মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ ১৯২ মাওয়ায়েযে আশ্রাঁফয়া সম্মানলাভের জন্য ধর্মের বিনাশ সাংঘাতিকরূপেই করা হয়। রসম এবং অনুষ্ঠান উদ্যাপনে হাজার হাজার টাকা শুধু নামের জন্য ব্যয় করা হয়। উৎসবে এবং শোকানুষ্ঠানে কেহ নিজের ভূসম্পত্তি পযন্ত বিক্ৰয় করিয়া ফেলে। কেহ যদি তাহাকে জিজ্ঞাসা করে, তুমি কি লাভ করিয়াছ? উত্তর করিবে, কিছুই না; কেবল একটা নাম কিনিয়াছি, বিক্রয় করিলে যাহার মূল্য দুই কড়িও হইবে না। যাহাহউক, ইহারা দুনিয়ার বিনিময়ে এমন বস্তু খরিদ করিয়া থাকে, যাহাকে তাহারা নিজেরাও দুনিয়া বলিয়াই মনে করে। কিন্তু কেহ্‌ কেহ্‌ ধর্মের বেশ ধরিয়া দুনিয়া খরিদ করিয়া থাকে। ইহারা পূর্বোক্ত লোকদের চেয়ে অধিকতর নিকৃষ্ট । কেননা, তাহারা দুনিয়াকে দুনিয়ার বেশে অর্জন করে, কাহাকেও ধোকা দেয় না। আর শেষোক্ত লোকেরা ধর্মের বেশে দুনিয়া উপার্জন করে, ইহাতে তাহারা মানুষকে ধোকা দেয়; এমন কি কোন কোন সময় তাহারা নিজেরাও ধোকায় পতিত হয়। মনে করে, আমরা ধর্মের কাজ করিতেছি। যেমন, দ্বীনী এলম শিক্ষা করা সর্বোত্তম বস্তু। কিন্তু ইহাতে মানুষের কি কি উদ্দেশ্য নিহিত থাকে। অধিকাংশ লোকেরই দ্বীনী এলম হাসিলের উদেশ্য থাকে শুধু দুনিয়া উপার্জন করা। যদিও দ্বীনী এলমের দ্বারা দুনিয়া প্রচুর পরিমাণে অর্জিত হয় না-_তবে হাঁ, ভিক্ষাবৃত্তি অবশ্যই শিক্ষা হয়। শিক্ষালাভের পর মুসলমানদের নিকট টাদার সওয়াল লইয়া বাহির হয়। যাহার ফলে মানের পরিবর্তে অপমান অধিক হইয়া থাকে। তথাপি কেহ কেহ শুধু এই উদ্দেশ্যে দ্বীনী এলম শিক্ষা করিয়া থাকে যে, আলেম হইয়া নিজে পৃথক একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া উহার জন্য চাদা উসুল করিব। কেহ কেহ আবার চাদা উসুল করে না। তাহারা টাকা-পয়সা যদিও কম পায়, কিন্তু মান-সম্মান অধিক পায়। কেননা, আল্হামদুলিল্লাহ্‌! মুসলমান সমাজে আজও আলেমদের যথেষ্ট সন্মান আছে। যদি সে আলেমদের চাল-চলন অবলম্বন করে, ভিক্ষাবৃত্তি না করে-_যদ্ও রিয়াকারীর জন্যই আলেমের চাল-চলন অবলম্বন করুক এবং তাহার দ্বীনী এলম শিক্ষার উদ্দেশ্য ইহাই হয় যে, মানুষের দৃষ্টিতে সে সন্মানিত হইবে। এই ভিক্ষাবৃত্তি না করার বিশেষত্ব এই যে, ইহাতে এমনিতেই আলেমের ন্যায় সন্মান লাভ হয়। অতএব, দ্বীনী এলম শিক্ষার পশ্চাতে যদি চাদা উসুলের নিয়ত নাও থাকে, বরং সনম্মানলাভের নিয়ত করে, তাহাও দুনিয়াই বটে! | সম্মান মোহের ফল ঃ ধর্মের বেশে এই ধর্মীয় শিক্ষার্জণের শিক্ষার পরিণাম এই হইবে, যেমন হাদীস শরীফে আছেঃ JE Gh SLEL JG Ud LL Gio SUG AL Se ES Js 335 G5 ON JE LF Sl del SS JE SLAG ds Sli PE " ON Al SM Seni অর্থাৎ, “শহীদকে কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলার সন্মুখে উপস্থিত করা হইবে এবং তিনি তাহাকে প্রদত্ত নেয়ামতসমূহ স্মরণ করাইয়া দিবেন, তাহা সেও স্বীকার করিবে । অতঃপর জিজ্ঞাসা করা হইবে, তুমি এসমস্ত নেয়ামতের শোকরগুযারীতে কি আমল করিয়াছ? সে বলিবেঃ হে পরওয়ার- দেগার ! আমি আপনার রাস্তায় যুদ্ধ করিয়া শহীদ হইয়াছি। আল্লাহ্‌ বলিবেন £ তুমি মিথ্যা বলিয়াছ, তুমি শুধু বাহাদুর বলিয়া খ্যাতি লাভ করার জন্যই যুদ্ধ করিয়াছিলে; তোমাকে বাহাদুর বলা হইয়াছে। অতঃ- পর নির্দেশ দেওয়া হইবে_ইহাকে উপুড় করিয়া দোযখে নিক্ষেপ কর, ফলত তাহাই করা হইবে।” www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।