-পত্র তায্কীরুল্ আখেরাহ্ ১৬৭ “যদিও গুণ বলিয়া গণ্য নহে, তথাপি কবূল করা গেল। কেননা, আমার দ্বার ব্যতীত দ্বিতীয় আশ্রয়স্থল নাই৷” বাইআ'তের স্বরূপ ঃ কানপুর শহরে শাহ্ গোলাম রাসূল 'রাসূলনোমা' নামে একজন বুযুর্গ লোক ছিলেন। তিনি তাওয়াজ্জুহ্ দ্বারা মুরীদকে হযরত রাসূলুল্লাহ্র (দঃ) যেয়ারত করাইয়া দিতেন। তিনি ভিন্ন আরও অনেক বুযুর্গ লোক ছিলেন, যাহারা হুযুরে আকরামের (দঃ) যেয়ারত করাইতেন। যাহাহউক, তিনি লক্ষৌ শহরে নিজ পীরের দরবারে বাইআত হইতে গেলেন। পীর ছাহেব তাহাকে এস্তেখারা করিতে বলিলেন। শাহ্ ছাহেব তথা হইতে একটু দূরে সরিয়া বসিলেন এবং একটু পরেই আবার হাযির হইলেন। পীর ছাহেব জিজ্ঞাসা করিলেন £ “এস্তেখারা কেমন দেখিলে?” তিনি বলিলেন “আমি বাইআত হওয়া সম্বন্ধে নফ্সকে জিজ্ঞাসা করিলাম (‘বাইআত’ শব্দের অর্থ_বিক্রীত হওয়া)। তুমি বাইআত হইলে আযাদী হারাইয়া গোলামে পরিণত হইবে। বোকার মত কাজ করিতে যাইতেছ কেন? নফ্স্ উত্তর করিল ঃ বিক্রীত হওয়ার পরে খোদা তো পাওয়া যাইবে?” আমি বলিলাম ঃ “খোদা তোমার ইজারার সম্পত্তি নহে। যদি না পাইলে?” নফ্স্ বলিল ঃ না পাওয়া গেলে পরোয়া কি? তিনি তো এতটুকু জানিতে পারিলেন যে, কেহ আমার অন্বেষণ করিয়াছিল, কিন্তু আমি ধরা দেই নাই। sl ble Hf 2 nr Ss 2b Dl AS | M2 “আমার জন্য এতটুকুই যথেষ্ট_ আমার প্রিয়জন জানিতে পারিল যে, আমিও তাহার অন্যতম খরিদ্দার ৷” পীর ছাহেব বলিলেন ঃ “আল্লাহ্ তোমাকে উত্তম পুরস্কার দান করুন। এমন এস্তেখারা কেহ করে নাই৷” প্রত্যেক ব্যাপারে কাজই উদ্দেশ্য হওয়া উচিত। ফল পাওয়া যাক্ বা না যাক্, সকল অবস্থাতেই রাজী থাকা উচিত। এরূপ না হইলে সেই কাজ প্রকারান্তরে দুনিয়া-গ্রীতির অন্তর্ভুক্ত হইয়া পড়িবে। তাই বলি, মুসলমান! আখেরাতের জন্য আমল করুন। অন্যথায় আখেরাত বর্জন এবং দুনিয়া-প্রীতির দোষে দুষ্ট হুইয়া পড়িবেন। O Sxl 55 4 LS of GES Al — EB— www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।