-পত্র আদ্দুনিয়া ওয়াল্ আখেরাহ্ ১৫ রাখিলে দুনিয়ার আমোদ-আহলাদ ও মজা এবং সুখ-শান্তির উপকরণ উপভোগ করা যাইবে না। ফেকাহ্শাস্ত্র অনুযায়ী নিজেকে যে ক্ষেত্রে মুকীম মনে করাই উচিত ছিল, সে ক্ষেত্রে মুসাফির মনে করিলাম। কেন? শুধু এই কারণে যে, ইহাতে আরাম দেখা যায়। চারি রাকাআত ফরয নামায কছর করিয়া দুই রাকাআত পড়া যায়। অথচ আয়ুঙ্কাল অতিবাহিত হইয়া যাওয়ার হিসাবে আমাদের মুসাফেরী অবস্থার খেয়াল আদৌ হয় না যে, আমাদের এই দীর্ঘ সফরের গন্তব্যস্থান কোথায়? কার্যকরী এবং স্থায়ী মুরাকাবার আবশ্যকতা £ এই কারণেই আমরা দুনিয়ার আমোদে মত্ত। আমোদ-স্ষৃর্তির উপকরণ প্রস্তুতে, আমোদ-ক্ফর্তিতে মাতাল। দুনিয়া এবং তৎসংশ্লিষ্ট কোন কিছুরই খেয়াল নাই। আহা! কতইনা ভাল হয়, যদি আখেরাতের সফরের কথা সর্বদা আমাদের স্মরণ থাকে এবং একথার প্রতি বিশ্বাস দৃঢ় হইয়া যায় যে, এই দুনিয়া হইতে অবশ্যই একদিন আমাদিগকে চলিয়া যাইতে হইবে। অথবা আমরা দুনিয়ার এক পথচারী মুসাফিরের ন্যায় কোন নির্দিষ্ট গন্তব্য পথের পথিক এবং দূর-দারাযের রাস্তা অতিক্রমকারী। আমাদের এই কষ্টসাধ্য সফরের জন্য এক মহান গন্তব্যস্থান আছে। সেই গত্তব্যস্থানের মহত্ব এবং গুরুত্বের কারণেই এই পথ অতিক্রমে আমাদের কতই না প্রাণান্তকর পরিশ্রম ও দুঃখ-কষ্ট সহ্য করা আবশ্যক ছিল। কিন্তু এই ধারণার ত্রিসীমানায়ও আমরা নাই। অবশ্য চারি রাকাআত ফরযকে দুই রাকাআত করিবার জন্য সর্বদা প্রস্তুত আছি। দাড়াইবে যে, দুনিয়া হইতে মন উঠিয়া যাইবে। আকর্ষণের পরিবর্তে ঘৃণা উৎপন্ন হইবে। সুখ-শান্তি ও আমোদ-আহ্লাদের যাবতীয় উপকরণ চরম পর্যায়ের যন্ত্রণাময় এবং ঘৃণাব্যঞ্জক হইবে। প্রত্যেক পার্থিব পদার্থই বিতৃষ্ণা উৎপাদক হইবে। এক মুহুর্তও দুনিয়াতে তিঠ্ঠিয়া থাকা কষ্টসাধ্য হইবে। স্বভাবত ইচ্ছা হইবে-_যে প্রকারেই হউক চল, এখানে যখন স্থায়ীভাবে থাকাই যাইবে না, দুনিয়ার এ সমস্ত নেয়ামত যখন একদিন আমাদের হস্তচ্যুত হইবেই; সুতরাং আমরা এখনই এইগুলি ছাড়িয়া চলিয়া যাই। এমন জায়গায় চল--যাহা চিরস্থায়ী এবং অবিনশ্বর, যেখানে নিরাপদে ও শান্তিতে জীবন যাপন করা যায়। ইহা একেবারে স্থূল কথা যে, কোন অপরাধে কাহাকেও কারাগারে পাঠাইলে কারাগারের নির্জন কামরা তাহার নিকট ভয়ঙ্কর বলিয়া মনে হয়। এক মুহূর্তও মন টিকে না, সর্বক্ষণ এই চিন্তা থাকে, যে প্রকারেই হউক এখান হইতে বাহিরে যাই । এইকরূপে দুনিয়ার অস্থায়িত্বের কথা সর্বক্ষণ মনে রাখিতে রাখিতে দুনিয়ার প্রতি মন বিরক্ত হইয়া পড়িবে। তখন এই আমোদ-প্রমোদের কেন্দ্রস্থল, চিত্তবিনোদনের নির্বরণী এবং যাবতীয় স্বাদ আস্বাদনের উৎস একটি ভীতিপূর্ণ, পরিতাপজনক এবং শঙ্কাপূর্ণ মজলিস ছাড়া আর কিছুই থাকিবে না। চতুর্দিক হইতে ভয়ঙ্কর দৃশ্য পরিলক্ষিত হইবে। তখন দুনিয়া কিংবা উহার কোন চিত্তাকর্ষক পদার্থের প্রতি মন লাগান অসম্ভব হইয়া উঠিবে। দুনিয়া কিসে বর্জন করা যায়, উহার উপকরণ ও উপলক্ষ সম্বন্ধে চিন্তা হইবে এবং আখেরাত লাভ করার উছিলা ও উপকরণের অন্বেষণ হইবে। আল্লাহ্র প্রতিশ্রুতি £ এসম্বন্ধে আল্লাহ্র প্রতিশ্রুতি এই G1 5441 0৯ 534 “যাহারা আমার রাস্তায় চেষ্টা করিবে, আমি তাহাদিগকে আমার পথ দেখাইয়া দিব।” সুতরাং এই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।