-পত্র তায্কীরুল্ আখেরাহ্ ১৫১ ES ol Sl Sap - TUL ES IR ns Ul SSS “হে আমার নিজ হস্তে প্রতিপালিত অবাধ্য পাখী! তোর বাসা এই মাটির ঘরের বাহিরে ছিল।” SE ols alg Ub 9333 - SHE SEs Sl Ub L3 “তুই নিজের সেই বাসাকে কেন ভুলিয়া রহিয়াছিস ? পেঁচকের ন্যায় পোড়োবাড়ীতে ঘুরিতেছিস?” অতএব, এই বিলাসের সামগ্রীকে নিজের একমাত্র উদ্দেশ্য ও কাম্য করিয়া লইও না এবং দরিদ্র ও দুস্থ, অপরিষ্কার ও ছেড়া-ফাটা পোশাকধারী ওলামাকে ঘৃণা ও অবহেলার চক্ষে দেখিও না। তাহারাই খোদার দরবারের বিশিষ্ট লোক, তাহারাই সঙ্গে কিছু লইয়া সেই দরবারে যাইবেন। আমি বলিতেছি না যে, দুনিয়া ছাড়িয়া দাও এবং সমস্ত সম্পর্ক ছিন্ন করিয়া ফেল; বরং আমার উদ্দেশ্য এই যে, দুনিয়ার মোহে এত গভীরভাবে মত্ত থাকিও না যে, একেবারে খোদাকেই ভুলিয়া যাও; বরং দুনিয়াকে ঘৃণার চক্ষে দেখ এবং খোদার বিশিষ্ট ও প্রিয় বান্দাগণকে সম্মান কর। আল্লাহওয়ালাগণ রাজত্ব এবং শাসন-ক্ষমতার কোন পরোয়া করেন না; বরং তাহারা ইহাকে জানের জন্য বোঝাস্বরূপ মনে করিয়া থাকেন। কথিত আছে, হযরত গাউছে আ'’যমের সমীপে সান্জারের সুলতান চিঠি লিখিয়াছিলেন, আপনার দরবারের সেবকবৃন্দের জন্য আমার রাজ্যের এক অংশ আপনাকে দান করিতেছি। তিনি উত্তরে লিখিয়া পাঠাইলেনঃ Mo de 2 2 HS Js 3 bl ES CO GI 3 UI bE ES 2 LE 0 OE db nm - B db S SSL SE “যদি সান্জার রাজ্যের আকাঙ্ক্ষা আমার মনে উদিত হয়, তবে আমার ভাগ্যাকাশ সান্জারের রাজছত্রের ন্যায় কাল হউক । যখন হইতে আমি মধ্যরাত্রির রাজত্বের সন্ধান পাইয়াছি, তখন হইতে অর্ধ দিবসের রাজত্বকে একটি যবের বীজের বিনিময়েও খরিদ করি না।” কোন এক আল্লাহ্ওয়ালা বলেনঃ a 2 190 2 ALS 2 Soll e-awtawotsl Js tS “এই রাজছত্র এবং দিবা-রাত্রির শোরগোল অপেক্ষা যমানার দুঃখ-কষ্ট হইতে অবসর থাকা, প্রিয়জনের সুন্দর মুখশ্রীর প্রতি একটিবার দৃষ্টি করা বহুগুণে উত্তম।” যেই দুস্থ অবস্থাকে তোমরা ঘৃণার চক্ষে দেখিতেছ, তৎসন্বন্ধে আল্লাহ্ বলেন $ ESE SASL He Gi “আমি ভগ্নহৃদয় দুস্থ লোকদের সঙ্গে আছি।” এই দুস্থ অবস্থা বরণ করা খোদার সহিত মিলনের শর্তও বটে। মাওলানা রূমী বলেন $ sli 25 DEL 2 HLASS 2-0 Dn OS IS bY so LD 2 Lis LSA - Ll oo 2 2S sl hs) ES - 9 Ll LE 25s LO “হৃদয় ও জ্ঞানের প্রখরতা পথ পরিচয়ের প্রমাণ নহে; দুস্থ অবস্থার লোকই রাজকীয় সম্মান লাভ করিয়া থাকে। নীচু স্থানের দিকেই পানি গড়ায়, যথায় মুশকিল তথায় আসান। যথায় ব্যথা তথায়ই আরোগ্য, যেখানে দুঃখ-কষ্ট, সেখানেই ইহা মোচনের ব্যবস্থা” www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।