-পত্র তারজীহুল্ আখেরাহ্ ১৬৯ অভিযোগ এবং ছোট অবস্থা সন্বন্ধে কম অভিযোগ করা হইয়াছে। কিন্তু যেহেতু ছোট স্তরের অবস্থা মুমেন এবং কাফেরের মধ্যে ব্যাপক; সুতরাং এই অবস্থা সন্বন্ধীয় অভিযোগও উভয় সম্প্রদায়ের জন্য ব্যাপক। এখন শুনুন, সেই অবস্থাটি কি এবং তৎসম্বন্ধে অভিযোগ কি? আল্লাহ্ তা'আলা বলেনঃ ৮২] 6555354 “বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দান করিতেছ।” এই বাক্যে (4১) বরং শব্দটি হইতে বুঝা যায়, পূর্বোক্ত উক্তি ত্যাগ করিয়া উহার বিপরীত অন্য একটি কথা উল্লেখ করা হইয়াছে। ইহার পূর্বে বলা হইয়াছিলঃ ০১ 05 (S39 53 Le Chl 3S “যাহারা নিজের নফ্সের পবিত্রতা সাধন করিয়াছে এবং শ্বীয় প্রভুর নাম যেকের করিয়া নামায পড়িয়াছে_তাহারাই সফলতা লাভ করিয়াছে!” অর্থাৎ সফলতালাভের উপায় বলিয়া দেওয়া হইয়াছে যে, “যাহারা কোরআন শরীফ অরবণপূর্বক কলুষিত আকীদা, স্বভাব ও অসঙ্গত কার্যাবলী হইতে পবিত্রতা লাভ করিয়াছে এবং স্বীয় প্রভুর নাম যেকের করিতে ও নামায পড়িতে রহিয়াছে, তাহারাই সফলকাম হইয়াছে। অতঃপর (4) ‘বরং’ দ্বারা পূর্বকথা পরিত্যাগপূর্বক বলিতেছেন ঃ “কিন্তু হে অবিশ্বাসিগণ ! তোমরা কোরআন শ্রবণ করিয়া উহার নির্দেশ পালন কর না, তদনুযায়ী আখেরাতের সম্বল সংগ্রহ কর না; বরং তোমরা ইহলৌকিক জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিতেছ। সারকথা, সফলতালাভের বিপরীত আমাদের এই অবস্থা। অবশ্য ইহাকে পরিষ্কারভাবে বিপরীত অবস্থা বলা হয় নাই। কিন্তু (&) অর্থাৎ, ‘বরং’ শব্দে বুঝা যাইতেছে যে, পূর্ববর্তী কথা বিলোপ করিয়া অন্য একটি কথা সাব্যস্ত করা হইয়াছে। বস্তুত বিলোপ করা ও সাব্যস্ত করার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। কাজেই বুঝা যাইতেছে, এই অবস্থা পূর্ববর্তী অবস্থার বিপরীত। সুতরাং সহজেই বুঝিতে পারিলেন, পার্থিব জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়া সফলতালাভের বিপরীত এবং ইহার ফলে সফলতা বিফলতায় পর্যবসিত হয়। সুতরাং আমাদের সেই অবস্থাটি এই যে, আমরা নিজেদের সফলতালাভের প্রতি গুরুত্ব প্রদান করিতেছি না। পরস্ত খোদা তা'আলা আমাদের এই অবস্থারই অভিযোগ করিয়া বলিতেছেন £ “তোমরা দুনিয়াকে আখেরাতের উপর শ্রেষ্ঠত্ব দান করিতেছ।” সুতরাং এই বিষয়টি একান্ত গুরুত্বপূর্ণ। কেননা, আল্লাহ্ তা'আলা এস্থলে যে অভিযোগ করিয়াছেন তাহা সাধারণ অভিযোগ নহে; বরং ইহার পরিণাম সফলতা লাভ হইতে বঞ্চিত হইয়া বিফলতা ও ক্ষতির মধ্যে নিমজ্জিত হওয়া। প্রথমত আল্লাহ্ তা'আলা আমাদের বিরুদ্ধে অভিযোগ করাই তো আমাদের চৈতন্য উদয়ের জন্য যথেষ্ট হওয়া উচিত এবং আমাদের মনে এই ভয় আসা উচিত যে, সম্ভবত আল্লাহ্ তা'আলা আমাদের অবস্থারই অভিযোগ করিতেছেন। ইহা কি কম কথা? আহ্কামূল হাকেমীন’ কাহারও অবস্থার বিরুদ্ধে অভিযোগ করিতেছেন। সাধারণ হাকিমের অভিযোগেই লোকের দুর্দশার সীমা থাকে না। তদুপরি আল্লাহ্র অভিযোগের কথা শুনিয়া মুসলমান মাত্রেরই সতর্ক হওয়া উচিত। বিশেষত যখন এমন বিষয়ে অভিযোগ করা হইতেছে যাহার পরিণাম আমাদের জন্যই ক্ষতিকর। আল্লাহ্ পাকের তাহাতে কোনই ক্ষতি-বৃদ্ধি নাই। এই আয়াতটিতে যদিও কাফেরদিগকে সম্বোধন করা হইয়াছে, কিন্তু তাহাতে আমরা নিশ্চিন্ত ও দুঃসাহসী হইতে পারি না। কেননা, দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়ার বিভিন্ন স্তর আছে। অবশ্য উহার প্রধানতম স্তর কাফেরদের মধ্যেই রহিয়াছে। এই কারণে তাহাদের বিরুদ্ধে অভিযোগও সর্বাপেক্ষা বড়।. আর আমাদের মধ্যে তাহা ক্ষুদ্র স্তরের বলিয়া আমাদের বিরুদ্ধে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।