মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৭২ মাওয়ায়েযে আশ্রাফিয়া নামাযী মন্দ কাজে লিপ্ত রহিয়াছে।” এসমস্ত লোকের বুঝা উচিত, নামায অনুভবনীয়রূপে মন্দ কার্য হইতে নিষেধ করে না বা বাধা প্রদান করে না; বরং নামাযের অবস্থাই এইরূপ যে, স্বভাবত মন্দ কথা ও কার্য হইতে নিবৃত্ত রাখে। যেমন বলা হয়, আইন ডাকাতি হইতে নিবৃত্ত রাখে। ইহার অর্থ এরূপ কেহ বুঝে না যে, আইন ডাকাতি হইতেই দেয় না; বরং অর্থ এই যে, ডাকাতি আইনত নিষিদ্ধ এবং তজ্জন্য আইনে কঠোর শাস্তির বিধান রহিয়াছে। কেহ যদি ইহার পরেও আইন অমান্য করিয়া ডাকাতি করিতে থাকে, তবে ইহাতে “আইন ডাকাতি হইতে নিবৃত্ত রাখে” কথাটি ভুল হইতে পারে না। এইরূপে আলোচ্য আয়াতে মুসলমানদিগকে সম্বোধন করা হয় নাই বলিলে একথা স্বীকার করিতে হইবে যে, এইরূপ কার্য মুসলমানদের দ্বারা হওয়াই সম্ভব নহে। সুতরাং মুসলমানদিগকে পৃথকভাবে নিষেধ করা হয় নাই। কাজেই এই উপায়ে এই কার্যটির নিকৃষ্টতা আরও অধিক দৃঢ়রূপে ব্যক্ত হইয়া গেল। কেননা, এখন অর্থ এই দাড়ায় যে, দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়া কেবল কাফেরদেরই কাজ । মুসলমানদিগকে তাহাদের ইসলামই উহা হইতে নিবৃত্ত রাখিয়া থাকে। কাজেই এসন্বন্ধে মুসলমানদিগকে উদ্দেশই করা হয় নাই। ইহাতে পরিষ্কার বুঝা গেল যে, যেই মুসলমান দুনিয়াকে আখেরাতের উপর শ্রেষ্ঠত্ব দান করে, সে কাফেরদের কাজ করে এবং হুযূর (দঃ)-এর বাণী ঃ 5% 585145555 4০1 455“ যেই ব্যক্তি ইচ্ছাপূর্বক নামায ত্যাগ করে সে কাফের হয়”_এর অর্থ ইহাই । অর্থাৎ, সে কাফেরের ন্যায় কাজ করিয়াছে। কেননা, মুসলমানের পক্ষে নামায ত্যাগ করা সম্ভবই নহে। বস্তুত হুযূর (দঃ)-এর যুগে ব্যাপার এইরূপই ছিল। ছাহাবায়ে কেরাম (রাঃ) বলিতেনঃ 5৯০ 5% Sl 649 LLL 355 66 “আমাদের ও মুনাফেকদের মধ্যে প্রভেদ ছিল নামায ত্যাগ করা৷” সুতরাং এই “কাফের হইয়া যায়” কথাটি ঠিক সেইরূপ-_যেমন আমরা আমাদের ছেলেপিলেকে বলিয়া থাকি, “তুই একেবারে চামার”, অর্থ তুই চামারের ন্যায় কাজ করিয়াছিস। বাক্যটির এইরূপ অর্থ হয় না যে, তুই বাস্তবিকই চামার। হাদীসটির মর্মও এইরূপই বুঝিতে হইবে। ফলকথা, মুসলমানদিগকে এই আয়াতের লক্ষ্যস্থল না বলিলে মুসলমানদের প্রতি তিরস্কার আরও কঠোর হইবে। সুতরাং কেহ আর এরূপ টালবাহানা করিতে পারেন না যে, আমরা এই আয়াতের লক্ষ্যস্থল নহি। ইহা তো কাফেরদের উদ্দেশে বলা হইয়াছে। বন্ধুগণ! তবে তো আরও আফসোসের কথা--কাফেরদের বিরুদ্ধে আল্লাহ্‌ তা'আলার যেই অভিযোগ ছিল, আপনারা তাহাতেই লিপ্ত হইতেছেন। _/ দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়ার ফল ৪ এখন বুঝিয়া লউন, আমাদের সেই অবস্থাটি কি? আল্লাহ্‌ তা'আলা যাহার বিরুদ্ধে অভিযোগ করিতেছেন। তাহা এই যে, আমরা দুনিয়াকে আখেরাতের চেয়ে অগ্রগণ্য মনে করিতেছি। ইহা আমাদের মধ্যে এমন একটি রোগ, যাহাকে আমরা রোগ বলিয়াই মনে করি না, প্রায় সকলেই এই রোগে আক্রান্ত । আমরা চুরি, ব্যভিচার, মদ খাওয়া ইত্যাদিকে পাপের তালিকার মধ্যে গণনা করিয়া থাকি। সুদ খাওয়া এবং ঘুষ লওয়াকেও পাপ মনে করি; কিন্তু কোন সময় কাহারও মনে এই কল্পনাও কি উদয় হইয়াছে যে, দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়াও পাপ? এইদিকে কাহারও লক্ষ্য নাই। ইহাকে পাপ কি মনে করিবে; বরং কোন কোন সময় এরূপ উক্তি শুনা যায়ঃ “আমরা তো দুনিয়াদার মানুষ, আমরা দুনিয়া ত্যাগ করিতে পারি না। ইহা তো তাহারা পারেন যাহাদের স্ত্রী-পুত্র নাই, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।