মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ ১৪৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া DiS KoA ds t= - LE Ib ml HS Al “সমস্ত ভূমণ্ডল পুরাপুরি বায়ুতে পরিণত হইলেও আল্লাহ্‌ওয়ালাগণের চেরাগ নিভে না।” মোটকথা, নেক কাজের ধারা কখনও বিচ্ছিন্ন হয় না। যদি মনে করা হয় যে, বন্ধ হইয়াই গেল, তবে এই নীতি নির্ধারিত রহিয়াছে যে, ০১৮ 4৮৫9) ৬১ “কার্যের ফলাফল নিয়ত অনুযায়ী হইয়া থাকে৷” দাতাগণ সর্বদার জন্য ইহার সাহায্যকল্পেই দান করিয়া থাকেন। যদি ইহাই হয়, যতদিন পর্যন্ত এখানে শিক্ষাকার্য চলিয়াছে ততদিনই সওয়াব পাওয়া যাইবে। তবে অনন্ত বেহেশ্তের সুখ ভোগের অধিকার কেমন করিয়া থাকিবে? কেননা, পূর্ণ একশত বৎসরই যখন নেক কাজ করা হয় নাই, তখন একশত বৎসরের অধিককাল বেহেশ্তে কেমন করিয়া থাকিবে ? অথচ বেহেশ্তীরা বেহেশ্তে অনস্ত- কাল অবস্থান করিবে বলিয়া প্রমাণিত রহিয়াছে। বস্তুত শুধু নিয়তের কারণেই অনস্তকাল অবস্থানের অধিকার পাওয়া যায়। কেননা, প্রত্যেক মুসলমানেরই নিয়ত এই যে, কিয়ামত পর্যন্ত জীবিত থাকিলে এই ধর্মের উপরই স্থায়ী থাকিবে। এই কারণেই অনস্ত পুরস্কার প্রাপ্ত হইয়া থাকে। সুতরাং এস্থলেও নিয়তের বদৌলতই কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাইবে । অতএব, এরূপ সন্দেহ অমূলক। সারকথা এই যে, ধর্ম-কর্মের মধ্যে দৈহিক এবাদত এবং আর্থিক এবাদতে পার্থক্য করা ভুল। কেননা, আল্লাহ্‌ পাক বলেন £ “আল্লাহ্‌ তোমাদের জান এবং মালকে খরিদ করিয়াছেন বেহেশ্তের বিনিময়ে ৷” কাজেই শুধু অর্থ দানকারীদেরও গর্বিত হওয়া উচিত নহে এবং শুধু পরিশ্রম সহকারে দৈহিক এবাদতকারীদেরও গর্বিত হওয়াও অনুচিত ; বরং উভয়বিধ এবাদত একত্রিত হইলে বেহেশ্তে প্রবেশের অধিকার পাওয়া যাইবে। অতএব, বন্ধুগণ ! বেহেশ্ত এত সন্তা নহে। খুব অনুধাবন করুন। ably £5 22 ৯ ঠি 61) “মনে রাখিবেন, আল্লাহ্র পণ্যদ্রব্য খুবই দুর্মূল্য। মনে রাখিবেন, আল্লাহ্‌র পণ্যদ্রব্য হইল বেহেশ্ত ৷” এখন আমি তালেবে এল্‌ম্দের উদ্দেশে একটি কথা বলিতেছি_ এখানে একটি প্রশ্ন হইতে পারে যে, জান্‌ খাটাইয়া পরিশ্রম করা তো নির্দিষ্ট কতিপয় কার্যে হইয়া থাকে। যেমন, যুদ্ধ করা। আলোচ্য আয়াতে সম্মুখের দিকে উল্লেখও রহিয়াছে ৷ 4১ 55 ৬3৯১৬; তবে পরিশ্রম সকল এবাদতে ব্যাপক কেমন করিয়া হইল? | ভাবিয়া দেখ, আল্লাহ্‌ তা'আলা _আরও একটু সনম্মুখের দিকে বলিয়াছেনঃ ৬১১৯৬ IL O = 35 LS SEL এই আয়াতে উপরোক্ত সন্দেহের অপনোদনপূর্বক বলিতে- ছেন__এই সমুদয় কার্য নফ্‌সের শ্রমমূলক কার্যাবলীর অন্তর্ভুক্ত। ইহা অপেক্ষা আরও স্পষ্ট প্রমাণ এই যে, সন্মুখের দিকে আরও বলিতেছেন? = ০১৯১ ১১১9 এই 5১৮১ আয়াতের প্রথম ভাগের 9১০১৭ ১৯ এরই পুনরুক্তি। অতএব, এই কার্যগুলি উল্লেখের পর হুযুর (দঃ)-কে এই নির্দেশ দেওয়া “আপনি উপরোক্ত মুমেনদিগকে খোশখবরী দিন।”-_প্রকাশ্যভাবেই বুঝাইতেছে যে, যেই জান- মাল খরিদের কথা উপরে উল্লেখ করা হইয়াছে, তাহা এসমস্ত কার্যেই বটে; সুতরাং এসমস্ত কার্যই নফ্সের শ্রমমূলক কাজ । এই বর্ণনা হইতে আপনারা অবশ্যই বুঝিতে পারিয়াছেন যে, সমগ্র শরীঅত শুধু দৈহিক এবং আৰ্থিক এবাদতের বিস্তারিত বিবরণ। অদ্য এই বিষয়টি বর্ণনা করাই ছিল আমার উদ্দেশ্য । এখন আমি আমার বক্তব্য শেষ করিতেছি। আল্লাহ্‌ তা'আলা বরকত দান করুন। Hall S50 ol সাহারানপুর জামে মসজিদ 8 ji ২৭শে রবিউল আউয়াল, ১৩৩০ হিজরী AE www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।