মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৬২ মাওয়ায়েযে আশ্রাফিয়া নিন্নস্তরের হইলেই তাহা মূলত ছগীরা গুনাহ হওয়া অনিবার্য নহে। এই প্রসঙ্গে মাওলানার একটি দৃষ্টান্ত আমার মনে পড়িয়াছে $ 35 JE hn calle 2 dM BA sl hm md al “আরশের তুলনায় আসমান নিম্নে হইলেও যমীনের তুলনায় অনেক উধ্বে।” অর্থাৎ, আরশ অপেক্ষা আসমান ক্ষুদ্র হইলেও যমীন অপেক্ষা অনেক বড়। কোন বস্তু অপর কোন বস্তুর তুলনায় ছোট হইলে তাহা মূলত নিজে ক্ষুদ্র হওয়া অনিবার্য নহে। কেহ কেহ আখেরাতের প্রতি বিশ্বাস থাকার দাবী করিলেও প্রকৃতপক্ষে ধর্মের পরিপ্রেক্ষিতে বিশ্বাস করে না; বরং জাতীয়তা রক্ষার উদ্দেশ্যে বিশ্বাস করিয়া থাকে। ধর্ম যেহেতু এমন একটি বিষয়, যাহা জাতির সমস্ত সদস্যকে এক সূত্রে গীথিয়া দিতে পারে; সুতরাং তাহারা সেই পথ অবলম্বন করিয়াছে। তাহাদের এই উদ্দেশ্য যদি অন্য কোন ধর্মের দ্বারা সফল হইবার আশা থাকিত, তবে কখনও তাহারা মুসলমান হইত না। ধর্ম এবং উন্নতি ঃ কোন এক খবরের কাগজে নিন্নের মন্তব্যটি পড়িয়া আফসোস হইল? “যেহেতু ইহা প্রগতির যুগ, কাজেই বর্বর যুগের কল্পনা ও চিন্তাধারা ত্যাগ করিয়া সকলেই এককেন্দ্রিক চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত হইয়া ধর্ম অবলম্বন করা উচিত। তাহা এইরূপে সম্ভব হইতে পারে যে, আল্লাহ্‌ তা'আলার একত্বে বিশ্বাস স্থাপনপূর্বক ইহাকেই ধর্মের মূল বলিয়া নির্ধারণ করা হউক। রাসূলের রেসালতে বিশ্বাসের প্রয়োজনীয়তা বাদ দিলেও চলিতে পারে।” দুঃখের বিষয়, মুসলমান হইয়া এইরূপ মন্তব্য ? vls 4B Salas 3 nr Ab JI “আমার ধর্মের বিরুদ্ধে মুসলমান এবং কাফের সকলেই অভিযোগ করে!” এধরনেরই এক ব্যক্তির উক্তির উত্তরে আমি বলিয়াছিলাম £ “আল্লাহ্‌ তা'আলার একত্বে তো বিশ্বাস কর। আল্লাহ্‌ তা‘আলাকে তাহার সত্তা এবং গুণাবলীতে একক সত্তা মনে করাই ‘তওহীদ’ ৷” বস্তুত সত্য বলাই মানবীয় গুণাবলীর অন্যতম। মিথ্যা বলা খুবই ক্ষতিকর। সুতরাং মিথ্যার প্রতি বিশ্বাস স্থাপন করা' তওহীদের বিপরীত হইবে। আল্লাহ্‌ তা'আলা বলেনঃ ৯1 1১45 5: অতএব, যে ব্যক্তি রেসালতে অবিশ্বাস করিবে সে আল্লাহ্র একত্বেও অবিশ্বাসী হইবে। সুতরাং তওহীদে বিশ্বাসের দাবী করিলে তাহার পক্ষে রেসালতে বিশ্বাস করাও অপরিহার্য কর্তব্য হইয়া পড়ে। কিন্তু দুঃখের বিষয়, এই শ্রেণীর জাতি-পূজকরা রাসূলের রেসালতই খতম করিয়া ফেলিতেছে। এই শ্রেণীর লোকেরা কালক্রমে কদাচিৎ ইসলামের যৎকিঞ্চিৎ খেদমত করিলেও আমরা তাহাদের সেই খেদমতের কোনই মূল্য দিতে পারি না। কেননা, ধর্মের খেদমত করা তাহাদের প্রকৃত উদ্দেশ্য নহে; বরং শুধু সমাজ বা জাতির উন্নতিসাধনই তাহাদের মুখ্য উদ্দেশ্য। সত্য জ্ঞানে ইসলামের খেদমত করিলে তাহাদের কার্যকলাপেই তাহা প্রকাশ পাইত। কিন্তু বাস্তব ঘটনাবলী ইহার বিপরীত বোধ হইতেছে । তাহারা ইসলামী আকীদাসমূহের সমালোচনা করিতেছে। ধার্মিক লোকদিগকে তুচ্ছ ও হীন মনে করিতেছে এবং ইস্লামের বিধানসমূহে সন্দেহ সৃষ্টি করিতেছে। সত্য মনে ইস্লামের খেদমত করিলে এসবের সুযোগ কখনও আসিত না। তাহাদের উদ্দেশ্য জাতির গণ্ডি সম্প্রসারিত করা এবং জাতীয়তার উন্নতি ও শ্ৰীবৃদ্ধি করা, যেমনিভাবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।