মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৮৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া পর্যন্ত আমার চাকরকে নির্লজ্জের মত বলিয়া দিতে হইল। তদুপরি আশ্চর্যের বিষয় এই যে, তিনি জিজ্ঞাসাও করেন নাই। অবশেষে আমি তাহাকে জানাইয়া দিলাম, ফকীহ্‌গণ পরিষ্কার লিখিয়াছেন, মেহ্‌মানকে খাওয়ার অনুমতি দেওয়া সত্ত্বেও খাদ্য-দ্রব্যের মালিকানাস্বত্ব গৃহস্বামীরই থাকে। গৃহ্‌স্বামী মেহ্‌মানের লোকমা উগরাইয়া লইতে চাহিলে সেই অধিকারও তাহার আছে। অবশ্য দান করিলে খাদ্য-দ্রব্য গ্রহণকারী ব্যক্তির স্বত্বাধীন হইয়া যায়। যেমন, কোন অনুষ্ঠান উপলক্ষে যে সমস্ত খাদ্য বাড়ী বাড়ী পাঠান হয়, তাহাতে গ্রহণকারী মালিক হইয়া যায়। কিন্তু মেহ্‌মানের সন্মুখে যে খাদ্য পেশ করা হয়, তাহাতে মেহ্‌মানের স্বত্ব জন্মে না। উহাতে শুধু খাওয়ার অনুমতি থাকে; যত ইচ্ছা খাইতে পারে। অবশিষ্ট মালিকের ঘরে ফেরত যাইবে, কিন্তু আজকাল অনেক আলেমও এ বিষয় লক্ষ্য করেন না। ইহার এক কারণ এই যে, এসমস্ত বিষয়ের প্রতি স্বভাবত শরীফ খান্দানের লোকেরাই লক্ষ্য করিয়া থাকেন। অপরের দ্রব্যে হস্তক্ষেপ করিতে তাহাদের নিজেদের নিকটই লজ্জাবোধ হয়। পক্ষান্তরে নিন্ন সমাজের লোকের মধ্যে লোভের একটু আধিক্য থাকে । আর আজকাল শরীফ খান্দানের লোকেরা এল্্‌মে দ্বীন শিক্ষার প্রতি মনোযোগ ছাড়িয়া দিয়াছেন। অধিকাংশ নিন্ন শ্রেণীর লোকেরাই দ্বীনী এল্‌ম শিক্ষা করিয়া থাকে। কাজেই তাহাদের স্বভাব তো এইরূপই হইবে৷ আল্লাহ্‌ তা'আলা বিশেষ বিশেষ শ্রেণীর লোকের মধ্যে বিশেষ বিশেষ স্বভাব সৃষ্টি করিয়াছেন। শিক্ষা উহাকে কিছুটা সংশোধন করিলেও সম্মুলে পরিবর্তন করিতে পারে না। এই কারণেই নওয়াব সাআদাত আলী খান কোন কোন শ্রেণীর লোককে চাকুরীতে নিযুক্ত করিতেন না। তিনি বলিতেন £ এ সমস্ত সমাজের লোক স্বভাবত অধিক ঘুষখোর হইয়া থাকে। সেই শ্রেণীর জনৈক ব্যক্তি চাকুরীপ্রার্থী হইয়া উক্ত নওয়াব সাহেবের সমীপে দরখাস্ত পেশ করিলে তিনি উপরোক্ত কারণ দর্শাইলেন। তখন চাকুরীপ্রার্থী নওয়াব সাহেবের সেই নীতির উপর কটাক্ষ করিয়া এই কবিতাটি লিখিলেনঃ LS OLAS SAS Ee IS _ I 2 OA Ly DS) OAL “প্রত্যেক স্ত্রীলোকই স্ত্রীলোক হয় না এবং প্রত্যেক পুরুষও পুরুষ হয় না। আল্লাহ্‌ তাআলা পাচ অঙ্গুলি এক সমান করিয়া সৃষ্টি করেন নাই। অর্থাৎ, “আপনি যে সেই শ্রেণীর সমস্ত লোককে সমান মনে করিতেছেন, ইহা ভুল। সকলে সমান নহে।” সাআদাত আলী খান কৌতুক কথার ন্যায় উত্তরে লিখিয়া পাঠাইলেনঃ U5; ০২ ১৩৩৯ ৩5১ “খাওয়ার সময়ে সবগুলি অঙ্গুলিই এক সমান হইয়া যায়।” অর্থাৎ, তুমি যে বলিতেছ, পাচ অঙ্গুলি সমান সৃষ্টি করা হয় নাই, ইহা ঠিক; কিন্তু খাওয়ার সময়ে সবগুলি সমান হইয়া যায়। কেননা, সমস্ত অঙ্গুলির মাথা সমান করিয়াই লোক্মা ধরা হয়। ব্যাস, মিঞা ছাহেব বোধহয় লজ্জায় মরিয়া গেলেন। স্বভাব সংশোধনের প্রয়োজনীয়তা £ঃ আমি বলি, আলেমদের স্বভাব সংশোধন করিয়া লওয়ার বিশেষ প্রয়োজন রহিয়াছে। আমাদের ওখানকার জনৈক বুযুর্গ লোক কাহারও বাড়ীতে নিমন্ত্রিত হইলেন। খাওয়ার সময় তাহাকে ডাকা হইলে তাহার মজলিসের সকলেই তাহার সঙ্গে চলিল। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।