মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ তারজীহুল্‌ আখেরাহ্‌ ১৭৭ করা তাহার পক্ষে, মোটেই কুঠিন নহে। সামনের দিকে বলেনঃ (SUL Lk LE I< অৰ্থাৎ SEL EAL Se dh 5541 “এইকথা আমি এই উদ্দেশ্যে তোমাদিগকে বলিয়া রাখিলাম-_যেন তোমাদের স্বাস্থ্য, সন্তান, ধন-সম্পদ বা মান-সন্মান যাহাকিছু বিনষ্ট হয়, তাহাতে তোমরা দুঃখিত না হও। আবার যাহাকিছু খোদা তা'আলা তোমাদিগকে দান করিয়াছেন, তাহার জন্য গর্বিত না হও। কেননা, বিপদের বেলায় যখন এই বিষয়টি তোমার মনে উদিত হইবে যে, ইহা পূর্ব হুইতেই অদৃষ্টে লিখিত রহিয়াছে এবং তাহাতে দুঃখের লাঘর হইবে। তদ্ূপ নেয়ামত সম্বন্ধেও যখন মনে করা হইবে যে, আল্লাহ্‌ তা'আলা পূর্ব হইতেই আমার প্রতি সদয় হইয়া আমার অদৃষ্টে নেয়ামত লিখিয়া রাখিয়াছেন, ইহাতে আমার কর্তৃত্ব বা কৃতিত্ব কিছুই নাই। কাজেই তজ্জন্য অহঙ্কার বা গর্ব কিছুই হইবে না। কেননা, গর্বিত সেই ব্যক্তিই হইতে পারে, যাহার ব্যক্তিগত যোগ্যতার কারণে বা নিজ ক্ষমতায় উহা লন্ধ হইয়াছে। কিন্তু এস্থলে যখন অপরের ইচ্ছা ও নির্দেশে কোন বস্তু পাওয়া গেল, তাহাতে গর্বিত হওয়ার কি অধিকার থাকিতে পারে? সুতরাং আল্লাহ্‌ তা'আলা এই আয়াতে তক্‌দীরের মাসআলা বর্ণনা করার কারণ এই বয়ান করিয়াছেন যেন এই বিশ্বাসের বদৌলত বিপদে ধৈর্যধারণের তওফীক হয় এবং নেয়ামতে ও শান্তিতে অহঙ্কার এবং গর্বের উৎপত্তি না হয়। ইহাতে পরিষ্কার বুঝা যায়, কাজে ও কাজের সংশোধনে বিশ্বাস্য বিষয়সমূহের যথেষ্ট কর্তৃত্ব রহিয়াছে। শরীঅতে বিশ্বাসের স্থান £ঃ শরীঅতের উদ্দেশ্য এই যে, বিশ্বাসের দ্বারা কার্যক্ষেত্রে যেন কাজ লওয়া যায়। ফলত এই উদ্দেশ্য উপলব্ধি করিয়া মূহাদ্দেসগণ বলিয়াছেনঃ আমল ঈমানের অংশবিশেষ এবং আমলের হাস-বৃদ্ধির ফলে ঈমানেরও হাস-বৃদ্ধি হইয়া থাকে। খারেজী এবং মুতাযেলা সম্প্রদায় তো এতটুকুও বলিয়াছে যে, আমল ভিন্ন ঈমান কোন বস্তুই নহে, কিন্তু তত্ত্বজ্ঞানীদের মতে আমল ঈমানের অংশ না হইলেও ঈমানের পূর্ণতা সাধনকারী অবশ্যই বলিতে হইবে। সুতরাং ঈমান যদিও বিশ্বাসকেই বলা হয়, তথাপি ইহার পূর্ণতা এবং অপূর্ণতাও নির্ভর করে আমলের উপর। বস্তুত ইহাতে কোন সন্দেহ নাই যে, উদ্দেশ্যযুক্ত বিষয়ে সর্বদা পূর্ণতাই কাম্য হইয়া থাকে, অপূর্ণ স্তরে কেহই ক্ষান্ত হয় না। যেমন, আমরা দেখিতেছি, পার্থিব কাজেও প্রত্যেকে পূর্ণতাই কামনা করিয়া থাকে। ইহাতে বুঝা যায়, শুধু আকীদা দুরুস্ত করিয়া বসিয়া থাকিলে চলিবে না; বরং আমলেরও প্রয়োজন রহিয়াছে। অন্যথায় আমল দুরুস্ত না করিলে আকীদা বা ঈমানও অপূর্ণই থাকিয়া যাইবে। দুনিয়াবী কার্যসমূহে ইহার তাৎপর্য লক্ষ্য করা যাইতে পারে। দেখুন, আপনি যদি কোন ব্যক্তিকে বলেন, “যায়েদ তোমার পিতা!” ইহার অর্থ শুধু এতটুকু নহে যে, যায়েদ তাহার বাপ বলিয়া অন্তরে দৃঢ় বিশ্বাস উৎপন্ন করিয়া লইবে; বরং ইহার উদ্দেশ্য এই যে, বাপ বলিয়া যায়েদের সহিত আদব' ও সন্মানজনক ব্যবহার করা উচিত। এতদসত্ব্বেও যদি সেই ব্যক্তি নিজের পিতার সহিত আদব ও সন্মানজনক আচরণ না করে, তবে আপনি অবশ্যই তাহাকে তিরস্কার করিবেন ঃ হতভাগা! আমি তোমাকে বলিয়া দিয়াছিলাম, যায়েদ তোমার পিতা, তবুও তাহার সম্মান রক্ষা করিলে না। সুতরাং বুঝিয়া লউন, বিশ্বাস্য বিষয়সমূহে কেবল বিশ্বাসই উদ্দেশ্য নহে; বরং তদনুযায়ী কাজ করাও উদ্দেশ্য। যদি কাজ বিশ্বাসের অনুরূপ না হয়, তবে বিশ্বাসের অস্তিত্ব নাই বলিয়াই মনে করা হইবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।