-পত্র তায্কীরুল্ আখেরাহ্ ১৪৯ তাহার সর্বনাশের কারণ হইয়াছিল। ইহাই তাহাকে ধ্বংস করিয়াছে এবং তাহাই আমাদিগকেও বিনাশ করিতেছে। আজ মুসলমান সমাজে এই ব্যাধি অতিশয় ব্যাপক প্রত্যেকটি মানুষ এই ব্যাধিতে আক্রান্ত দেখা যায়। আমি অভিযোগষস্বরূপ বলিতেছি না; বরং সমাজের প্রতি স্মেহ ও মহ্ববতবশত মন-দুঃখেই বলিতেছি। ভাই মুসলমান! এই ধারণা পরিত্যাগ করুন। আমাদের বিফলতার কারণ একমাত্র ইহাই, বিনাশের কারণও ইহাই। বাহিরের আকৃতির মোহই আমাদিগকে ধ্বংস করিতেছে। তত্ববিদগণ বহিরাবয়ব সম্বন্ধে বলেনঃ 2 sl NOS ETE) Jal 2+ ull sl Ds < les BME Sl MLS Had DE x Sl “মানব-আকৃতিই যদি মনুষ্যত্বের মাপকাঠি হইত, তবে আহমদ (দঃ) এবং আবু জাহ্ুল সমান হইতেন। বাহিরে যে আকৃতি তোমাদের দৃষ্টিগোচর হইতেছে, ইহা মনুষ্যত্বের বিপরীত। ইহা মানুষ নহে; বরং মানুষের খোলস মাত্র ।” পোশাক-পরিচ্ছদকে ছোট-বড় হওয়ার মাপকাঠি করিও না। পোশাক দেখিয়া ছোট-বড়র বিচার করিও না। মৌলবী ছাহেব দশ টাকা বেতনে চাকুরী করেন। ময়লা ও টুটা-ফাটা কাপড় পরিধান করেন, তৎপ্রতি লক্ষ্য করিও না। পোশাকের ভাল-মন্দের দ্বারা মানুষের ভাল-মন্দ বুঝা যায় না। শরীঅত বাধ্য না করিলে আল্লাহ্ওয়ালাগণ এবং মা’রেফতদারগণ পায়জামাও পরিতেন না। দেহের সাজ-সজ্জার সহিত তাহাদের কোনই সম্পর্ক নাই। EE Js cas all AE Alb SU Fo obi Al Sls “ফুলের বাগানের প্রাচীর যেমন চিত্রকরের মুখাপেক্ষী নহে, তদ্বূপ আহলে বাতেন (আত্মিক উন্নতিকামী)-দের বাহ্যিক সৌন্দর্যের প্রয়োজন হয় না।” উৰ্দু কবি ‘যওক’ কেমন সুন্দর বলিয়াছেনঃ CLS SS HS SSO 9S Uys dL AD AS US LK LAS 2 le * «আমাকে মাটির নিন্নে খালি দেহে দাফন করাই উচিত ছিল, কিন্তু বন্ধুরা আবার কাফনের ঝামেলা লাগাইয়া দিয়াছে।” এস্থলে আমার একটি ঘটনা মনে পড়িয়াছে। কোন এক জাঁকজমক সম্পন্ন ও প্রতিপত্তিশালী বাদশাহর ভাই লুঙ্গি পরিয়া ঘুরাফেরা করিত। বাদশাহ্ ইহাতে লজ্জাবোধ করিতেন? “আমি এত বড় বাদশাহ্ ! আর আমার ভাই শুধু একখানা লুঙ্গি পরিয়া চলাফেরা করিতেছে” বাদশাহ তাহাকে ডাকাইয়া বলিলেন ৪ “ভাই, তুমি পায়জামা পরিধান কর। তোমার লুঙ্গি পরা দেখিয়া আমার লজ্জা -বোধ হয়।” সে বলিল £ “আমি পায়জামা পরিতে রাজী আছি যদি ইহার সহিত কোর্তাও হয়।” বাদ্শাহ্ বলেন “কোর্তা অনেক আছে।” সে বলিল ঃ “কোর্তার সহিত টুপিও চাই!” বাদশাহ্ বলিলেন £“টুপিও যথেষ্ট আছে।” সে বলিল ঃ “তৎসঙ্গে জুতাও আবশ্যক” উত্তর হইল ঃ “জুতারও অভাব নাই!” সে বলিল ঃ “এসমস্ত পোশাক পরিধান করিলে একটি ঘোড়ারও প্রয়োজন ৷” বাদশাহ্ বলিলেন £ “ঘোড়াও অনেক রহিয়াছে।” সে বলিল ঃ “ঘোড়ার জন্য আস্তাবলের দরকার এবং একজন সহিসও থাকা চাই।” বাদশাহ্ বলিলেন £ “সবকিছুই প্রস্তুত রহিয়াছে” সে আবার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।