মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৯০ মাওয়ায়েযে আশ্রাফিয়া সৎকারকের কোন কষ্টই না হয়। একস্থানে খাওয়ার পরে এই মনে করিয়া পান চাহিয়া লইলাম, যেন গৃহস্বামী আমার সংকোচহীনতায় খুশী হয়, কিন্ত গৃহস্বামী খুব উত্তম করিয়াছেন। পরিষ্কার জবাব দিয়াছেন, আমাদের এখানে পান নাই, কেহই খায় না। প্রকৃতপক্ষে পানের খরচ বাহুল্য ব্যয় ছাড়া কিছুই নহে। ইহাতে গৃহস্বামীর বেশ খরচ হয়। কিন্তু কাহারও প্রতি ইহা তাহার কোন এহ্‌সান গণ্য হয় না। কেননা, প্রত্যেকেই মনে করে, আমি মাত্র সামান্য এক টুকরাই তো খাইয়াছি। কিন্ত একশত লোককে এক টুক্‌রা করিয়া দিতে গৃহস্বামীর কয়েক টাকাই ব্যয় হইয়া যায়। এতত্তিন্ন খাদ্য খাওয়ার জন্য সময় নির্ধারিত থাকে দিনে রাত্রে দুইবার । আর পান খাওয়ার জন্য কোন সময়ই নির্দিষ্ট নাই। আমার ধারণা--কোন কোন সময় পানের খরচ খাওয়ার খরচের চেয়ে অধিক হইয়া যায়। কাজেই এই অপ্রয়োজনীয় খরচ একেবারে বন্ধ করিয়া দেওয়া উচিত। যদি কোন মেহৃমানের জন্য পান হাযির করা হয়, তবে তাহার নিকটে উপস্থিত সকল লোককে তাহা হইতে বিতরণ করা মেহ্‌মানের পক্ষে জায়েয নহে। কিংবা মেহমানের পক্ষে তাহাদের জন্য গৃহস্বামীকে ফরমায়েশ করিয়া পান আনাইয়া দেওয়াও জায়েয নহে। ইহাতে কোন কোন সময় গৃহস্বামীর মনে কষ্ট হইয়া থাকে। | এই কারণে আমি সফরে মাত্র একজন লোক সঙ্গে লইয়া থাকি। তাহা পূর্বাহ্নেই দাওয়াত- কারীকে জানাইয়া দেই, যাহাতে তিনি নিশ্চিন্ত থাকিতে পারেন। দাওয়াতকারীর উপর শুধু আমার এবং আর এক ব্যক্তির দায়িত্ব থাকে। পরে কখনও পথে যদি কেহ আমার মহববতে সঙ্গী হইতে ইচ্ছা করে, তবে আমি তাহাকে পরিষ্কার বলিয়া দেই__আপনি নিজের ব্যবস্থা নিজে করিবেন। আমার থাকার ব্যবস্থা যেখানে হইবে আপনি সেখানে থাকিবেনও না; বরং হোটেল বা অন্য যেখানে আরামপ্রদ হয়, থাকার ব্যবস্থা করিয়া লইবেন। বাজার হইতে নিজের খাওয়ার ব্যবস্থা করিবেন। কেবল সকালে ও সন্ধ্যায় সাক্ষাতের উদ্দেশ্যে আমার নিকট আসিবেন। যাহাতে দাওয়াতকারী বুঝিতে না পারে যে, আপনি আমার সঙ্গে আসিয়াছেন। অতঃপর যদি সে নিজে আপনাকে দাওয়াত করে, তবে আপনি নিজের সম্পর্কে বিবেচনা করিয়া তাহা মঞ্জুর করিবেন অথবা না-মঞ্জুর করিবেন। আমার সঙ্গী হিসাবে সেখানে খাদ্য গ্রহণ করিবেন না। যদি কোন সময় কোন দাওয়াতকারী আমাকে বলে, আপনার সাথী লোকদিগকে দাওয়াত করিতে ইচ্ছা করি, তখন আমি পরিষ্কার বলিয়া দেই__আমার সাথী কেহ নাই। আমি কাহাকেও ডাকিয়া আনি নাই। আপনি তাহাদিগকে দাওয়াত করিতে হইলে নিজে তাহাদিগকে বলুন এবং শুধু আপনার নিজের সম্পর্কের ভিত্তিতে যাহা ইচ্ছা করুন। ইহার জন্য আমার উপর কোন এহ্‌সান মনে করিবেন না। আমি তাহাদিগকে কিছু বলিতে চাই না। আমার সাধারণ অভ্যাস এইরূপ। হাঁ, কেহ একান্ত অন্তরঙ্গ হইলে সেক্ষেত্রে এই নীতি রক্ষা করিয়া চলি না। একবার জৌনপুরে বহু লোক আমার সঙ্গী হইয়া গেল এবং সকলেই বাজার হইতে নিজ নিজ ব্যবস্থা করিত দাওয়াতকারীর ইচ্ছা ছিল সকলে তাহার বাড়ীতেই আহার করুক। কিন্তু আমার সঙ্গীগণ তাহাতে সম্মত হইল না। জনৈক আলেম আমার সঙ্গে ঝগড়া আরম্ভ করিয়া দিল ; জনাব! আপনার সঙ্গীগণকে আপনার সহিত এখানে আহার করিতে বলিয়া দিন। তাহারা অন্যত্র খাইলে গৃহস্বামীর মনে কষ্ট হয়। আমি বলিলাম £ “মাওলানা! আপনি নীরব থাকুন। আমি এই লৌকিক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।