মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র তারজীহুল্‌ আখেরাহ্‌ ১৯১ মনঃকষ্টকে প্রকৃত কষ্ট অপেক্ষা হাল্‌কা মনে করি; যাহা এত লোকের ব্যবস্থা করিতে গৃহস্বামীর এবং তাহার পরিবারস্থ লোকের ভোগ করিতে হইবে এবং কেহ কেহ্‌ তাহাতে অসনম্তুষ্ট হইবেন। এখন শুনুন, পরের গৃহে তো মাওলানা এরূপ মন্তব্য করিলেন, কিন্তু যখন আমাকে নিজ গৃহে দাওয়াত করিলেন, তখন শুধু আমাকে এবং সঙ্গীগণের মধ্য হইতে তাহার এক পুরাতন বন্ধুকে দাওয়াত করিলেন। অবশিষ্ট সঙ্গীগণের মধ্যে কাহাকেও জিজ্ঞাসা করিলেন না এবং বলিতে লাগিলেন? ঘরে অসুস্থ, কাজেই সকলকে দাওয়াত করিতে পারিলাম না। আমি মনে মনে বলিলাম, পরের গৃহে মন্তব্য করার বেলায়তো আপনার একথা মনে পড়িল না যে, এই বেচারার ঘরেও কোন অসুবিধা থাকিতে পারে। এতদ্তিন্ন মাওলানা যদি আমার সঙ্গীদিগকে দাওয়াত করিতে ইচ্ছা করিতেন, তবে ঘরে সম্ভব না হইলে বাজার হইতেও ব্যবস্থা করিতে পারিতেন, বরং আমার ধারণা-_মাওলানা যখন দেখিয়াছেন যে, কাহারও দাওয়াতে আমি সঙ্গীগণকে সঙ্গে লই না। এই কারণেই মাওলানা আমাকে দাওয়াত করিতে সাহস করিয়াছেন। সমস্ত সঙ্গী আমার সঙ্গে দাওয়াতে শরীক হওয়ার দস্তর থাকিলে মাওলানা আমাকেও দাওয়াত করিতেন না। এই কারণে মাশায়েখ ও ওলামায়ে কেরামের এসমস্ত বিষয়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখা উচিত। নিজের সমস্ত সঙ্গীর বোঝা যেন দাওয়াতকারীর ঘাড়ে চাপাইয়া না দেন। ফলকথা, টাকা-পয়সার লেনদেনে ও অন্যের বাড়ীতে মেহমান হওয়ার সময় গৃহস্বামীর সুবিধা-অসুবিধার ব্যাপারে অতি অল্পই সতর্কতা অবলন্বন করা হয়। ইহার ফলে আমাদের সামাজিক জীবন অতিশয় নিকৃষ্ট হইয়া যাইতেছে, আর ইহার একমাত্র কারণ, আমরা দুনিয়াকে আখেরাতের উপর শ্রেষ্ঠত্ব দান করিতেছি। মান-মর্যাদার মোহ অর্থলোভ হইতেও অধিক £ মান-মর্যাদা অর্থ অপেক্ষাও অধিক লোভনীয় । কেননা, মান-সন্মানের প্রকৃত অধিকার অন্তরের উপর। ইহা! দ্বারা অনেক বড় বড় কাজ উদ্ধার হয়। হাজার হাজার টাকা খরচ করিয়াও যে কাজে সফলতা লাভ করা যায় না, একজন সম্মানী লোকের মুখের একটি কথায় সে কাজ সফল হইয়া যায়। প্রকৃতপক্ষে এই কারণে মান-সম্মান কাম্য হয়, যেন উহার বদৌলত মানুষের ক্ষতি হইতে নিরাপদে থাকা যায়। অর্থাৎ, মান-সম্মানের প্রকৃত লাভ হইল ক্ষতি নিবারণ করা। কিন্তু আজকাল ইহাকে লাভ অর্জনের যন্ত্ররূপে ব্যবহার করা হয় এবং ইহার সাহায্যে হাজার হাজার টাকা উপার্জন করা হয়। ফলকথা, দুনিয়ার ধন- দৌলতের মোহ যখন হৃদয় অধিকার করিয়াছে, তখন দুনিয়ার মান-মর্যাদার মোহ কেন হইবে না? হাদীস শরীফে বর্ণিত আছেঃ BSE JUS bel Ea iE DALE 3 Sl LSE LLL (JS 4531) a3 “অৰ্থাৎ, বক্‌রীর পালে পতিত দুইটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ বক্‌রীর পালের এত ক্ষতি করিতে পারে না। ধন এবং মান-সম্মানের মোহ ধর্মকে যতখানি বিনষ্ট করিতে পারে।” ইহা হইতে বুঝিয়া লউন, মান-মর্যাদার মোহ ধর্মের কতটুকু ক্ষতি করিয়া থাকে। বস্তুত মানুষ সম্মানলাভের জন্য এমন জঘন্য কাজ করিয়া ফেলে, যাহা অর্থ উপার্জনের জন্যও করে না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।