মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র তারজীহুল্‌ আখেরাহ্‌ ১৯৩ LL Ge sb SED lS ll Ul si Le J Sisk ds S55 Eley Chl LAG Ju Us Sle UD JU yd ESE SA OM 2 “অতঃপর আলেমকে আনা হইবে, যিনি নিজে এল্ম শিখিয়া অপরকে শিক্ষা দিয়াছেন এবং সুন্দররূপে কোরআন পড়িয়াছেন, আল্লাহ্‌ তাহাকেও যে সমস্ত নেয়ামত সে ভোগ করিয়াছে স্মরণ করাইয়া দিবেন; সে তাহা স্বীকার করিবে । অতঃপর আল্লাহ্‌ পাক বলিবেন £ এ সমস্ত নেয়ামতের শোকরগুযারীতে তুমি কি আমল করিয়াছ ? সে উত্তর করিবে ঃ আমি এল্‌ম শিখিয়াছি ও অপরকে শিখাইয়াছি এবং আপনার সন্তষ্টিলাভের জন্য কোরআন শিখিয়াছি। আল্লাহ্‌ বলিবেন £ তুমি মিথ্যা বলিতেছ; বরং তুমি শুধু আলেম নামে খ্যাতিলাভের জন্য এল্‌ম শিখিয়াছ এবং এই জন্যই কোরআনও পড়িতে, যেন তোমাকে ক্কারী বলা হয়। সবকিছুই তুমি লাভ করিয়াছ। অতঃপর এ ব্যক্তির জন্যও পূর্বোক্তরূপ নির্দেশ দেওয়া হইবে এবং উপুড় করিয়া টানিয়া নিয়া দোযখে নিক্ষেপ করা হইবে৷” হাদীসের ভাষ্যমতে সেই মাওলানা ছাহেবের এই দুর্দশা হইবে, যিনি বড় সুক্ষ্দর্শী, বিখ্যাত শিক্ষক এবং মুফতী ছিলেন। সহস্র সহস্র মানুষ যাহার মুরীদ ও অনুরক্ত ছিল এবং মুছাফাহার সময় তাহার হাত-পায়ে চুম্বন করা হইত। ১১%, ১ 8 “অতঃপর দাতাকে উপস্থিত করা হইবে যাহাকে, আল্লাহ্‌ তা'আলা বিভিন্ন প্রকারের নেয়ামত এবং নানাবিধ ধন-দৌলত দান করিয়াছিলেন। আল্লাহ্‌ পাক তাহার সনম্মুখেও নিজের প্রদত্ত সমস্ত নেয়ামতের উল্লেখ করিবেন, সে তাহা স্বীকার করিবে। অতঃপর প্রশ্ন করা হইবে, এসমস্ত নেয়ামতের শোকরগুযারীতে তুমি কি আমল করিয়াছ ? সে বলিবেঃ হে খোদা! যে সমস্ত ক্ষেত্রে ব্যয় করা আপনার প্রিয় ছিল, তেমন কোন স্থানেই আমি ব্যয় না করিয়া ছাড়ি নাই। আল্লাহ্‌ বলিবেন £ তুমি মিথ্যা বলিতেছ; বরং তুমি শুধু দাতা নামে লোকসমাজে খ্যাতি লাভ করার উদ্দেশ্যেই দান করিয়াছিলে। তুমি যথেষ্ট প্রশংসা ও খ্যাতি লাভ করিয়াছ। অতঃপর ইহার সম্বন্ধেও অনুরূপ নির্দেশ দেওয়া হইবে। ফলত তাহাকেও উপুড় করিয়া টানিয়া নিয়া দোযখে নিক্ষেপ করা হইবে।” --মুস্লিম, নাসায়ী ও তিরমিযী কেবল ধর্মের বাহ্যিক রূপের নাম ধর্ম নহে ঃ ভাবিয়া দেখুন, শহীদ, আলেম এবং দাতার এই দু্দশা কেন হইল? শুধু এই জন্য যে, খোদার সন্তোষলাভের জন্য তাহারা এই আমল করে নাই। ইহাতে বুঝা যায়, শুধু ধর্মের বাহ্যিক রূপের নাম ধর্ম নহে; বরং বাহ্যিক রূপের সঙ্গে যথার্থ বিষয়ও আবশ্যক । মাওলানা বলিয়াছেনঃ 23 US 8 Je Fs Ales sl Af HSK “বাহ্যিক আকারে মানুষ মানুষ হইলে আহমদ (দঃ) এবং আবু জাহল সমকক্ষ হইতেন।” অর্থাৎ, ধর্মের বাহ্যিক রূপ গণ্য হইলে কিয়ামতের দিন শহীদ, আলেম এবং দাতার এই দুর্দশা হইত না। কেননা, বাহ্যিক আকারের ধর্ম-কর্ম তাহাদের নিকট কম ছিল না। কিন্তু সারবস্তু হইতে তাহারা শূন্য ছিল। অর্থাৎ, আমলের মধ্যে নিয়ত খাটি ছিল না। মৌলিক বস্তু এবং উহার বাহ্যিক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।