মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৭০ মাওয়ায়েযে আশ্রাফিয়া অভিযোগও ছোট ; কিন্তু অভিযোগ অবশ্যই আছে।. কেননা, কারণ যখন বিদ্যমান তখন অভিযোগ নিশ্চয়ই হইবে। অতএব, এই আয়াতটিতে কাফেরদিগকে সম্বোধন করা হইয়াছে ভাবিয়া আমাদের নিভীক হওয়া উচিত নহে এবং মনে করা উচিত নহে যে, উক্ত দোষে কাফেরেরা যত গাফেল আমরা তত গাফেল নহি। কেননা, কাফেরদের তুলনায় সামান্য হইলেও যখন আখেরাত হইতে অসতর্কতা আমাদের মধ্যে কিছু রহিয়াছে, তখন আমরা কোন মতেই নিশ্চিন্ত থাকিতে পারি না। ক্ষতিকর বিষয়ের বিভিন্ন স্তর ৪ পার্থিব ব্যাপারে চিন্তা করিলে বুঝিতে পারিবেন যে, ক্ষতিকর বিষয়ের মধ্যে বিভিন্ন স্তর রহিয়াছে, তাহাতে কেহ সর্বপ্রধান স্তর ত্যাগ করিয়া অপর কোন প্রধান স্তর অবলম্বন করে এমনটা দেখা যায় না। আল্লাহওয়ালাগণের রুচির কথা ছাড়িয়াই দিন। তাহারা তো লাভ-ক্ষতির কথা ছাড়িয়া খোদার অসস্তোষকেই পর্বত-পরিমাণ মনে করিয়া থাকেন। কিন্তু পেটপূজকেরা হয়ত সর্বনিন্ন স্তরের ক্ষতিকর বিষয়কে কিছুটা সহজ ও সম্ভব মনে করে। তাই বলিয়া ইহারাও প্রধানতমকে ছাড়িয়া প্রধানকে অবলম্বন করেনা। সর্বনিন্নস্তরের ক্ষতিকর বিষয়কে যে ইহারা সহজ মনে করে তাহা কেবল ধর্মীয় ব্যাপারেই। অন্যথায় পার্থিব ব্যাপারে তো তাহারা সর্বনিন্ন স্তরের ক্ষতিকর বিষয় হইতেও তেমনি সাবধানতা অবলম্বন করে, যেমন বড় রকমের ক্ষতিকর বিষয় হইতে সাবধান থাকে। দেখুন, আপনাদের কাহারও ঘরের চালে একটি বড় জ্বলন্ত কয়লা পড়িতে দেখিলে যতটুকু সাবধানতা অবলম্বন করিবেন, একটি ক্ষুদ্র অগ্নিকণা পড়িতে দেখিলেও ততটুকুই ভীত এবং সাবধান হইবেন। এইরূপে কেরোসিনের পূর্ণ টিনের মধ্যে জ্বলন্ত ম্যাচের কাঠি ফেলিয়া কেহ্‌ নিশ্চিন্ত থাকেন না। অথচ ইহাতে ম্যাচের কাঠি পড়িয়া কোন কোন সময় নিভিয়াও যায়। তথাপি তজ্জন্য সতর্কতা অবলম্বন করা হয়। কেননা, আগুনে পুড়িয়া যত লোক মরিয়াছে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে, তাহারা বিরাট অগ্নিকুণ্ড কিংবা কোন বয়লারের আগুনে পুড়িয়া মরে নাই ; বরং ইহাদের তধিকাংশকে ক্ষুদ্র একটি দিয়াশলাইয়ের কাঠিই ধ্বংস করিয়াছে। সুতরাং জ্ঞানীরা বিরাট অগ্নিকুণ্ড কিংবা ইঞ্জিনের আগুনকে যেরূপ ভয় করে, ক্ষুদ্র একটি অগ্নিকণাকেও সেরূপই ভয় করিয়া থাকে; বরং ক্ষুদ্র অগ্নিকণা হইতে সতর্ক থাকার প্রতি বেশী জোর প্রদান করে। কেননা, নির্বোধেরা ইহাকে তুচ্ছ মনে করিয়া ইহা হইতে কম সতর্ক থাকে। সুতরাং আপনি কখনও কোন জ্ঞানী ব্যক্তিকে কাহাকেও তন্দুর কিংবা ইঞ্জিনের আগুন হইতে আত্মরক্ষার তালীম দিতে দেখেন নাই। কারণ, ইহা হইতে সকলেই সতৰ্ক থাকে। অবশ্য অনেকবারই চেরাগ কিংবা অগ্নিকণা হইতে সতর্ক থাকার তালীম দিতে নিজেদের মুক্ুব্বীয়ানক্েে দেখিয়াছেন। অতএব, বুঝিতে পারিলেন যে, নিন্নস্তরের ক্ষতিকর বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করাই অধিক সঙ্গত। এই কারণেই হুযুরে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীলোকদিগকে বেগানা পুরুষের সঙ্গে নির্জনে দেখা করিতে নিযেধ করিয়াছেন বটে; কিন্তু ইহার ভাষা তত কঠিন নহে, যত কঠিন ভাষায় এ সমস্ত আত্মীয়-কুটুম্বের সহিত নির্জনে দেখা করিতে নিষেধ করিয়াছেন, যাহাদের সঙ্গে বিবাহ জায়েয আছে। কেহ জিজ্ঞাসা করিয়াছিল £ ইয়া রাসূলাল্লাহ্‌ ! স্ত্রীলোক যদি তাহার দেবরের সহিত নির্জনে উঠা-বসা করে তাহা কেমন ? হুযূর উত্তরে বলিলেন ?ঃ ৩১৭। ১৯4 “দেবরের সঙ্গে নির্জন মিলন সাক্ষাৎ মৃত্যু!” এই পার্থক্যের কারণ এই যে, আত্মীয়-কুটুম্বদের সঙ্গে নির্জনে মিলিত হওয়াকে মানুষ হাল্কা মনে করিয়া থাকে এবং হাল্কা মনে করার কারণে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।