মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৩২ মাওয়ায়েযে আশ্রাফিয়া পালাইবার চেষ্টা করে। এই নির্দিষ্ট ক্রটির বিষয় বর্ণনা করাতে সম্ভবত কেহ মনে করিতে পারেন, শুধু চাদা সংগ্রহের জন্য ওয়ায করা হইতেছে । বন্ধুগণ ! যদি আপনারা চাদা পছন্দ না করেন, তবে আমি বলিব, হাঁ, নিশ্চয় আমি এখন টাদার উৎসাহ প্রদানের জন্যই ওয়ায করিতেছি এবং তাহাই এখন প্রধান উদ্দেশ্য। শুধু উৎসাহ প্রদান করাকে আমি অপছন্দ করি না। খোদা তাআলা স্বয়ং কালামে মজীদের মধ্যে স্থানে স্থানে দান করার প্রতি উৎসাহ দিয়াছেন। অবশ্য কালামে মজীদে ইহাকে এক নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হইয়াছে। অর্থাৎ, এবাদত দুই প্রকার। তন্মধ্যে একুটি মাল-দৌলত দান করা্‌। অতএব, কালামে মজীদে ইহার যেঁসম্পৰক রহিয়াছে, কাহারও ওয়াঘের মধ্যে ইহার ততটুকু সম্পর্ক থাকিলে ক্ষতি কি? কালামে মজীদের এই সম্পর্কটুকু বহাল রাখার পন্থা এই যে, হয়তো ওয়াষের মধ্যে উভয়বিধ এবাদতেরই বর্ণনা করা হউক । অথবা কোন ওয়াযে দৈহিক এবাদত সম্পৰ্কেও বর্ণনা করা হউক। বস্তুত আমার অদ্যকার ওয়াযে আল্লাহ্‌র রাস্তায় দান করার প্রতি উৎসাহ প্রদানই প্রধান উদ্দেশ্য। যদিও অধিকাংশ ওয়ায়েযদের অভ্যাস, টাদার উৎসাহ দিতে হইলে প্রথম হইতে চাদার উৎসাহসূচক ওয়ায করেন না; বরং ইহাকে শ্রোতা সাধারণের ঘাবড়াইয়া যাওয়ার কারণ মনে করিয়া অন্য কোন বিষয় অবলম্বনে ওয়ায আরম্ভ করেন এবং মধ্যস্থলে একসময় টাদার বিষয় সংযোগ করিয়া এই ওয়াযের শামিল করিয়া লন। আমি এই পন্থার বিরোধী নহি। কেননা, ইহার পাছেও যুক্তি আছে। কিন্তু ইহাতে এতটুকু কথা অবশ্যই আছে যে, এরূপ ওয়াযের প্রত্যেক ওয়াযেই শ্রোতাগণ আশংকা করে যে, হয়তো এখন টাদার উল্লেখ করা হইবে। সুতরাং আমি প্রথম হইতেই এই বিষয়টি গ্রহণ করিয়াছি এবং পুনরায় বলিয়া দিতেছি, এখন শুধু টাদার বিষয়ে ওয়ায করা হইবে। যাহার ইচ্ছা শুনুন, যাহার ইচ্ছা চলিয়া যান। যিনি শুনিবেন, নিজের হিতের জন্যই শুনিবেন, আমার ইহাতে কোন লাভ নাই। লাভ বা হিতের অর্থ এই নহে যে, শ্রোতাগণ এখনই এক গীঠরি পুরস্কার প্রাপ্ত হইবেন। কিন্তু কোরআনে পরিষ্কার ঘোষণা রহিয়াছে ঃ Gist » al 33 ly SY SLs . Slt LS So bhi O SPABSY BBG HEE GY XS be “তোমরা যাহাকিছু খরচ কর, তোমাদের নিজেদের মঙ্গলের জন্য কর; আর তোমরা অন্য কোন উদ্দেশেই ব্যয় করিওনা আল্লাহর সম্তষ্টি অন্বেষণ ব্যতীত। যে ধন-দৌলত তোমরা আল্লাহ্র রাস্তায় ব্যয় করিতেছ তাহা তোমাদিগকে প্রত্যর্পণ করা হইবে। ইহাতে তোমাদের প্রতি কোন অবিচার করা হইবে না।” এই আয়াতগুলির প্রতি লক্ষ্য করুন, আল্লাহ্‌ তা'আলা কি বলিতেছেন? আপনারা বলিতে পারেন, “আপনার মুখেই আমরা বহুবার শুনিয়াছি, টাদা ভিক্ষা করা নিষেধ।” আমার পূর্ণ বক্তব্য-বিষয় মনোনিবেশ সহকারে শ্রবণ না করার কারণেই আপনারা আমার কথা হইতে বুঝিয়া লইয়াছেন-_টাদা চাওয়া নিষেধ। উপরিউক্ত আয়াতে আপনারা জানিতে পারিয়াছেন যে, দান-খয়রাতও ধর্মের একটি বিশিষ্ট অংশ। অবশ্য টাদা চাওয়ার কয়েক অবস্থা আছে। তন্মধ্যে যে অবস্থা শরীঅতের সহিত সামঞ্জস্যশীল হইবে না, তাহা নিঃসন্দেহে নিন্দনীয়। সামঞ্জস্যশীল হইলে নিন্দনীয় হইবে না। এই নীতি শুধু চীদার জন্যই নির্দিষ্ট নহে; বরং নামায-রোষায়ও এই নীতি প্রযোজ্য। অর্থাৎ, যে নামায শরীঅত অনুযায়ী আদায় করা হইবে, তাহা প্রশংসনীয় ও গ্রহণীয়, অন্যথায় নিন্দনীয়। মনে করুন, যদি কেহ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।