পত্র তারজীহুল্ আখেরাহ্ ১৭৯ বিশেষত পাপ কার্য করার পর যখন পাপের প্রতি মনে মোহ ও আকর্ষণ লাগিয়া যায়, তখন তওবা করিতে উদ্যত হইলে নফ্স বলে, এই তওবায় কি লাভ? এই কাজ তো পুনরায় করিবেই। কাজেই তওবার আর সুযোগ হইল কোথায়? তখন নফ্স এইরূপ ওয়াদা করে-_এই পাপ কার্যের সাধ পূর্ণ হইলে পরে সমস্ত গুনাহ হইতে একসঙ্গে তওবা করিয়া লইব। কিন্তু পরিশেষে এই ওয়াদাও পূর্ণ হয় না। কেননা, হাদীস শরীফে বর্ণিত আছে, পাপ কার্যের দরুন অন্তরে মরিচা পড়িয়া যায় এবং পুনঃ পাপ কার্য করিতে থাকিলে উক্ত মরিচা বৃদ্ধি পাইতে থাকে। এই সম্বন্ধে মাওলানা বলেনঃ JS A RS) 25 da - ds Hlp»lLEiS SS A SE in Db gS BSA ds AE SI IF [এতেক গুন হৃ়্-দর্পণের জন্য মরিচ) এই মরিচা যতই বাড়িতে থাকে, হৃদয় ততই অন্ধকারাচ্ছন্ন এবং লঞ্জিত হইতে থাকে। এই অন্ধকার যতই বাড়িতে থাকে, নফ্সের অবাধ্যতাও ততই বৃদ্ধি পাইতে থাকে। অবশেষে আর তওবার তওফীকই হয় না৷” অতএব, দীর্ঘকাল পাপ কার্যে লিপ্ত থাকার দরুন সেই মরিচার অন্ধকার এত প্রবল হয় যে, পরে আর তওবার তওফীক হয় না। কেহ তাহাকে তওবা করিতে বলিলেও সে উত্তর করে, “মিঞা! এত পাপের সন্মুখে বেচারা তওবা কি করিবে?” মোটকথা, শেষ পর্যন্ত সে খোদার রহমত হইতেও নিরাশ হইয়া পড়ে। কোন কোন মুমূর্যু ব্যক্তিকে দেখা গিয়াছে __মানুষ যখন তাহাদিগকে বলিয়াছে, “সমস্ত গুনাহ্ হইতে আল্লাহ্ পাকের দরবারে তওবা করিয়া লও”, তখন তাহারা এই উত্তরই প্রদান করিয়াছে যে, এত অসংখ্য পাপকে একটি মাত্র তওবা কেমন করিয়া মোচন করিবে? শেষ পর্যন্ত হতভাগা এমতাবস্থায় তওবা না করিয়াই মরিয়াছে। এখন আপনারা দেখিতে পাইলেন যে, ইহা নফ্সের কত বড় ধোকা--সে তওবার ভরসায় পাপ কার্যের প্রতি উৎসাহিত করিয়া থাকে। বন্ধুগণ! আল্লাহ্ তা'আলাকে ভয় করুন। নফ্সের এই ধোকায় পড়িবেন না। হাদীস শরীফে বর্ণিত আছেঃ “হে আয়েশা! পাপকে কখনও ক্ষুদ্র মনে করিও না।” বাস্তবিকপক্ষে তওবার ভরসায় যাহারা পাপ কার্যের প্রতি অগ্রসর হয়, তাহারা পাপ কার্যকে ছোট বলিয়াই মনে করে। ফলকথা, প্রত্যেক লোকের নিকট দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য প্রদানের এক একটি কারণ আছে। কেহই ইহা হইতে মুক্ত নহে। প্রত্যেকেই ইহার কোন না কোন একটি কারণ আবিষ্কার করিয়া লয়। কেহ নিজেকে ‘মা'যুর’ বা অক্ষম মনে করে। কেহ তওবার ভরসায় আছে। হাঁ, আল্লাহ্ যাহাকে রক্ষা করিতে ইচ্ছা করেন সে-ই রক্ষা পায়। দুনিয়ার প্রধান দুইটি শাখা ঃ এমনি তো দুনিয়ার শাখার অন্ত নাই, কিন্তু তন্মধ্যে দুইটি শাখা সৰ্বপ্ৰধান । ধন-দৌলত আর মান-সম্মান। ধন-মান লাভের জন্য অধিকাংশ মানুষই পাপের পরোয়া করে না, আখেরাত বিনষ্ট করিয়া ফেলে। ধন-মান-লোভী মৌলবীরা বিরূপ ব্যাখ্যার সাহায্যে পাপজনক কাৰ্যকে এবাদত এবং দুনিয়াবী কার্যকে আখেরাতের কাজ প্রমাণ করিবার চেষ্টা করে। কিন্তু স্মরণ রাখিও, খোদা পাকের সন্মুখে এসমস্ত মতলবী ব্যাখ্যা কোন কাজে আসিবে না। যাহাহউক, মানুষ ধনের জন্য নানা উপায়ে ধর্মকে বিনষ্ট করিতেছে, কেহ ঘুষ গ্রহণ করে, কেহ অন্যায়-অত্যাচারপূর্বক অপর লোক হইতে অর্থ আদায় করে। এই সুযোগ অবশ্য সকলে পায় না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।