-পত্র ১৪২ মাওয়ায়েযে আশ্রাফিয়া কোন কামেল লোক আধ্যাত্মিক প্রভাবে আমার অন্তরে এই দান-খয়রাতের কথা জাগাইয়া দিয়া- ছেন কিনা। কিন্তু আমি দৃঢ়তার সহিত একথাও অস্বীকার করিতেছি। কেননা, আল্হাম্দুলিল্লাহ্ ! আমাদের বুযুর্গানের মধ্যে এরূপ কেহ নাই যিনি এরূপ আধ্যাত্মিক প্রভাব প্রয়োগে কাজ উদ্ধার করিবেন। বিশেষত যেখানে তাহাদের মরজীর বিপরীত হওয়ার সম্ভাবনা রহিয়াছে। তবে ইহাই বলিতে হইবে যে, খোদা তা'আলা মনে জাগাইয়া দিয়াছেন এবং আমি বর্ণনা করিয়াছি। যাহাহউক, দান-খয়রাতের ক্ষেত্র সম্বন্ধে মীমাংসা এই যে, সমাজের হিতকর সমিতি, মাদ্রাসা, মসজিদ প্রভৃতি সবগুলিই প্রয়োজনীয়। কিন্তু যখন যাহার প্রয়োজন অধিক দেখা যায়, সেদিকেই অধিক লক্ষ্য রাখা আবশ্যক। আমার বিবেচনায় বর্তমানে মাযাহারে উলুম মাদ্রাসার ছাত্রাবাসে সাহায্যের বিশেষ প্রয়োজন। পরিমাণেও, রকমেও ; বরং সকলে উহার প্রয়োজন স্বচক্ষে দর্শন করুন। সকলে দর্শন করিলেই ইন্শাআল্লাহ্ বরকত হইবে। ছাত্রাবাসের ফযীলত $ দ্বীনী এল্ম অন্বেষণকারীদের ছাত্রাবাস সম্বন্ধে হাদীসে বর্ণিত আছেঃ £5 ১০ ০১} 5551 ‘মুসাফিরের জন্য কোন ঘর নির্মাণ করা’ যদিও সেই মুসাফির গুনাহগার ফাসেক হয়, তবুও অবশ্য নির্মাণকারীর সওয়াব হইবে। এখন চিন্তা করিয়া দেখুন, যেই মুসাফির দ্বীনী এল্মের তালেব (অন্বেষণকারী), যাহারা স্বয়ং রাসূলুল্লাহ্ (দঃ)-এর মেহ্মান, তাহাদের জন্য ঘর নির্মাণ করিলে কি পরিমাণ সওয়াব হইবে? আবার এমনও নহে যে, তাহারা উক্ত গৃহে নীরবে শুইয়া-বসিয়া থাকিবেন; বরং সদা-সর্বদা আল্লাহ্র কালাম এবং রাসূলের হাদীস শরীফ পাঠ করিতে থাকিবেন। যাহার সমতুল্য দুনিয়াতে কোন কাজই নাই। হাদীস শরীফে আছেঃ oso, # os, OMS 3 UE 31 2G LS dl 385 Y। xb US G5 xb Wl “দুনিয়া এবং ইহার মধ্যস্থিত সবকিছুই অভিশপ্ত-_আল্লাহ্র যেকের এবং ইহার দোস্তদার কিংবা আলেম এবং তালেবে এলম ব্যতীত ৷” দ্বীনী এল্ম আল্লাহ্র যেকেরও বটে; ইহাতে আলেম, তালেবে-এল্মও এবং আল্লাহ্র ধর্ম ও যেকেরের দোস্তদারগণও একত্রিত রহিয়াছেন। মোটকথা, আল্লাহ্র যেকের, উহার দোস্তদারগণ, আলেম এবং তালেবে-এলমগণ লা’নত হইতে বাদ রহিয়াছেন। এতদ্ব্যতীত দুনিয়ার আর সবকিছুই আল্লাহ্ তা'আলার রহমত হইতে দূরে পতিত হওয়ার কারণ। ইহাতে কোন কোন খীটি বান্দা নিজের দুনিয়াবী সাজ-সরঞ্জাম সম্বন্ধে চিন্তিত হইতে পারিতেন; কিন্ত হুযূর (দঃ) ইহার কেমন সুন্দর সমাধান করিয়া দিয়াছেন! যেন একটি পবিত্র স্পর্শমণি। অর্থাৎ, মানুষ যদি দুনিয়ার যাবতীয় ধন-সম্পদ ও সাজ-সরঞ্জামকে খোদার যেকের, দ্বীনী এলমের সাহায্য ও ভালবাসার কাজে লাগাইয়! দেয়, তবে সবকিছুই নৈকট্যের কারণ হইয়া যাইবে এবং এবাদতে গণ্য হইবে। ইহা অপেক্ষা অধিক স্পর্শমণি আর কি হইবে? লা’নত এবং দূরত্বের কারণকে নেকট্য ও এবাদতের উপকরণে পরিণত করিয়া দিলেন, তাহাও আবার সামান্য একটু আচ দ্বারা । মাওলানা এই বিষয়টিই বলিতেছেন £ IS Si Dol A ul oe - BS sas Sul “মহব্বত কল্পনাকে জ্ঞানে এবং বিষাক্ত পানীয়কে শরবতে রূপান্তরিত করিয়া দেয়।” 2S ol I! Blo oes ~ SE Ila DHS LE Sf “ইহার বদৌলত ধারণা বিশ্বাসের অবস্থা প্রাপ্ত হয় এবং শত্রুতা মিত্রতায় পরিবর্তিত হয়।” www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।