-পত্র ১৩০ মাওয়ায়েযে আশ্রাফিয়া আজকাল এই মর্যাদা প্রদানেরও নুতন নূতন প্রতারণামূলক উপায় উদ্ভাবিত হইতেছে। এমন কি গরীবের প্রদত্ত একটি সিকিকে শত শত টাকার বিনিময়ে বিক্রয় করা হয়। অথচ ইহাতে ধোকাবাজি ছাড়া সুদও হয়। কেননা, এমতাবস্থায় একই জাতীয় বস্তু কম দিয়া অধিক গ্রহণ করা হয়, ইহাই সুদ। আচ্ছা! যদিও সুদের কোন প্রতিকার করিয়াও লওয়া হয়, ধোকাবাজির কি প্রতিকার করা যাইবে? কোন এক স্থানে একটি সিকি নিলামে বিক্রয় হইঁতেছিল, একজন গরীব লোক যাহাকে শিখান হইয়াছিল, সে উহার মূল্য হাজার টাকা হাকিল। নিলামকারীরা তাহার নামের উপরই নিলাম শেষ করিয়া দিল। গরীব লোকটি যখন জানিতে পারিল যে, সিকির নিলাম তাহার নামের উপরই শেষ হইয়াছে, তখন সে কাদিতে লাগিল। লোকে তাহাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল, “আমার কাছে তো কিছুই নাই। আমি তো শুধু এই জন্য হাজার টাকা ডাকিয়াছিলাম যে, আমার ডাকা শুনিয়া লোকে আরও অধিক ডাকিবে এবং তাহাতে সমিতির লাভ হইবে।” অবশেষে এক বক্তা উঠিয়া বলিতে লাগিলেন ঃ£ “সমাজে কি এমন কেহ্ নাই, যিনি এই উচ্চমনা অসম সাহসী দরিদ্র ব্যক্তির ঝণ নিজের দায়িত্বে গ্রহণ করিতে পারেন?” অবশেষে, এই দরিদ্র ব্যক্তির জন্য পুনরায় চাদা উসুল করা হইল এবং এই উপায়ে হাজারের অঙ্ক পূর্ণ করা হইল। চিন্তার বিষয়__ইত্যাকার আচরণ সত্তা হইতে কোন্ পর্যায়ের দূরবর্তী । বন্ধুগণ ! সততা এমন বস্তু যাহা আজকাল মুসলমানদের মধ্যে মোটেও নাই। আজকাল তাহাদের প্রত্যেক কথা ও ব্যাপারে অন্য একটি দিক থাকে। অবশ্য অকপট মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ্! এখনও সততা অবশিষ্ট রহিয়াছে। মোটকথা, চাদা আদায়ের এই অবস্থা এবং এই ধরনের রুচিসম্পন্নদের এই অবস্থা। তাহারা মনে করে, প্রতারণা.ও ধোকার সাহায্যে কাজ সমাধা করিয়া ধর্মের উপর পুরাপুরি আমল করিয়াছে। অতঃপর তাহাদের নামাযেরও প্রয়োজন নাই, রোষযারও আবশ্যক নাই। নামায যদি পড়েও, তবে নিজ গৃহে। মসজিদে আগমন করা যেন তাহাদের জন্য মাফ। বড়লোকদের দুর্বল বাহানা ঃ কোন একজন বড়লোক বলিতে লাগিলেন, মসজিদে কেমন করিয়া যাই। সেখানে বিছানাপত্র ঠিক নাই। ফরাশ-পাখারও ব্যবস্থা নাই। স্থানে স্থানে শেওলা জমিয়া রহিয়াছে। নিজের ঘরে সকল বিষয়েই শান্তি । আমি বলিলাম £ঃ একটু সামলাইয়া অভিযোগ করুন। আপনার অভিযোগ কাহার বিরুদ্ধে? গরীবদের বিরুদ্ধে, না খোদার বিরুদ্ধে? গরীবদের বিরুদ্ধে তো অভিযোগ এই কারণে করিতে পারেন না যে, গরীবদের পক্ষে এতসব আসবাব সংগ্রহ করার সাধ্যই নাই । আর খোদার বিরুদ্ধে অভিযোগ এই কারণে করিতে পারেন না যে, প্রথমত ইহা খোদার কাজ নহে--_আপনাদের কাজ। দ্বিতীয়ত আল্লাহ্ তা'আলা কি ফেরেশতাদের দ্বারা এই কাজ করাইয়া দিবেন? ইহাও খোদার কাজ যে, তিনি আপনাদিগকে মসজিদের খেদমত করিবার আদেশ দিয়াছেন এবং তজ্জন্য আর্থিক সামর্থাও দান করিয়াছেন। অতএব, বুঝা গেল, আপনাদেরই ক্রটি। সুতরাং আপনি নিজের বিরুদ্ধে অভিযোগ করিতেছেন। যদি আপনি মসজিদে যাইতেন, তবে এই অভাব অনুভব করিতেন এবং পূরণের চিন্তা হইত। মজার ব্যাপার এই যে, কোন কোন লোক মসজিদের সাহায্য তো করেই না; বরং মসজিদের আসবাবপত্র নিজের অধিকৃত বস্তুর ন্যায় ব্যবহার করিয়া থাকে। কেহ্ নিষেধ করিলে বেচারার উপর রাগাস্বিত হইয়া বলে, মসজিদ কি তোমার ব্যক্তিগত সম্পত্তি? আমি বলি, না সাহেব; মসজিদ তোমারই স্বত্বাধীন সম্পত্তি, ইহার আসবাবপত্র খুব ব্যবহার কর। জীবনে কখনও মসজিদে কিছু দান করারও তওফীক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।