রগণ্য মনে করে। কেননা, অস্তিত্বে কোন বাধা নাই। যেহেতু আজ পৰ্যন্ত ইহার অনস্তিত্বের পক্ষে কোন নির্ভরযোগ্য যৌক্তিক প্রমাণ উত্থাপন করা হয় নাই। সুতরাং বুঝা গেল যে, আখেরাত জ্ঞানত সম্ভব এবং উপরোক্ত অগ্রগণ্যতার যুক্তিতে উহার অস্তিত্ব সপ্রমাণিত। এখন অগ্রগণ্যতার উপরের ধাপ হইল ‘অনিবার্যতা।৷' আর শরীঅতের অকাট্য প্রমাণ দ্বারা উহার অস্তিত্ব অনিবার্য বলিয়া প্রমাণিত হইয়াছে। অতএব, আখেরাতের অস্তিত্ব জ্ঞানত সম্ভাব্য ছিল। সত্যবাদী সংবাদদাতার বাণী উহাকে ওয়াজেবের পর্যায়ে উন্নীত করিয়াছে। সুতরাং আখেরাত জ্ঞানত সম্ভব এবং শরীঅতের বিধানে ওয়াজেব বা অনিবার্য। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।