-পত্র ১৭৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া তাহাকে তিনি নেক আমল করিতে নির্দেশ দিয়াছেন। দর্শনলাভের বিশ্বাসকে শর্ত এবং নেক আমল করাকে উহার জাযা বা ফল বলা হইয়াছে। বস্তুত শর্ত ফলের কারণস্বরূপ। কাজেই দর্শনলাভের বিশ্বাসই মানুষের নেক আমলের প্রতি উদ্বৃদ্ধ হওয়ার কারণ। (২) দ্বিতীয়ত, ইহাও জানা গেল যে, খোদার দর্শনলাভের বিশ্বাসের কারণে “রিয়াকারী” অর্থাৎ, লোক দেখান মনোভাব দূরীভূত হয়। কেননা, আল্লাহ্র দর্শন লাভ করিতে হইলে ত্রবাদতে রিয়াকারী না করিতেও নির্দেশ দেওয়া হইয়াছে। সুতরাং দেখা যায়, বিশ্বাসের ক্রিয়া মূল আমলের মধ্যেও আছে এবং আমলের পূর্ণতা সাধনের মধ্যেও আছে। আর এই আয়াতে '‘রিয়াকারী’কে শির্ক বলা হইয়াছে। কারণ, কাহাকেও দেখাইবার উদ্দেশ্যে এবাদত করাকেই ‘রিয়া’ বলে। বলাবাহুল্য, যাহাকে দেখান উদ্দেশ্য হয়, এবাদতের মধ্যে মোটামুটি সেও উদ্দেশ্য থাকে। কাজেই এবাদতকারী যেন আল্লাহ্ তা'আলার সঙ্গে আর একজনকেও উদ্দেশ্য করিয়াছে এবং এই শিরক তাহার ইচ্ছা ও উদ্দেশ্যের মধ্যে বটে, এই কারণেই আল্লাহ তা'আলা ‘রিয়া’কে শিরক বলিয়াছেন। অতএব, বুঝা যায় যে, ৯ । 5১১০১ ‘শুধু এক আল্লাহ্ ভিন্ন অন্য কোন মাবুদ নাই’ ইহার নামই তওহীদ নহে; বরং আল্লাহ্ ভিন্ন অপর কোন কিছুকে এবাদতে উদ্দেশ্য মনে না করাও তওহীদের পূর্ণতা সাধনকারী। ফলকথা, খোদা ভিন্ন অন্য কাহাকে উদ্দেশ্যও মনে করিবে না; তবেই এবাদতে অন্য কিছুর প্রতি তাহার লক্ষ্য থাকিবে না। কাহারও প্রত্যাশা বা ভয়ও থাকিবে না। পূর্বোক্ত কবি তাহার কবিতায় এই মর্মটিই প্রকাশ করিয়াছেন uw 2 SE GHANA a -I sx 2 > ৯ > URS E253 SE Sal OSA SD ib SS hwy Sl এখান হইতেই বুঝা যায়, ‘রিয়াকার’ ব্যক্তি মানুষের নিকট প্রত্যাশী এবং তাহাদের হইতে ভীত থাকিবে। আর যেই ব্যক্তি ‘রিয়া’ হইতে মুক্ত থাকিবে, সে কাহারও প্রত্যাশী এবং কাহারও ভয়ে ভীত থাকিবে না। কেননা, খোদা ভিন্ন কাহারও প্রতি তাহার লক্ষ্যই থাকিবে না। মোটকথা, এই আয়াত ও হাদীসের যুক্ত মর্মে বুঝা যায়, কার্যের মধ্যে এবং কার্যের বিশুদ্ধতার মধ্যে বিশ্বাসের অসাধারণ প্রভাব রহিয়াছে। আল্লাহ্ বলেনঃ 265) 9 829899 SLL Ee bl J ML SD ULE [) 0 GELS tc ck GA Sg St atk ds Sls dd অর্থাৎ, “দুনিয়াতেও কোন বিপদ আসে না--এবং বিশেষ করিয়া তোমাদের জানের উপরও ‘কোন বিপদ আসে না-_পূর্ব হইতে উহা লওহে মাহফুযের দফ্তরে লিপিবদ্ধ হওয়া ব্যতীত ৷” # অদৃষ্টের স্বরূপ £৪ এই আয়াতটিতে আল্লাহ্ পাক তকদীরের মাসআলা বর্ণনা করিয়াছেন। অর্থাৎ, তোমরা বিপদ-আপদ যাহাকিছুরই সন্মুখীন হও, তাহা পূর্ব হইতে নির্ধারিত হইয়া রহিয়াছে। সম্মুখের দিকে আরও বলিতেছেন? 55%! ৮ ৩১৩! “নিঃসন্দেহ, ইহা আল্লাহ্ তা'আলার পক্ষে খুবই সহজ৷’ কেননা, তিনি অন্তর্যামী। কাজেই ভবিষ্যতে যাহা ঘটিবে, পূর্ব হইতে তাহা লিপিবদ্ধ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।