-পত্ৰ তারজীহুল্ আখেরাহ্ ১৯৫ এবং সৎস্বভাব সব কিছুই থাকে, কিন্তু বাহ্যিক আকার হয় শরীঅতের বিপরীত। তাহাদের দৃষ্টান্ত এরূপ মনে করুন, যেমন কেহ নিজ রূহের উপর আধিপত্য বিস্তারপূর্বক উহাকে কুকুরের দেহ- পিঞ্জরে ঢুকাইয়া দিল, রূহের উপর আধিপত্য বিস্তারের অভ্যাসের দ্বারা কেহ কেহ এরূপ ক্ষমতা লাভ করিয়া থাকেন। ইহার ফলে তিনি নিজের রূহকে অপর প্রাণীর দেহে স্থানান্তরিত করিয়া দিতে পারেন। বলাবাহুল্য, এই উপায়ে কেহ নিজের আত্মাকে কুকুরের দেহে স্থানাস্তরিত করিয়া দিলে সে তখন বাহ্যিকভাবে কুকুরই হইবে, মানুষ থাকিবে না। আত্মা মানুষের হইলেও এঁ কুকুররূপী মানুষকে কেহই মানুষের সমান আসন দিবে না। এই দৃষ্টান্ত হইতে হয়তো আপনারা বুঝিতে পারিয়াছেন, বাহ্যিক আকৃতিরও প্রয়োজন আছে এবং মূল বস্তুরও ৷ মূল বস্তু ভিন্ন বাহ্যিক আকার এবং বাহ্যিক আকার ভিন্ন মূল বস্তুও যথেষ্ট নহে। (অবশ্য) এই যথেষ্ট না হওয়ার মধ্যে বিরাট পার্থক্য আছে। কেননা, মূল বস্তুবিহীন বাহ্যিক রূপ অধিকতর নিকৃষ্ট । পক্ষান্তরে বাহ্যিক রূপবিহীন মূল বস্তু তত নিকৃষ্ট নহে। কিন্তু মন্দ তাহাও। খুব বুঝিয়া লউন। রূহ এবং দেহের সম্পর্ক ঃ কোন তালেবে এল্ম প্রশ্ন করিতে পারে-_হাদীস শরীফে উল্লেখ আছে ঃ শহীদগণের রূহ বেহেশ্তে সবুজ পক্ষীসমূহের দেহ-পিঞ্জরের মধ্যে থাকিবে। আর পূর্বোক্ত বর্ণনায় বুঝা যায়, মানুষের রূহ কোন প্রাণীর দেহ-পিঞ্জরে স্থানান্তরিত হইতে পারে। তখন সে মানুষ থাকিবে না; বরং “হায়ওয়ান” হইবে। উভয় হাদীসের সন্মিলিত মর্মে ইহাই অনিবার্য হয় যে, শহীদগণ বেহেশ্তে মানুষ থাকিবেন না, পক্ষী হইয়া যাইবেন। ইহা মর্যাদার কথা নহে। কেননা, মানুষ পক্ষী অপেক্ষা শ্রেষ্ঠ । কাজেই পক্ষী হওয়া মানুষের পক্ষে অবনতির কারণ হইবে, উন্নতির কারণ হইবে না! ইহার উত্তর এই যে, যে সমস্ত পক্ষীর দেহে শহীদগণের রূহ অবস্থান করিবে, উহারা শুধু তাহাদের বাহন হইবে, প্রকৃত দেহ হইবে না। তাহাদের মানব দেহ থাকিবে স্বতন্ত্র । তাহাতে তাহাদের রূহের অবস্থান ঠিক আমাদের পান্ধী, ডুলি বা বাগ্গীতে আরোহণের ন্যায় হইবে। পান্ধী বা ডুলির দ্বার রুদ্ধ থাকিলে দর্শকেরা কেবল পান্ধী বা ডুলি আসিতেছে বলিয়াই দেখিতে পাইবে। আরোহীর দেহ দেখিতে পাইবে না। কিন্তু তাহাতে কখনও বুঝা যাইবে না যে, পান্ধী এবং ডুলিই আরোহীর দেহ, ইহার মধ্যেই আরোহীর আত্মা ঢুকিয়া রহিয়াছে। প্রত্যেকেই জানে, পান্ধীর ভিতরে যে মানুষ বসিয়া রহিয়াছে তাহার দেহ পাক্ধীর খাঁচা হইতে স্বতন্ত্র এবং পান্ধী শুধু তাহার বাহন। এরূপে এন্থলেও মনে করুন, বেহেশ্তে শহীদগণের রূহের জন্য পক্ষী-দেহ পান্ধীর সমতুল্য হইবে এবং উহার ভিতরে মানুষের রূহ্ মানব দেহ লইয়া আরোহী থাকিবে । অতএব, ইহাতে মানুষ পক্ষী হইয়া যাওয়া অনিবার্য হয় না। অবশ্য মানুষের রূহ যদি নিজের দেহ ছাড়িয়া পক্ষী-দেহের মধ্যে ঢুকিত, তবে তাহা অনিবার্য হইত। এক্ষেত্রে কিন্তু তদ্বূপ হইবে না। এখন একটি কথা ভাবিয়া দেখার বিষয়__শহীদের রূহ্ যে'মানব দেহে ঢুকিয়া পক্ষী-দেহের পিঞ্জরে আরোহণ করিবে, তাহা কোন্ মানব দেহ? উপাদানগঠিত মানব দেহ? না অন্য কোন প্রকার দেহ? ইহার তথ্য অবগত হওয়ার জন্য ‘কাশ্্ফের' প্রয়োজন, কোরআন ও হাদীস এ সন্বন্ধে নীরব। ‘কাশ্্ফ’বিশিষ্ট ওলিগণ উপলব্ধি করিতে পারিয়াছেন, ‘আলমে বরযখের' মধ্যে মানুষকে ইহ- জগতের দেহ-সদৃশ এক দেহ দেওয়া হইবে। প্রকৃতপক্ষে উহা এই দেহের ন্যায় উপাদানগঠিত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।