মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

পত্র তারজীহুল্‌ আখেরাহ্‌ ১৮৭ জঘন্য। খাছ লোকদের অবস্থা এই যে, তাহারা কাহারও আতিথ্য গ্রহণ করিলে আরও অনাহৃত লোককে ডাকিয়া আনিয়া দস্তরখানে বসাইয়া লন। প্রথমত, অন্যান্য লোকের উচিত আহারের সময় মজলিস হইতে সরিয়া পড়া। যদি সরিয়া না পড়ে, তবে মেহ্‌মানের পক্ষে সকলকে ডাকিয়া দস্তরখানে বসাইয়া লওয়া কখনও জায়েয নহে। গৃহস্বামীর অনুমতি ভিন্ন অপর লোককে দস্তরখানে বসাইবার আপনার কি অধিকার আছে? বলিতে পারেন, গৃহস্বামী ইহাতে অসন্তুষ্ট হয় না; বরং খুশীই হয়। ইহা একেবারে ভুল কথা। কেননা, প্রত্যেকেই মেহমানের পরিমাণ খাদ্যের ব্যবস্থা করিয়া থাকে। অধিক লোক বসিলে তাহার অসন্তোষ অবশ্যই হইবে। সে অসম্তষ্ট না হইলেও তাহার ঘরের লোকেরা নিশ্চয়ই অসন্তুষ্ট হইবে। কেননা, তাহাদের জন্য আবার নৃতন করিয়া ব্যবস্থা করিতে হইবে। মেয়েদের রীতি-_তাহারা নিজেদের জন্য পুনরায় চুলায় আগুন জ্বালে না। কোন সময় খাদ্যের অভাব পড়িলে তাহারা উপবাসই থাকিয়া যায়। বস্তুত নিজের পরিবারস্থ লোকের কষ্ট কেহই বরদাশ্ত করিতে পারে না। কিন্তু খাছ লোকেরা এবিষয়ে মোটেই চিন্তা করেন না। দস্তরখানে বসিয়া তাহারা পুরা মজলিসের লোককে ডাকিয়া বসাইয়া দেন এবং মন্তব্য করেন-_উপস্থিত লোকদিগকে না ডাকিয়া নিজে একাকী আহার করা লজ্জার কথা। দুঃখের বিষয়, তাহারা খোদার কাছে লজ্জাবোধ করেন না। এমন লজ্জাবোধ করিলে তাহাদের উচিত, নিজের পয়সায় বাজার হইতে খাদ্য আনাইয়া লোকদিগকে খাইতে দেওয়া । তাহা হইলে যত ইচ্ছা লোক ডাকিয়া খাওয়াইতে থাকুন, আপত্তি নাই। কিন্তু ইন্শাআল্লাহ্‌! তাহাদিগকে এরূপ বলা হইলে আর একজনকেও ডাকিয়া বসাইবেন না। একবার আমার বাড়ীতে কোন একজন আলেম লোক মেহ্‌মান হইলেন। নিয়ম অনুযায়ী তাহার জন্য ঘর হইতে খাদ্য কিছু বেশী পরিমাণেই পাঠান হইল। তথায় আর একজন লোক ছিলেন, যিনি আমার মেহ্‌মান নহেন। খাদ্য আবশ্যক পরিমাণ অপেক্ষা কিছু বেশী দেখিয়া আমার আলেম মেহ্‌মান উক্ত লোকটিকে দস্তরখানে ডাকিলেন। আমার চাকর বলিল, এই খাদ্যে আপনার মালিকানাস্বত্ব নাই; বরং আপনাকে খাওয়ার অনুমতি দেওয়া হইয়াছে। আপনি যত ইচ্ছা খাইতে পারেন। যাহা উদ্বৃত্ত হইবে, ঘরে ফেরত যাইবে। আর একজনকে এই খাদ্যে শরীক করার অধিকার আপনার নাই। আলেম মেহমান বলিতে লাগিলেনঃ আমি ঘর হইতে আর খাদ্য চাহিব না। দুইজনে ইহাই আহার করিব। যেই পরিমাণ খাদ্য ঘর হইতে আমার জন্য আসিয়াছে, ইহাতে আমার অধিকার আছে। ইচ্ছা করিলে সম্পূর্ণ খাইতেও পারি কিংবা ফেরতও দিতে পারি কিংবা অপর কাহাকেও খাওয়াইয়াও দিতে পারি। আমার চাকর বলিল ঃ মেহ্‌মানের জন্য ঘর হইতে খাদ্য কিছু অধিক পরিমাণেই পাঠাইবার নিয়ম, যেন মেহ্‌মানের কম না হয়। কিন্ত উহাতে মেহমানকে মালিকানাস্বত্ব দেওয়া হয় না। শুধু খাওয়ার অনুমতি দেওয়া হয়। আপনি সম্পূর্ণ খাইতে পারেন--তাহার অনুমতি আছে। কিন্তু খাওয়ায় নিজের সহিত অপরকে শামিল করার অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। আপনি আমার কথা বিশ্বাস না করিলে হযরত মাওলানা ছাহেবকে জিজ্ঞাসা করুন! তিনি বলিলেনঃ হাঁ, জিজ্ঞাসা করিব। অথচ এই মাসআলাটি সম্পূর্ণ পরিষ্কার। পাঠ্য কিতাবেই বর্তমান আছে, কাহারও নিকট জিজ্ঞাসা করারও প্রয়োজন হয় না। তথাপি উক্ত আলেম ছাহেবের তাহা খেয়াল হয় নাই। শেষ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।