পত্র তারজীহুল্ আখেরাহ্ ১৮১ দুঃখের বিষয়, দান গ্রহণকারী খতাইয়া দেখে না যে, আমি যে কাপড় লইতেছি, ইহাতে সকল ওয়ারিস সম্মত আছে কিনা? বরং এই ওযর পেশ করে যে, বাছ-বিচার করার দায়িত্ব আমার নহে। খোদার এই সমস্ত বান্দার এতটুকু জ্ঞান নাই যে, যেই ক্ষেত্রে কোন সন্দেহ নাই, সেইখানে অবশ্য বাছ-বিচার করার প্রয়োজন নাই; কিন্তু যেইখানে সন্দেহ-_বরং প্রবল সন্দেহ আছে, সেইখানে খোজ-খবর লওয়া আবশ্যক। যেইক্ষেত্রে খৌোজ-খবর লওয়ার প্রয়োজন নাই তাহা এই যে, এক ব্যক্তি আপনাকে দাওয়াত করিল, আপনি জানেন, তাহার আয়-আমদানী হালাল উপায়েই হইয়া থাকে। এস্থলে অবশ্য আপনার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই__এই মাংস কোথা হইতে আনিয়াছেন? মূল্য কোন্ উপায়ে অর্জন করিয়াছেন? কিন্তু যেইখানে দাওয়াতকারীর আয়-আমদানী সম্বন্ধে প্রবল সন্দেহ আছে, সেইখানে খাজ-খবর নেওয়ার বিশেষ প্রয়োজন আছে। আবার মুশকিল এই যে, আল্লাহ্র কোন বান্দা এইরূপ খৌজ-খবর লইতে গেলে অন্যান্য আত্মীয়েরা তাহার এই চেষ্টা বানচাল করিয়া দেয়। জনৈক জমিদার এক স্ত্রী এবং দুই নাবালক কন্যা রাখিয়া মরিয়া গেল। তাহার স্ত্রী মৃতের কাপড়-চোপড় আমার এইখানে পাঠাইলে আমি এই বলিয়া প্রত্যাখ্যান করিলাম যে, ইহাতে নাবালকের হক রহিয়াছে। ঘটনাক্রমে তথায় এক মৌলবী ছাহেব ছিলেন। উক্ত কাপড় তাহার নিকট দানস্বরূপ পেশ করা হইল এবং আমার এইখানে যেই ওযরে গ্রহণ করা হয় নাই, তাহাও বলিয়া দেওয়া হইল। মৌলবী ছাহেব বলিলেন £ “পরিশেষে এই মেয়েদের বিবাহ-শাদীতেও তো তাহাদের ওয়ারিসী হকের চেয়ে অধিক তাহাদের মাতাকে ব্যয় করিতে হইবে; কাজেই তাহাদের মাতা এখন এই কাপড় দান করিতে পারেন।” এইরূপ ব্যাখ্যা করিয়া তিনি তাহা গ্রহণ করিলেন। এই তো হইল এক শ্রেণীর আলেমের অবস্থা । নিজেরাও খোজ-খবর লইবেন না এবং যাহারা খৌোজ-খবর লয় তাহাদের কার্যের প্রশংসাও করিবেন না; বরং তাহাদের সেই চেষ্টা বানচাল করিবার চেষ্টা করিবেন। সর্বসাধারণের মধ্যে একটি সাধারণ নীতি প্রচলিত হইয়াছে যে, কোন মাসআলা সম্বন্ধে আলেমদের মধ্যে মতভেদ ঘটিলে যেই পক্ষ সংখ্যাগরিষ্ঠ থাকে, সেই পক্ষকেই হক্পন্থী মনে করা হয়। জানি না, এই নীতি কোথা হইতে কাহারা আবিষ্কার করিল ? অথচ ফেকাহশাস্ত্রবিদগণ পরিষ্কার ভাষায় বলিয়াছেন যে, দলিল-প্রমাণের আধিক্যে কোন বিষয়ের অগ্রগণ্যতা প্রমাণিত হইতে পারে না। মনে করুন, কোন একটি মোকচদ্দমায় এক পক্ষে দুইজন সাক্ষী আর অপরপক্ষে একশতজন সাক্ষী হইলেও ইস্্লামী বিচারক উভয়পক্ষকে সমানই মনে করিবেন। একদিকে সাক্ষীর সংখ্যাধিক্য অগ্রগণ্যতার কারণ হয় না। অবশ্য আলেমদের একমত্য শরীঅতে অকাট্য দলিলরূপে গৃহীত হইয়া থাকে, যাহা এজ্মা নামে অভিহিত। কিন্তু একদিকে অধিকসংখ্যক এবং অপর দিকে অল্পসংখ্যক আলেম হওয়ার নাম ‘এজমা’ নহে। ফেকাহ শাস্ত্রবিদগণ পরিক্কার লিখিয়াছেন ? একজন গণ্যমান্য আলেমও যদি বিরোধিতা করেন, তথাপি তাহাতে এজ্মা সাব্যস্ত হয় না। ফলকথা, আলেমদের ইত্যাকার আচরণে সাধারণ লোকেরা দুঃসাহসী হইয়া পড়িয়াছে এবং সতর্কতা মোটেই অবলন্বন করে না; বরং নির্ভাঁক চিত্তে বলিয়া ফেলে £ঃ যদি সতর্কতা অবলম্বনের প্রয়োজন হইত, তবে মৌলবী ছাহেবগণ কাপড় গ্রহণে অনুসন্ধান করিয়া দেখেন না কেন? এইরূপে কাহারও নিকট হইতে কোন বস্তু চাহিয়া আনিলে যেই পর্যন্ত সেই ব্যক্তি চাহিয়া না নিবে, সেই পর্যন্ত তাহা ফেরত দিতে জানে না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।