-পত্র তেজারাতে আখেরাহ ১৩৭ যদি বলেন, কেহ স্বাভাবিক উৎসাহে তদপেক্ষা অধিক দান করিলে তাহা গ্রহণে ক্ষতি কি? মনে করুন, যেই উত্তেজনায় সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য থাকে না তাহা উৎসাহ নহে, পাগলামি, ইহার সংশোধন ওয়াজেব। এস্থলে হাদিয়া, ছদ্কা ইত্যাদি আর্থিক এবাদত সম্পর্কিত আরও একটি বিষয় জানিয়া লওয়া আবশ্যক। তাহা এই যে, হাদিয়া, ছদ্কা, চাদা, করযে হাসানা প্রভৃতি যাহাকিছু লেনদেনের নিয়ম রহিয়াছে, কোনটিই হারাম মালের দ্বারা না হওয়া চাই! কেহ হারাম মাল হইতে দান করিতে চাহিলে পরিষ্কার নিষেধ করিয়া দিতে হইবে। যাহাকিছু বর্ণনা করিলাম, তাহা হাদিয়া সংক্রান্ত কথা ছিল। চাদা আদায় করার শর্তসমূহ £ যে সমস্ত বিষয়ে অসাবধানতা অবলম্বন করা হয় তন্মধ্যে আর একটি বিষয় চাদা। ইহাতে প্রথম কর্তব্য--কাহারও নিকট হইতে সাধ্যের অতিরিক্ত চাদা গ্রহণ না করা। যেমন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কোন ব্যক্তি হইতে তাহার সাধ্যের অধিক দান গ্রহণ করেন ননাই। অবশ্য যাহাদের তাওয়াক্কুলের শক্তি সম্বন্ধে তিনি নিশ্চিন্ত ছিলেন তাহাদের সাধ্যের অতিরিক্ত দানও গ্রহণ করিতেন; যেমন, হযরত আবুবকর (রাঃ)-এর দান। হুযুর (দঃ) তাহার সম্পূর্ণ পুঞজিই গ্রহণ করিয়াছিলেন। আর একটি শর্ত এই যে, টাদাদাতার মনে কষ্ট বা অসন্তোষ আসে এমন পন্থায় তাহা হইতে চাদা আদায় করিবে না। কেননা, হাদীসে আসিয়াছে 4 ৯ ১। bx Jb IY “কোন ব্যক্তি সম্তষ্টচিত্তে দান না করিলে তাহার দান গ্রহণ করা হালাল নহে।” আর একটি শর্ত এই যে, চাদা গ্রহণকারী যেন লোকচক্ষে হীন বা হেয় না হয়। কেননা, চাদা গ্রহণের কোন কোন পন্থা এমনও আছে যে, তাহাতে দাতার পক্ষে অবশ্য কষ্টকর হয় না, কিন্তু লোকের দৃষ্টিতে গ্রহণকারী হেয় হইয়া যায়! হাদীস শরীফে এই কারণেই সওয়াল করা নিষিদ্ধ হইয়াছে। সুতরাং যেখানে দাতার পক্ষেও কষ্টকর না হয় এবং গ্রহণকারীকেও লোকচক্ষে হেয় হইতে না হয়, তদ্বূপ ক্ষেত্রে একান্ত প্রয়োজনের সময় চাদা চাওয়া জায়েয । হাদীসে বর্ণিত আছেঃ “চাহিবার প্রয়োজন হইলে আল্লাহৃওয়ালা লোকদের নিকট চাও ।” আমরা যাহারা আল্লাহ্ওয়ালা হওয়ার দাবীদার, এই হাদীসটি শ্রবণ করিয়া খুবই চিন্তান্িত হইয়া পড়িব। খোদা মঙ্গল করুন, এখন প্রার্থীরা আসিয়া ভিড় করিবে। হাদীসে আরও বর্ণিত আছে, “অথবা রাজা-বাদ্শাহ্দের নিকট চাহিও ৷” সারকথা এই যে, “আল্লাহওয়ালাদের নিকট চাহিও কিংবা খুব বড় ধনবান লোকের নিকট চাহিও!” ইহার রহস্য এই যে, সওয়াল কর! হারাম হওয়ার দুইটি কারণ। একটি প্রার্থীর হীন হওয়া, দ্বিতীয়টি প্রার্থিত ব্যক্তির পক্ষে কষ্টকর হওয়ার সম্ভাবনা । এই দুইটি কারণ একত্রে সমাবিষ্ট হইলে সওয়াল করা তো হারাম হইবেই ; ইহাদের যেকোন একটি কারণ পাওয়া গেলেও তথায় সওয়াল করা নিষিদ্ধ । বাদশাহের নিকট প্রার্থনা করিলে তাহার পক্ষে দান করা কষ্টকর হইবে না। কেননা, যাহার নিকট কোটি কোটি টাকা রহিয়াছে, দশ-পীচ টাকা দান করা তাহার পক্ষে কিসের কষ্ট ? প্রার্থীকেও হীন হইতে হইবে না। কেননা, বাদশাহর মর্যাদা এত অধিক যে, প্রার্থী তাহার দৃষ্টিতে সম্মানিতই কখন ছিল, যাহাতে আজ প্রার্থনার ফলে হীন হইয়া যাইবে? আর আল্লাহ্ওয়ালা লোকের নিকট প্রার্থনা করার নির্দেশও এই জন্যই হইয়াছে যে, বুযুর্গ লোকেরা নিজদিগকে সর্বাপেক্ষা ছোট মনে করিয়া থাকেন, কাজেই কেহ তাহাদের নিকট কিছু চাহিলে প্রার্থী তাহাদের দৃষ্টিতে হীন হওয়ার আশঙ্কা নাই। আবার তাহাদের অন্তরে দয়া অধিক। সকলের প্রতি তাহাদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।