মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র তারজীহুল্‌ আখেরাহ্‌ ১৮৫ “আমি দেখিতেছি, মানুষ পূর্ণ ধোকাবাজ। মানুষের সঙ্গে কাজ-কারবার ভালই চলে, তবে খোদার সঙ্গে প্রতারণা ও ধোকাবাজি কেমন করিয়া চলিতে পারে? তাহার সঙ্গেও কাজ-কারবার বা ব্যাপার-বিধান পূর্ণ, সততা ও অকপটতার সহিত হওয়া উচিত ৷” আমার একটি ঘটনা মনে পড়িয়াছে। কোন এক মাদ্রাসার সভায় ওয়ায করার জন্য আমি উপস্থিত ছিলাম । তৎকালে বলকানের জন্য সাহায্য আদায় করা হইত। আমার ওয়ায শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি দণ্ডায়মান হইয়া সংক্ষেপে বলকানের জন্য সভায় চাদা প্রার্থনা করিল। ইহাতে জনৈক পেন্শনপ্রাপ্ত তহসীলদার একশত টাকা দান করিলেন। আমি বাহিরে যাইতেছিলাম। একস্থানে কতিপয় লোক দাড়াইয়া আলাপ করিতেছিল। জিজ্ঞাসা করিয়া উক্ত একশত টাকা দানের কথা জানিতে পারিলাম। আমি তৎক্ষণাৎ “জাযাকাল্লাহ্‌” বলিলাম। ইহাই আমার অপরাধ ছিল, এই অপরাধেই দাতা পরে আমাকে অস্থির করিয়া তুলিয়াছিলেন। ঘটনা এই ঘটটিয়াছিল যে, তহসীলদার সাহেব আদায়কারীদিগকে চাপ দিয়াছিলেন, “আমার একশত টাকার রসিদ পৃথকভাবে কাটিয়া দেওয়া হউক!” আদায়কারীরা এই দাবী অনর্থক মনে করিয়া সেদিকে কর্ণপাত করিল না। যখন তিনি নিরাশ হইয়া গেলেন-_যেহেতু আমি “জাযাকাল্লাহ্‌” বলিয়াছিলাম, এই অপরাধে আমাকে ধরিয়া বসিলেন। আমার একশত টাকার রসিদ পৃথক আনাইয়া দিন। আমি এক বন্ধু দ্বারা তাহাকে লিখিলাম-_আপনি যাহাদিগকে চাদা দিয়াছেন চিঠি লিখিলেনঃ হযরত! আমার রসিদ দিন, নয়তো আমার টাকা ফেরত দিন; অন্যথায় আমি আদালতের আশ্রয় লইব। আমি চাদা আদায়কারীদিগকে সমস্ত ঘটনা লিখিয়া বলিলাম £ তাহার টাকা ফেরত দাও তাহারা জানাইল, টাকা তো রওয়ানা করিয়া দেওয়া হইয়াছে। অগত্যা ঝগড়া মিটাইবার উদ্দেশ্যে নিজ তহবিল হইতে একশত টাকা এক বন্ধুর মারফতে তাহাকে ফেরত পাঠাইয়া দিলাম। কিন্তু তথাকার আমার বন্ধুবৰ্গ নিজেদের তহবিল হইতে উক্ত টাকা পরিশোধ করিয়া দিয়াছিলেন। কাজেই আমার টাকা ফেরত দিতে চাহিলেন। আমি অস্বীকার করিলাম। উভয়পক্ষ হইতে জেদ ও অস্বীকার বাড়িতে থাকিল। অবশেষে সৰ্বসন্মতিক্ৰমে উক্ত টাকা একটি সৎকাজে ব্যয় করিয়া দেওয়া হইল। তখন একজন বিজ্ঞ আলেম আমাকে বলিলেন ঃ আপনি উক্ত টাকা নিজ তহবিল হইতে কেন দিলেন? সেই খাতে আরও চাদা তো আসিতেছিল। তাহা হইতে তহসীলদারের একশত টাকা ফেরত দিতে পারিতেন। আমি বলিলাম £ঃ আপনার এই ফতওয়ায় আমি বিস্মিত হইলাম। অপরের টাকা সেই ব্যক্তিকে দেওয়া আমার পক্ষে কেমন করিয়া জায়েয হইত? মানুষ কি আমাকে এই উদ্দেশ্যে টাকা দিয়াছে? আপনি ভাবিয়া দেখুন, আপনি আমাকে উক্ত উদ্দেশে চাদা দান করিলে যদি আমি এইরূপে ব্যয় করিতাম-_আপনি কি তাহা পছন্দ করিতেন? কখনই না। তবে অপরের টাকা সম্বন্ধে আপনি আমাকে এরূপ পরামর্শ কেন দিতেছেন? আশ্চর্যের বিষয় এই যে, এই পরামর্শদাতা একজন মুদার্রেস এবং মুফ্‌তীও ছিলেন। ধর্মকে সুযোগ-সুবিধার অধীন করিয়া দেওয়া হইয়াছে ঃ এইরূপে মানুষ আজকাল ধর্মকে নিজের পার্থিব উদ্দেশ্য এবং সুযোগ-সুবিধার অধীন বানাইয়া রাখিয়াছে। আরও একটি ঘটনা প্ৰসঙ্গক্ৰমে এখানে উল্লেখযোগ্য মনে করিতেছি। এজ্তেহাদের দাবীদার জনৈক আলেম এক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।