মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৫৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া দুঃখের বিষয়, নিজেদের দৈহিক রোগের চিকিৎসার জন্য চাকুরী হইতে বিনা বেতনে ছুটি লইতেছ। গৃহকৰ্মের বিলি-ব্যবস্থা করিয়া টাকা-পয়সাও ব্যয় করিয়া থাক। দৈহিক রোগের জন্য চাকুরীহীন থাকিয়া ক্ষতিগ্রস্ত হওয়াও মঞ্জুর। ডাক্তারকে ১৬ টাকা ফি দেওয়া মঞ্জুর। কিন্তু আত্মিক রোগের জন্য কিছুই চেষ্টা-তদবীর করিতেছ না। আরবী শিক্ষাপ্রাপ্ত রূহানী রোগের সিভিল সার্জন মৌলবী ছাহেবদের নিকট অতি অল্পকাল মাত্র (৪০ দিন) অবস্থান করিয়া রূহানী রোগের চিকিৎসা করাইলে সমস্ত প্রশ্নের ও সন্দেহের উত্তর প্রাপ্ত হইবে। সমস্ত কার্যই চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী হইয়া থাকে। যেহেতু দৈহিক রোগ হইতে আরোগ্যলাভ কাম্য হয়। সুতরাং ইহার জন্য সর্বপ্রকার ক্ষতি এবং কষ্টবরণ করিয়া লওয়া হয়। পক্ষান্তরে রহানী রোগ হইতে আরোগ্য লাভ করা নিজেদেরই কাম্য নহে। আফসোস! রূহানী রোগ দূরীকরণের নিমিত্তও যদি দৈহিক রোগের ন্যায় চেষ্টা করা হইত-_কতই না মঙ্গল হইত! কোন একজন তত্বানুসন্ধানবিদের 'সংসর্গে ৪০ দিন অবস্থান করা কি কোন কঠিন কাজ? ইন্শাআল্লাহ্‌ তাহার সাহচর্যই সর্ববিধ সন্দেহ অপনোদনের জন্য যথেষ্ট হইবে। কোন প্রকার আলোচনা-সমালোচনার প্রয়োজন হইবে না। Jb = Wi bP HN KLM noc ssl “কামেল পীরের সন্দর্শনই প্রত্যেক প্রশ্নের উত্তর। বিনা বাক্যব্যয়ে তাহার দ্বারা সর্বাবিধ মুশকিল আসান হইয়া যায়।” ইহার প্রমাণ--পরীক্ষা করিয়া দেখিয়া লও। মাওলানা রূমী বলেনঃ ple 1 ssl Sb Sls KL ob Js sf SU “সূর্যই সূর্যের প্রমাণ। যদি প্রমাণ আবশ্যক হয়-__তাহা হইতে মুখ ফিরাইও না।” আমি যে আলেমের. সংসর্গে নির্দিষ্ট করিয়া ৪০ দিন অবস্থান করার কথা বলিয়াছি, তাহা হাদীসের মর্মানুসারেই বলিয়াছি। এক হাদীসে উল্লেখ আছে, যে ব্যক্তি খাঁটি নিয়তে ৪০ দিনব্যাপিয়া নিজকে আল্লাহ্‌ তা'আলার কাজে উৎসর্গ করে, আল্লাহ্‌ তা'আলা তাহার অন্তর হইতে হেকমত বা তত্্বজ্ঞানের নহর জারি করিয়া দেন। কিন্তু মনে রাখিবেন, কোন পার্থিব উদ্দেশে আলেমের সংসর্গে থাকিলে তাহাতে আখেরাতের ফায়দা কিছুই হইবে না। যেমন, কোন এক গ্রাম্য অসভ্য লোককে এক মৌলবী ছাহেব বলিয়াছিলেন ৪ তুমি একাধারে ৪০ দিন নামায পড়িলে আমি তোমাকে একটি মহিষ দিব। সে বলিল £ “বহুত আচ্ছা ।” চল্লিশ দিন পরে গ্রাম্য লোকটি আসিয়া মৌলবী ছাহেবের নিকট চল্লিশ দিন একাধারে নামায পড়িয়াছে জানাইয়া মহিষ দাবী করিল। মৌলবী ছাহেব বলিলেন £ঃ “আমি তো শুধু এই জন্য তোমাকে মহিষ দিবার প্রতিশ্রুতি দিয়াছিলাম যে, মহিষের আশায় নামায পড়িতে পড়িতে তোমার নামাযের অভ্যাস হইয়া যাইবে; অতঃপর তুমি নামায কখনও ত্যাগ করিবে না!” সে বলিল ঃ “আচ্ছা, তুমি আমাকে ধোকা দিয়াছ ? তবে যাও, আমিও ওযু ছাড়াই টু মারিয়াছি এবং ফাকি দিয়াছি।” মৌলবী ছাহেবের নিকটে থাকিতে হইলে রুটি খাওয়ার নিয়তে থাকিবে না; বরং রুটি নিজ নিজ ঘর হইতে খাইবে। তাহাতে মৌলবী ছাহেবের নিকটে থাকার কিছু কদর হইবে। সর্বসাধারণের হিতকর একখানি চটি কিতাব আমার হযরত পীর ছাহেবের নির্দেশ অনুযায়ী আমি নিজে প্রকাশ করিয়াছিলাম। ইচ্ছা ছিল বিনামূল্যে বণ্টন করিয়া দিব। কিন্তু হযরত পীর ছাহেব বলিলেন ঃ বিনামূল্যে নহে--মূল্য লইয়া দান কর। কেননা, বিনামূল্যের বস্তুর কোন কদর হয় না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।