-পত্ৰ তায্কীরুল্ আখেরাহ্ ১৬৫ ঘেঁষে। ফলে তিনি দুনিয়াদারদের ঝামেলা হইতে মুক্ত থাকিতে পারিবেন। এই সমস্ত তিনি সুতরাং অর্থ-লিক্সার প্রতিকার এই শ্রেণীর আওলিয়ায়ে কেরামের সংস্পর্শে থাকা। আল্লাহ্- ওয়ালাগণের সংসর্গে থাকিলে ধনের লিপ্সা দূরীভূত হইয়া যায় এবং অভ্যন্তরীণ অভাবশূন্যতা লাভ করা যায়। বাহ্যিক ধর্মানুষ্ঠানকারীদের মধ্যে এই ক্রটি বিদ্যমান। ইহা শুনিয়া বাতেনী ধর্মানুষ্ঠানকারিগণ মনে মনে খুশী হইবেন যে, “আমাদের মধ্যে কোন ক্রটি নাই এবং কোন নিন্দনীয় কাৰ্যও নাই।” কিন্তু তাহাদের স্মরণ থাকা উচিত, সুস্বাদু খাদ্য পচিয়া গেলে তাহা সর্বাপেক্ষা অধিক দুর্গন্ধযুক্ত হইয়া থাকে। সূফিগণের পথভ্রষ্টতাও ঠিক এইরূপই বটে। সূফীদের মধ্য হইতে কেহ পথভ্রষ্ট হইলে তাহাদের মধ্যে অসদাচরণ, কোপন স্বভাব প্রভৃতি বদভ্যাস দেখা দেয়। অথচ দরবেশগণের মধ্যে এসমস্ত নিকৃষ্ট স্বভাব বিদ্যমান থাকা অতিশয় নিন্দনীয় এবং ঘৃণেয়। আমার পীর হযরত হাজী ছাহেব কেব্লার তা’লীম বলিতেছি। তিনি বলিতেন £ “কোন কোন দরবেশ লোক আমীর লোকদিগকে ঘৃণা করিয়া থাকেন, আমি ইহা পছন্দ করি না। কোন আমীর তোমার দ্বারে আসামাত্র_ >] ০2৬ ৮ 3১১। (4 “ফকীরের দ্বারস্থ আমীর ব্যক্তি উত্তম লোক’ বাক্য অনুযায়ী উত্তম আমীর বলিয়া গণ্য হইল। সুতরাং তাহার সহিত সদ্ব্যবহার করা উচিত।” হযরত হাজী ছাহেব কেব্লা সকলের সঙ্গেই মিশিতেন এবং 4% ৷ “মানুষকে তাহাদের মর্যাদানুসারে সন্মান কর” বাক্যানুসারে সকলেরই যথোপযোগী সম্মান করিতেন। আমাদের প্রতিও নির্দেশ---মানুষের সহিত তাহাদের মর্যাদা অনুযায়ী আচরণ কর। আমার ধারণা, আল্লাহ্ যাহাকে আমীর বা বড় লোক বানাইয়াছেন, তোমরাও তাহাকে বড় মনে কর। অবশ্য তাহাদের খোশামোদ-তোষামোদ করিও না বা তাহাদের নিকট হইতে কোন কিছুর লোভ করিও না, তাহাদের সহিত সদ্ব্যবহার করিও | কিন্তু দুঃখের বিষয়, যাহারা সৎ-স্বভাবাপন্ন, তাহারা আমীর লোকদের সঙ্গে মিশেন না, তাহাদের বাড়ীতে যাতায়াত করেন না; তবে তাহারা তাহাদের সংশোধন কেমন করিয়া করিবেন? আচ্ছা, আপনারা তাহাদের বাড়ীতে যাইবেন না। কিন্তু তাহারা আপনাদের দরবারে আসিতে ইচ্ছা করিলেও বাধা দিবেন না; বরং আসিলে তাহাদের সহিত সাক্ষাৎ করিতে আপত্তি করিবেন না। কেননা, তাহাদের সংশোধন করাও আপনাদের জন্য ফরয । কোন কোন আমীর লোক আলেম ও পীরদের বিরুদ্ধে অভিযোগ করিয়া থাকেন, “তাহারা আমাদের নিকট আসিয়া আমাদের হেদায়ত এবং সংশোধন করেন না কেন?” আমার উপরিউক্ত বর্ণনা হইতে আপনারা সেই অভিযোগের অসারতা অবশ্যই বুঝিতে পারিয়াছেন। তাহাদের চিন্তা করিয়া দেখা উচিত, পিপাসার্ত ব্যক্তিই কূপের নিকট যায়। কূপ কখনও পিপাসার্তের নিকট যায় না। আলেমগণ তোমাদের মুখাপেক্ষী নহেন, তোমরাই আলেমদের মুখাপেক্ষী ; অতএব, তোমরাই তাহাদের নিকট যাও। কোন সিভিল সার্জন কোনদিন তোমাদের ডাকা ব্যতীত এবং ভিজিট গ্রহণ ব্যতীত তোমাদের বাড়ীতে আসিয়াছে কি? সুতরাং আমার মতে মৌলবীরাও যদি হেদায়তের জন্য ফিস্ নির্ধারিত করিয়া দেয়, তবে তাহা সঙ্গতই হইবে। কিন্তু মৌলবী ছাহেবগণ তাড়াহুড়া করিবেন না। আমার মত প্রকাশ পাইতেই ফিস্ বসাইয়া দিবেন না; আরও কিছুদিন অপেক্ষা করুন। এখনও সময় আসে নাই । দুনিয়ার দরবেশগণের মধ্যে উপরিউক্ত এই কোপন স্বভাব দোষ রহিয়াছে; কাজেই তাহারাও নির্দোষ নহেন। সুফিগণের ক্রটি £ প্রকৃত সুফী লোকের মধ্যে আর এক প্রকারের দুনিয়া-প্রীতির দোষ রহিয়াছে, যাহা অতি সূক্ষ্ম। তাহারা সামান্য কাজ করিয়াই কোন অবস্থা বা হাল উৎপন্ন হওয়ার প্রতীক্ষায় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।