মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র তেজারাতে আখেরাহ্‌ ১৩৯ উদ্দেশ্য ছিল না। ইহাও বুঝিয়া লউন, ধর্ম সকল সময়ই মর্যাদার অধিকারী । কিন্তু বাহাদৃষ্টিতে আলেমের সম্মানে ধর্মের সম্মান বুঝা যায়। যদি আলেমগণ সাধারণের দৃষ্টিতে হেয় হইয়া পড়েন, তবে মনে করিবেন যে, ধর্মও লোকের নিকট হেয় হইয়া পড়িয়াছে। বর্তমানে ধর্ম যে লোকের নজরে হেয় হইয়া পড়িয়াছে, ইহার কারণ শুধু আমরাই এবং অভাবগ্রস্তের আকারে আমাদের সমাজের মুখাপেক্ষী হওয়া। যদি মানুষ আমাদের এই অবস্থা দেখিয়া স্বয়ং ধর্মীয় শিক্ষাকে হীনতার কারণ বলিয়া মনে করে, তবে আমরাই এই হীন মনে করার কারণ হইলাম। পক্ষান্তরে এই মুখাপেক্ষিতা আমাদিগকেও এমন অবস্থায় পৌঁছাইয়াছে ঃ “অভাব ব্যাঘ্বকে শৃগালে পরিণত করে।” কিন্তু কেহ কেহ এমন সাহসীও আছেন যে, অভাব সত্ত্বেও কাহারও নিকট ছোট হওয়া পছন্দ করেন না। ইরানের এক শাহযাদা কোন কারণে ভবঘুরে হইয়া লক্ষৌ আসিয়া পৌঁছিলেন। তথায় জনৈক আমীর লোক মুসাফিররূপে বাস করিতেছিলেন। শাহ্যাদা তাহাকে দাওয়াত করিলেন। অপর এক সময়ে শাহ্যাদা সফরের অবস্থায় অস্থির হইয়া ঘটনাক্রমে সেই আমীরের গৃহে যাইয়া পৌঁছিলেন। তিনি একটি জীর্ণ-শীর্ণ টাটু ঘোড়ার উপর আরুঢ় ছিলেন। আমীর লোকটি এই অবস্থা দেখিয়া সহানুভূতির সুরে বলিলেন ঃ cist st cll Sl Cla Cle G39 ES xd SST শাহ্যাদা ইহা শুনিয়া রাগান্বিত হইলেন এবং তৎক্ষণাৎ উত্তরে বলিলেন ঃ ts wo 42 MS Bye - Cle LI YL FED IS “পুরুষ সিংহ শৃগাল স্বভাব কেমন করিয়া হইতে পারে? শত অভাব হইলেও সে তাহা পাদুকার উপর ছুড়িয়া মারে।” আরও বলিলেন ঃ তুমি আমাকে দারিদ্র্যের কারণে হীন মনে করিতেছ? এই বলিয়াই চলিয়া গেলেন। যাহারা সমাজে বরেণ্য বলিয়া পরিচিত, তাহাদের একান্ত প্রয়োজন সাধারণের দৃষ্টিতে হেয় না হওয়া । অভাবশূন্যতা হইতে ইহা লাভ হয়। অবশ্য টাদার প্রয়োজন হইলে সর্বসাধারণের মধ্যে উৎসাহ ও প্রেরণা দান করায় ক্ষতি নাই। ব্যক্তিগতভাবে কোন নির্দিষ্ট ব্যক্তির নিকট যাজ্ঞা করাতে যদি মনে বিশ্বাস হয় যে, আমিও হেয় হইব না এবং যাচ্যমানের পক্ষেও কষ্টকর হইবে না, তখন জায়েয হইবে। আর যদি ইহার কোন একটিরও সম্ভাবনা থাকে, তবে জায়েয হইবে না। আর আমি যে চাদা আদায়ে নিষেধ করিয়া থাকি, তাহা কোন নির্দিষ্ট ব্যক্তির নিকট টাদা চাহিয়া নিজে হেয় হওয়া কিংবা তাহার মনে কষ্ট দেওয়ার অবস্থায়। এ সম্বন্ধে আমার যাহা হৃদয়ঙ্গম হইয়াছে, ইহা তাহারই বিশ্লেষণ । তবে আমল করার ক্ষেত্রে প্রত্যেকের বিভিন্ন মত রহিয়াছে। আমার ব্যক্তিগত মত এই যে, চাদার জন্য সর্বসাধারণের নিকট ব্যাপক আবেদনে বাধা দেওয়া উচিত নহে। কিন্তু ব্যক্তিগতভাবে কাহারও নিকট উপরোক্ত দুই অবস্থায় চাদা চাওয়া পরিত্যাগ করা উচিত। এখন আমি সর্বসাধারণের নিকট আবেদন করিতেছি । আল্হাম্দুলিল্লাহ্‌, ইহাতে কোন ক্ষতি নাই। ইহা সওয়ালও নহে; বরং ধর্মের প্রতি উৎসাহিত করা। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।