-পত্র ১৫৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া হযরত খেযের (আঃ) যেই ছেলেটিকে হত্যা করিয়াছিলেন, তাহা শুধু হিতের জন্যই ছিল। আল্লাহ্ তা'আলা কোন মঙ্গলজনক উদ্দেশ্য ভিন্ন কোন কাজ করেন না। আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ আমার পিতা মরহুমের এন্তেকালের পর একজন বেদুইন আমাকে সান্তনা দিয়া বলিয়াছিলঃ A Ae BW Bes So _ Ll ALS db ES ol “আপনি ধৈর্য ধরুন, আপনি বড়, আমরা ছোট, আপনার ধৈর্য দেখিয়া আমরা ধৈর্যধারণ করিব।” ALE BILL LRT IR lal 2 5S “আপনার পিতার মৃত্যুতে আপনাদের মধ্যে কাহারও কোন ক্ষতি হয় নাই; বরং আপনারা উভয়েই উপকৃত হইয়াছেন। আপনি ধৈর্যধারণের সওয়াব প্রাপ্ত হইবেন, যাহা আব্বাসের চেয়ে উত্তম। আর আব্বাস (রাঃ) আল্লাহ্কে প্রাপ্ত হইয়াছেন, যিনি তাহার জন্য আপনার চেয়ে উত্তম। যখন এই মৃত্যুতে আপনাদের মধ্যে কাহারও কোন ক্ষতি হইল না, তখন ইহার জন্য দুঃখ কিসের?” তকদীরের প্রতি বিশ্বাসী জনৈক বেদুইনের এই উক্তি দেখুন, ইহা হইতে কেমন সুন্দর সাত্ববনা লাভ করা যাইতে পারে! অপর ব্যক্তি--যিনি তকদীর বিশ্বাস করেন না, তিনি বলেনঃ চিকিৎসকের চেষ্টার অভাবেই আমার ছেলেটি মারা পড়িল। ডাক্তার যত্ন সহকারে চিকিৎসা করিলে ছেলেটি কখনই মরিত না, ডাক্তারের বিরুদ্ধে মামলা করিব। যেমন চিন্তা তেমন কাজ, ডাক্তারের বিরুদ্ধে কেস করা হইল। ফলে ডাক্তার বেচারার জেল হইল, কিন্তু তবুও মৃত ব্যক্তির পিতা-মাতার অন্তর হইতে সেই শোক-তাপ দূরীভূত হইল না যে, ডাক্তারের চেষ্টার ক্রটি না হইলে ছেলেটি মরিত না। ইহাতে বুঝা যায় যে, তক্দীরের প্রতি বিশ্বাস করিলে শোক-দুঃখের আয়ু দুই-এক সপ্তাহের অধিক হয় না। কেননা, তক্দীরের প্রতি বিশ্বাসের কারণে সে যেই সান্তনা লাভ করে, তাহাতেই শোক-তাপ দূরীভূত হয়। পক্ষান্তরে তক্দীর অবিশ্বাসকারীর দুঃখ চিরস্থায়ী থাকিয়া যায়। এইরূপে প্রত্যেক এল্মে এবং প্রত্যেক আক্বীদায় একটি কর্মগত উদ্দেশ্য আছে। হাদীস শরীফে বর্ণিত আছেঃ “আল্লাহ্ তা'আলা প্রত্যেক রাত্রির শেষ ভাগে প্রথম আসমানে অবতরণ করিয়া থাকেন।” ইহার উপর প্রশ্ন করা হয়; “গতিশীলতা আল্লাহ্ তা'আলার শান-বিরোধী।” প্রকৃতপক্ষে এই হাদীসের উদ্দেশ্যগত আমলের প্রতি লক্ষ্য করিলে উক্ত প্রশ্নের উদ্ভব হইতে পারে না; বরং হাদীসটি শ্রবণ করা মাত্রই মনে এই সঙ্ধন্পের উদয় হইত যে, শেষ রাত্রে আল্লাহ্ তা'আলার ধ্যানে নিমগ্ন হওয়ার জন্য অধিকতর চেষ্টা ও গুরুত্ব আরোপ করা উচিত। কেননা, তাহা নৈকট্য ও কবুলিয়তের সময়। নিম্নোক্ত দৃষ্টান্তটি হইতে বিষয়টি বুঝিতে পারিবেন। কোন শাসক বা অফিসার ভ্রমণে বাহির হইয়া কোন স্থানের নিকটবর্তী হইলে যদি লোকে আসিয়া সংবাদ দেয় যে, অমুক অফিসার এখান হইতে ৬ মাইল নিকটে আসিয়া পৌঁছিয়াছে, শীঘই এখানে আসিবেন। ইহা শুনিয়া তথাকার কর্মচারিগণ যদি বলে যে, গতকল্য এতদূরে ছিল, আজ এতদূর পথ অতিক্রম করিয়া এত নিকটে কেমন করিয়া আসিলেন? তবে বুঝা যাইবে যে, তাহারা ঠিকমত নিজের কর্তব্য কাজ করে না। অন্যথায় নিকটে আসার উপায় অনুসন্ধান না করিয়া নিজেদের কাজ-কর্ম দুরুস্ত করার চেষ্টায় লাগিয়া যাইত। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।