-পত্র তেজারাতে আখেরাহ্ ১৩৩ ওযু না করিয়া নামায আদায় করে কিংবা কেবল৷ পশ্চাতে রাখিয়া নামায পড়ে, তবে তাহার নামায নাজায়েয এবং নিন্দনীয় । এইরূপে এই নীতি আর্থিক এবাদতেও রহিয়াছে। চাদা দেওয়া জায়েয হওয়ারও কতকগুলি শর্ত আছে। উক্ত শর্ত অনুযায়ী চাদা প্রদান করিলে জায়েষ হইবে, অন্যথায় নাজায়েয । তাহাও শুধু চাদার সহিত নির্দিষ্ট নহে, ‘হাদিয়া-তোহ্ফার' ক্ষেত্রেও এসমস্ত শর্ত মানিয়া চলিতে হইবে। বর্তমান যুগে অধিকাংশ ক্ষেত্রেই এই ক্রটি দেখা যায় যে, শর্তের প্রতি ভূক্ষেপ করে না এবং এই ক্রটি টাদা গ্রহণকারীদের মধ্যেই অধিক। দাতাদের যেহেতু দেওয়ার অভ্যাসই কম, সুতরাং এসমস্ত দোষ-ক্রটি হইতে তাহারা রক্ষিত আছেন। অবশ্য গ্রহণকারীরা এসমস্ত দোষে খুবই লিপ্ত রহিয়াছেন। এই দোষ-ক্রটি দুই জায়গায় প্রকাশ পাইয়া থাকে! হাদিয়া কবূল করার শর্ত ঃ কেননা, লেনদেনের মোআমালা দুই প্রকারে হইয়া থাকে (১) বিনিময় গ্রহণে দান। (২) এবং বিনিময়বিহীন দান। বিনিময়ে দান করার মধ্যেও আজকাল দোষ-ক্রটি অনেক হুইতেছে। তথাপি ইহার মধ্যে জায়েযের অবস্থাও যথেষ্ট আছে। কিন্তু বিনিময়বিহীন দানের মধ্যে কোনই পরোয়া করা হয় না। বিনিময়বিহীন দান দুই প্রকার! হাদিয়া ও চাদা। উভয় প্রকারের দানেই মানুষ বিশেষ বেপরোয়া । হাদিয়ার ক্ষেত্রে এক বেপরোয়াভাব এই যে, কখনও কোন হাদিয়া ফেরত দেওয়া হয় না। যে কেহই হাদিয়া পেশ করুক না কেন, তৎক্ষণাৎ কবুল করা হয়। কেহ কেহ ফেরত দিলেও তাহাদের দুর্নাম করা হয় এবং নানাপ্রকার প্রশ্ন করা হয়। বন্ধুগণ! রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহের মধ্যে চিন্তা করিলে বুঝিতে পারিবেন, নির্বিচারে সর্বপ্রকারের হাদিয়া কবুল করাও অপছন্দনীয় । হুযূর (দঃ) বলেনঃ OLD ES NI EES GAL Ee NIG “যে হাদিয়া আগমনের প্রতীক্ষায় তুমি ছিলে না, তাহা আসিলে গ্রহণ কর, না আসিলে ইহার চিন্তায় লাগিও না।” এই হাদীসেই হুযূর (দঃ) হাদিয়া কবূল করা সম্পর্কে একটি শর্তের কথা বলিয়াছেন। ইহাকে হাদিয়ার আদবও বলা যাইতে পারে কিংরা শর্তও বলা যাইতে পারে। আমি এখন সে সম্বন্ধে কিছু বলিতেছি না। যাহাই হউক, হুযূর (দঃ) বলিয়াছেনঃ নফসের মধ্যে আকাঙ্ক্ষা বা অপেক্ষমাণ অবস্থা না হওয়া উচিত। আমি ইহা হইতে একটি বিষয় আবিষ্কার করিয়াছি। আবিষ্কার ভুল হইলে তাহা সংশোধন করিয়া দিবেন। আমি এই বাণী হইতে এই নীতি বুঝিয়াছি যে, কাহারও দরবারে যাতায়াত থাকিলে সদা-স্বদা হাদিয়া লইয়া যাওয়ার নিয়ম করিয়া লইও না; বরং কখনও কখনও হাদিয়া ছাড়াও চলিয়া যাও । কেননা, অভিজ্ঞতায় দেখা যায়, নিয়ম করিয়া লওয়ার অবস্থায় সেই ব্যক্তির চেহারা দেখামাত্র স্বভাবত মনে এই কল্পনার উদয় হয় যে, “খোদা জানেন, কোন হাদিয়া আনিল কিনা।” ইহাকে 5৮১! অর্থাৎ, প্রতীক্ষা বা আকাঙ্ক্ষা বলে। ইহার প্রতিকার এই যে, নফ্সকে এমনভাবে প্রস্তুত করা উচিত, যেন ইহাতে প্রতীক্ষা বা আকাঙ্ক্ষাই না থাকে, কিংবা আগন্তককে হাদিয়া আনয়নের বাধ্যবাধকতা হইতে নিষেধ করা উচিত। আমি নিজের জন্য এই পদ্থাই অবলন্কন করিয়াছি; বরং হাদিয়া অধিকাংশ্ব সময় না আনাই উত্তম। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।