-পত্ৰ ১৩৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া - একটু পরেই আর একজন আসিয়া জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিলেন £ বর ইনি, কিন্তু আলোয়ান আমার নহে। ইহাতে বর আরও রাগান্বিত হইয়া বলিল £ খোদার বান্দা। আলোয়ানের উল্লেখ করারই তোমার কি দরকার ছিল? সে বলিল £ আর এরূপ করিব না। একটু পরে আর একজন আসিয়া জিজ্ঞাসা করিলে সে বলিল বর এই ব্যক্তি, আলোয়ানের কোন উল্লেখ করিব না। অবশেষে বর রাগান্বিত হইয়া আলোয়ান তাহার মাথার উপর ছ্ুঁড়িয়া মারিল। অতএব, যেমন এই ব্যক্তির উক্তি--“আলোয়ান আমার নহে, কিংবা আলোয়ানের কোন উল্লেখ করিব না” বাহাত সাবধানতা ছিল, কিন্তু পরিণামের দিক দিয়া ইহা পূর্ণ অসাবধানতা ছিল। এইরূপে একজনের সঙ্গে মুছাফাহা করিয়া সাবধানতার জন্য অপরের সহিত মুছাফাহা না করাতে হাদিয়া গ্রহণের ব্যাপারটা প্রকাশই যখন হইয়া পড়িল, তখন আর গোপনীয়তা কোথায় রহিল? এতস্তিন্ন অপরের সঙ্গেও যখন মুছাফাহা করার সম্ভাবনা রহিয়াছে, তখন মুরীদের মনে এই ভয়ও হওয়া উচিত-_যদি কেহ পীরের হাত হইতে আমার দেওয়া হাদিয়া মুছাফাহা করার কালে লইয়া পলায়ন করে, তবে তিনি কি করিতে পারিবেন? কেননা, গোপনে লেনদেন হইয়াছে। কাজেই আমার হাতে কিছু ছিল বলিয়া কোন প্রমাণই তো আমার নিকট নাই। যদি বলেন যে, পীর ছাহেব অপরের সহিত মুছাফাহা করার পূর্বে পূর্ব মুছাফাহায় গৃহীত টাকা পকেটে রাখিবেন, তাহাতে প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকিবে না। আমি বলি, ইহাতে মুছাফাহায় আদান-প্রদানের উদ্দেশ্য বিনষ্ট হইবে। কেননা, পকেটে রাখিতে গেলেই তো গোমর ফাক হইয়া যাইবে। আমার এই মন্তব্য ভূল হইলে এঁ ভুল ধরিয়া দেওয়া হউক। যাইও । অন্যথায় ‘যে খালি যায়, সে খালিই আসে!’ এই প্রবাদ বাক্যটি অবশ্য সত্য ; কিন্ত মানুষ ইহার অর্থ ভূল বুঝিয়াছে। ইহার অর্থ এই যে, যে ব্যক্তি এখলাস হইতে খালি হইয়া পীরের নিকট যাইবে, সে পীরের নিকট হইতে খালিই ফিরিবে। পীরকে টাকা দিলেও কোন ফল. হইবে না। অর্থাৎ, এখলাস বা খাটি নিয়ত না থাকিলে পীরের ফয়েয হইতেও শূন্য থাকিবে। আবার টাকা দিলে পকেটও খালি হইল। হাদিয়া সম্বন্ধে আরও একটা কথা বলার প্রয়োজন আছে। অনেক সময়ে হাদিয়ার পরিমাণ এত অধিক হয় যে, তাহা গ্রহণ করা মুশকিল হইয়া পড়ে। যেমন, কোন ব্যক্তি দশ টাকা পেশ করিল, অনেক সময়ে কোন কারণে ইহা গ্রহণ করা স্বভাবের পক্ষে কঠিন হইয়া দাড়ায়। এ সম্বন্ধে আমি বহুদিন যাবত চিন্তা করিতেছিলাম যে, উহা প্রত্যাখ্যান করিতে ইচ্ছা করিলে শরীঅত বিধানের অধীন ইহাকে দাখিল করিয়া লইতে হয়। 4 এ৭!| ইহাও হাদীস হইতে হৃদয়ঙ্গম হইয়াছে। হুযুর (দঃ) বলিয়াছেন? J 4 5৬ ৩5০ ১৮3 যাহা স্বভাবের নিকট কঠিন বোধ হয় না, তাহা গ্রহণ করা সহজ। এই হাদীসে হুযূর (দঃ) হাদিয়া প্রত্যাখ্যান না করার যেই কারণ বলিয়াছেন ইহাতে বুঝা যায়, যেখানে এই কারণ না পাওয়া যায় ; বরং স্বভাবের পক্ষে তাহা গ্রহণ করা মুশকিল বোধহয়, তেমন হাদিয়া প্রত্যাখ্যান করা জায়েয। আমি ইহার একটি আনুমানিক পরিমাণ স্থির করিয়াছি যে, কোন ব্যক্তি হইতে তাহার এক দিনের আয়ের অধিক হাদিয়া গ্রহণ করা যাইবে না। আর একদিনের আয়ের সমপরিমাণ হাদিয়া একবার গ্রহণ করা হইলে পুনরায় এক মাস অতীত হওয়ার পূর্বে তাহার হাদিয়া গ্রহণ করা যাইবে না। কোন ব্যক্তির মাসিক বেতন ৩০ (ত্রিশ টাকা) হইলে তাহা হইতে মাসিক শুধু এক টাকা হাদিয়া গ্রহণ করা যাইতে পারে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।