-পত্র ১৮৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া ব্যক্তির শাশুড়ীকে হালাল করিয়া দিয়াছিলেন। এক ব্যক্তি তাহার শাশুড়ীর প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছিল। অবশেষে হতভাগা স্ত্রীকে পরিত্যাগ করিয়া শাশুড়ীকে বিবাহ করিতে মনস্থ করিল। আলেমদের নিকট ফতওয়া চাহিলে সকলেই একবাক্যে তাহা হারাম বলিয়া হুকুম দিলেন। কিন্তু অর্থলোভী এক মৌলবী একহাজার টাকার বিনিময়ে ফতওয়া দিল যে,শাশুড়ীকে বিবাহ করা জায়েয । কিন্তু অকাট্য দলিল দ্বারা যেহেতু শাশুড়ী হারাম বলিয়া প্রমাণ রহিয়াছে? 4১ ৬১ সুতরাং সে এই ব্যাখ্যা আবিষ্কার করিল যে, আজকাল স্ত্রী জাতি সাধারণত মূর্খ হইয়া থাকে। এই কারণে অনেক সময়ে তাহারা কুফরী কালাম উচ্চারণ করিয়া বসে। তাহার বিবাহিতা স্ত্রীও তদ্ূপ কুফরী কালাম বলিয়া থাকিবে, যদ্দরুন তাহার ঈমান নষ্ট হইয়া গিয়াছে। অথচ বিবাহকালে নূতন করিয়া তাহার ঈমান দুরুস্ত করিয়া লওয়া হয় নাই। সুতরাং উক্ত স্ত্রীলোকের সহিত তাহার বিবাহই শুদ্ধ হয় নাই। কাজেই বিবাহিতা স্ত্রীর মাতা তাহার শাশুড়ীও হয় নাই। বাকী রহিল সহবাসকৃতা স্ত্রীর মাতা হারাম হওয়া-তাহা শুধু ইমাম আবু হানীফার. মত। আমি তাহা মানি না, ইহার বিপরীতপক্ষে বহু হাদীস রহিয়াছে। মোটকথা, সে গোলমেলে প্রমাণ দ্বারা শাশুড়ীকে হালাল করিয়া দিল-_শুধু হাজার টাকার লোভে সর্বনাশা লোভ এই তথাকথিত আলেমকে ধর্মের উপরও হস্তক্ষেপ করিতে সাহসী করিয়া দিল। লোভ বড় বিপদ, লোভের বশবর্তী হইয়া মানুষ করিতে পারে না এমন কাজ নাই। আরও একটি সূক্ষ্ম কথা এখানে স্মরণ রাখার যোগ্য । অমিতব্যয়ী লোকই অধিক লোভী হইয়া থাকে। কৃপণ লোক শুধু অর্থ সঞ্চয়ের প্রতি লোভী হয়; কিন্তু সে পরের দ্রব্য আত্মসাতের ব্যাপারে খুবই পরহেযগার হইয়া থাকে। সে কাহারও ধন স্পর্শ করে না। পক্ষান্তরে অপব্যয়ী লোক পরের দ্রব্যকে হালাল মনে করিয়া থাকে। অতএব, আমি বলি, আজকাল অপব্যয়ী লোক অপেক্ষা কৃপণ লোক ভাল। অপব্যয়ী লোক পরের হক্ নষ্ট করিয়া থাকে--আর কৃপণ লোক শুধু আল্লাহ্র হক্ই নষ্ট করে। অতএব, কৃপণ ব্যক্তির কার্যজনিত ক্ষতি তাহাতেই সীমাবদ্ধ, অন্য পর্যন্ত পৌঁছে না। | এইরূপে কোন কোন মানুষ কাহারও নিকট হইতে ধার লইয়া পরিশোধ করিতে জানে না। মুযাফ্ফরনগরে এক ব্যক্তি কোন এক সওদাগর হইতে দশ টাকা ধার করিয়াছিল; কিন্তু দেওয়ার নাম নাই।. একেবারে হজম করিয়া বসিল। সওদাগর প্রথম প্রথম তাগাদা করিলে টালবাহানা করিত। কিন্তু এক বৎসরকাল অতীত হওয়ার পর বলিতে লাগিল ঃ যাও, কি করযষের তাগাদা করিয়া বেড়াইতেছ? তোমার নিকট আমার লিখিত কোন প্রমাণ আছে কি? থাকিলে দেখাও। নচেৎ যাও, আমি দিব না। এখন বেচারা লিখিত প্রমাণ কোথা হইতে আনিবে? সে তো বিশ্বাসের উপর এমনি ধার দিয়াছিল। এই ব্যাপারের ফল এই দীাড়াইল যে, সওদাগর লোকটি ভবিষ্যতে আর কখনও কাহাকেও ধার দিবে না বলিয়া প্রতিজ্ঞা করিয়া বসিল! ফলকথা, লেন-দেনের ব্যাপারে যে ইত্যাকার বিশ্বাসঘাতকতা চলিয়াছে, ইহা বর্ণনাতীত ৷ 2S LS 3 mS Els Els LAD “সর্বশরীরে ক্ষত, কত জায়গায় পটি লাগাইব ?” খাছ লোকদের অপকর্ম ঃ একটি দুইটি কথা হইলে বর্ণনা করা যাইতে পারে। এক্ষেত্রে তো আপাদমস্তক নিকৃষ্ট অবস্থা। আম (সাধারণ) এবং খাছ (বিশিষ্ট) সকলেরই লেন-দেনের ব্যাপার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।