-পত্র তারজীহুল্ আখেরাহ্ ১৮৯ এ সম্বন্ধে গ্রাম্য লোকেরা বেশ চালু হইয়া থাকে। খাওয়ার নাম শুনিতেই দৌড়াইতে আরম্ভ করে। সকলে যাইয়া খাওয়ার মজলিসে বসিলে গৃহস্বামী নভ্রতার সহিত সকলকে বলিল? “আপনারাও খাওয়ায় শরীক হউন। খাওয়ার অভাব হইবে না।” কিছুসংখ্যক লোক অনিচ্ছা প্রকাশ করিয়া বলিল, “আমরা তো শুধু হযরতের সঙ্গে এমনি আসিয়াছি। আমরা খাদ্য গ্রহণ করিব না!” গৃহস্বামী নীরব রহিল। তখন বুযুর্গ লোক বলেন ঃ একজন মুসলমান যখন মহব্বতের সহিত বলিতেছেন, তখন তোমরা অস্বীকার কর কেন? সোব্হানাল্লাহ্! কেহ যদি সেই গরীবকে জিজ্ঞাসা করিত, সে কেমন মহব্বতের সহিত বলিয়াছিল? সে তো শুধু লৌকিকতার খাতিরে বলিয়াছিল-_এসমস্ত লোক যখন আমার বাড়ীতে একেবারে খাওয়ার সময় আসিয়া পড়িয়াছে, তখন তাহাদিগকে খাওয়ার জন্য সমাদর না করা এবং তাহাদের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা না করা লোকাচার মতে নিন্দনীয়! অন্যথায় ইহা স্পষ্ট কথা--যে ব্যক্তি দশ-পাচ জন লোকের জন্য খাওয়ার আয়োজন করিতেছে, সে এত বড় জনতাকে মহ্ববতের সহিত কেমন করিয়া দাওয়াত করিতে পারে? যাহারা এমনভাবে আসিয়া মেহ্মান হইয়া বসিয়াছে_-যেমন কথিত আছেঃ "১৬৫ 155 ৩১৬ ৬ ১১” “স্বীকার কর আর নাই কর, আমি তোমার মেহমান ৷” মোটকথা, বুযুর্গ লোকটির আদেশ অনুযায়ী সকলেই হাত ধুইয়া খাইতে বসিয়া গেল। ফলে খাদ্যদ্রব্য কম পড়িয়া গেল। গৃহস্বামী তাহার ভাইয়ের বাড়ী হইতে খাদ্য আনাইয়া লইল, তাহাতেও কুলাইল না। অবশেষে বাজার হইতে খরিদ করিয়া আনা হইল। সকলের সম্মুখে বেচারা লজ্জা পাইল৷ কেননা, তাহার ঘর হইতে সকলের খাওয়া জুটিল না। বেশ তিক্ততার সৃষ্টি হইল! পরে কেহ কেহ উক্ত বুযুর্গ লোকের দুর্নাম করিল । তিনি আল্লাহ্র ভয় একটুও মনে স্থান দিলেন না। এত বড় জনতা পরের বাড়ীতে আনিয়া হাযির করিলেন। বন্ধুগণ ! এমন অন্যায় আচরণে সকলের মনেই কষ্ট হয়, যদিও কেহ লজ্জার কারণে প্রকাশ করে না। আমার নিজেরই এইরূপ একটি ঘটনা ঘটিয়াছিল। একবার কোন এক সমিতির তরফ হইতে আমাকে দাওয়াত করা হইয়াছিল। আমি সফরের খরচ ভিন্ন আর কিছুই গ্রহণ করি নাই। ভাড়াও থার্ড ক্লাসেরই লইয়াছি! তাহাও সমিতির ফাণ্ড হইতে লই নাই ; বরং দাওয়াতকারী নির্দিষ্ট ব্যক্তির সহিত আমার পূর্ব হইতেই শর্ত স্থির হইয়াছিল। তিনি নিজ তহবিল হইতে আমাকে খরচ দিয়াছেন। তিনি অতিরিক্ত দিতে চাহিলে আমি গ্রহণ করি নাই। খাওয়ার বেলায়ও আড়ুম্বর করিতে আমি নিষেধ করিয়া দিয়াছি। এই ব্যবহারে সমিতির লোকেরা বড়ই সম্তষ্ট হইয়াছিল এবং সমিতির সেক্রেটারী আমার সন্মুখে জনৈক ওয়ায়েযের দুর্নাম করিয়া বলিল ঃ হযরত! তিনি তো একদিনে এগার টাকার পান খাইয়া গিয়াছেন। একজন লোকে অবশ্য এগার টাকার পান খাইতে পারে না। ব্যাপার এই হইয়াছিল যে, তাহার সঙ্গে যত লোক দেখা করিতে আসিয়াছিল, সকলকে প্রচুর পরিমাণে পান খাওয়াইয়াছেন। তখন অবশ্য কেহ কিছু বলে নাই। কিন্তু পরে দুর্নাম মুখে আসিয়াই পড়িয়াছে। আমি মনে মনে বলিলাম, আপনি যে আমাকে অধিক টাকা দিতে চাহিয়াছিলেন, যদি আমি তাহা গ্রহণ করিতাম, তবে আপনি পরের দিন আমারও এরূপ দুর্নাম করিতেন। বাস্তবিক- পক্ষে এহেন অবস্থায় গৃহস্বামীর যেরূপ কষ্ট হয় তাহাতে দুর্নাম মনে আসিয়াই পড়ে । আল্হামদু লিল্লাহ্। আমি পানও খাই না, চা-ও পান করি না। নাশ্তারও অভ্যাস করি নাই, যাহাতে অতিথি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।