-পত্র তেজারাতে আখেরাহ্ ১৪১ ধর্মানুরাগের দৃষ্টান্ত ঃ সারকথা, আমি আপনাদিগকে উৎসাহ প্রদান করিতেছি; কিন্তু এই উৎসাহ প্রদান সম্বন্ধীয় বিষয়বস্তু এ মুহূর্তে খুব একটা আমার স্মরণ নাই। হা, কেবল এই আয়াতটি মনে পড়িয়াছেঃ SS GL ds SES JE ol Jc 53 LEGA SS Sih Ss . {28 O rik = Bly » ELE BA Gas Wl » TS ৮ Ll 4 “যাহারা নিজেদের মাল আল্লাহ্র রাস্তায় ব্যয় করে, তাহাদের দৃষ্টান্ত একটি শস্য-বীজের ন্যায়, যাহা হইতে সাতটি ছড়া উৎপন্ন হয় এবং প্রত্যেক ছড়ায় একশতটি বীজ থাকে। আল্লাহ্ যাহাকে ইচ্ছা করেন-_ইহার অধিক দান করেন। আল্লাহ্র দান খুব প্রশস্ত এবং তিনি মহাজ্ঞানী, সর্বজ্ঞ” এস্থলে আল্লাহ্ তা'আলা অনেক দুর পর্যন্ত তাহার রাস্তায় ব্যয় করার হুকুমই বর্ণনা করিয়াছেন। এই তৃতীয় পারার এক-চতুর্থাংশ দানেরই ফযীলত সম্বন্ধীয় বর্ণনায় পরিপূর্ণ। ইহাতে বুঝা যায়, আল্লাহ্র রাস্তায় দান করা অতি বড় প্রয়োজনীয় বিষয়। কিন্ত আফ্সোস! আমাদের অবস্থা এইরূপ ৪ Em 293 Ui Fb DRL Sn BLS sb OS SK “প্রাণ চাও ক্ষতি নাই, যদি টাকা-পয়সা চাও তাহাতে কথা আছে।” আমাদের মনে ধর্মের প্রতি যে অনুরাগ আছে--ইহার সারমর্ম তাহাই যাহা মাওলানা রূমী (রঃ) মস্নবীতে বলিয়াছেন। এক মুসাফির ব্যক্তি পৃথ চলাকালে দেখিতে পাইল, একটি কুকুর মুমুর্যু অবস্থায় শ্বাস টানিতেছে এবং একটি লোক উহার নিকটে বসিয়া কাদিতেছে। মুসাফির তাহাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল ঃ “এই কুকুরটি আমার অতিশয় প্রিয় বন্ধু ছিল। আজ সে আমাকে ত্যাগ করিয়া যাইতেছে। আমি সেই দুঃখে ক্রন্দন করিতেছি।" পথিক জিজ্ঞাসা করিল ঃ “ইহার রোগ কি?” বলিল? “শুধু ক্ষুধার জ্বালা৷” এই ঘটনা শুনিয়া মুসাফিরের সেই লোকটির এবং কুকুরটির অবস্থার প্রতি দয়া হইল। নিকটেই একটি ভর্তি থলিয়া দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিল £ “হাতে কি?” সে বলিল ঃ “রুটি ভর্তি রহিয়াছে।” পথিক বলিল £ “যালেম! কুকুরের মৃত্যুর জন্য কীদিতেছ; অথচ এতটুকু করিতে পার না যে, থলিয়া হইতে একটি রুটি বাহির করিয়া উহাকে খাইতে দাও” সে বলিতে লাগিল ঃ “জনাব! উহার সহিত আমার এই পরিমাণ বন্ধুত্ব নহে যে, তাহার জন্য রুটিও খরচ করিতে আরম্ভ করিব। রুটির মূল্য দিতে হইয়াছে, কিন্তু অক্রবিন্দু বিনা পয়সার !” অনুরূপ আরও একটি কাহিনী আছে। এক ব্যক্তির পুত্র পীড়িত হইল, কেহ কোরআন শরীফ খতম করাইবার পরামর্শ দিল। অপর এক ব্যক্তি কিছু দান-খয়রাত করার পরামর্শ দিল। সে কোরআন শরীফ পড়াইল, কিন্তু খয়রাতের এক পয়সাও দিল না। এইরূপে আমরা মহ্ববতের দাবী অবশ্য করিয়া থাকি, কিন্তু পয়সা ব্যয় করার প্রয়োজন হইলে মহববত উঠিয়া যায়। আর আমি যে এখন আপনাদিগকে দান-খয়রাতের প্রতি উৎসাহ দিতেছি, ইহার অর্থ এই নহে যে, আপনাদিগকে দান করিতেই হইবে। কেননা, ধর্মের কাজ ইনশাআল্লাহ্ আপনারা না দিলেও অবশ্যই চলিয়া যাইবে । আপনাদের তাহা জানা আবশ্যক । কিন্তু সঙ্গে সঙ্গে দানের ক্ষেত্রও বলিয়া দেওয়া আবশ্যক। কিন্তু তাহা বলার পূর্বে প্রকাশ করিয়া দিতেছি যে, আমি যাহাকিছু বলিলাম, কাহারও দ্বারা অনুরুদ্ধ হইয়া বলি নাই। সন্মুখেও যাহা বলিব, কাহারও অনুরোধে বলিব না। হা, আমি জানি না, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।